রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির একটি পাঙ্গাশ মাছ। মাছটির ওজন ২৭ কেজি, যা বিক্রি হয়েছে ৫১ হাজার ৩শ’ টাকায়।শনিবার (১৪ জুন) সকালে উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা নদীতে জেলে উসমান হালদার জাল ফেললে পাঙ্গাশ মাছটি ধরা পড়ে।জেলে উসমান বলেন, সকালে দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে বাহির চর কলা বাগান এলাকার পদ্মা নদীর মোহনায় জাল ফেললে  বড় পাঙাশ মাছটি ধরা পড়ে। পরে মাছটি সম্রাট শাজাহান শেখের কাছে ১ হাজার ৮শত টাকা প্রতি কেজি দরে ৪৮ হাজার ৬শ’ টাকায় বিক্রি করেছি।স্থানীয় মৎস্য ব্যবসায়ী মো. শাহজাহান শেখ বলেন, পাঙ্গাশ মাছটি আমি সরাসরি জেলের কাছ থেকে ১ হাজার ৮শ টাকা প্রতি কেজি দরে মোট ৪৮ হাজার ৬শ’ টাকা দিয়ে কিনে নেই। পরে মুঠো ফোনের মাধ্যমে সিলেটের এক ব্যবসায়ীর কাছে ১ হাজার ৯শ’ টাকা প্রতি কেজি দরে মাছটি ৫১ হাজার ৩শ’ টাকায় বিক্রি করেছি।উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট জানান, এ বছর নদীতে মাঝে মধ্যেই বড় বড় মাছ ধরা পড়ছে। এই মাছগুলো বিক্রি করে স্থানীয় জেলে ও মাছ ব্যাবসায়ীরা লাভবান হচ্ছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইশারা ভাষা অনুবাদ করবে এআই অ্যাপ
ইশারা ভাষা অনুবাদ করবে এআই অ্যাপ

শ্রবণ ও বাকপ্রতিবন্ধী ব্যক্তিদের জন্য যোগাযোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে ইশারা ভাষা, ইংরেজিতে যাকে বলে সাইন ল্যাংগুয়েজ। কিন্তু এই ইশারা Read more

স্ক্রিন টাইম শিশুদের মস্তিষ্কে যা করে, তা ধারণার তুলনায় অনেক জটিল, বলছেন গবেষকরা
স্ক্রিন টাইম শিশুদের মস্তিষ্কে যা করে, তা ধারণার তুলনায় অনেক জটিল, বলছেন গবেষকরা

স্ক্রিন টাইম এখন খারাপ খবরের প্রতীক হয়ে গেছে, তরুণদের মধ্যে হতাশা, আচরণগত সমস্যা এবং ঘুমের অভাবের জন্য একে দায়ী করা Read more

আজ ৩ দেশে উদ্‌যাপিত হচ্ছে ঈদুল ফিতর
আজ ৩ দেশে উদ্‌যাপিত হচ্ছে ঈদুল ফিতর

শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আফগানিস্তান, নাইজার ও মালি-তে আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হচ্ছে। বুধবার রাষ্ট্রীয় Read more

লামা টেকনিক্যাল ইনস্টিটিউটে শিক্ষকদের ঈদ উপহার প্রদান
লামা টেকনিক্যাল ইনস্টিটিউটে শিক্ষকদের ঈদ উপহার প্রদান

পার্বত্য বান্দরবানের লামা উপজেলার একমাত্র টেকনিক্যাল ইনস্টিটিউট, জীনামেজু টেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষক/শিক্ষিকাদের মাঝে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদ উপহার তুলে দেওয়া Read more

সকালে ঢাকা ছেড়েছেন ভুটানের পররাষ্ট্রমন্ত্রী
সকালে ঢাকা ছেড়েছেন ভুটানের পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানি‌য়ে ঢাকা ত্যাগ ক‌রে‌ছেন ভুটানের পররাষ্ট্রমন্ত্রী লিয়েন পো ডিএন ডুঙ্গেল।বৃহস্প‌তিবার Read more

ইয়েমেনের উপকূলে নৌকা ডুবির ঘটনায় নিহত বেড়ে ৬৮ জন
ইয়েমেনের উপকূলে নৌকা ডুবির ঘটনায় নিহত বেড়ে ৬৮ জন

ইয়েমেনের উপকূলে অভিবাসী ও শরণার্থী বোঝাই নৌকা ডুবে অন্তত ৬৮ জন আফ্রিকান নাগরিকের মৃত্যু হয়েছে। এছাড়া এ ঘটনায় নিখোঁজ রয়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন