মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী ওয়ুন-এরডেন লুভসানামসরাই পদত্যাগ করেছেন। আইন প্রণেতাদের সংসদে আস্থা ভোটে পরাজিত হওয়ার পর তিনি পদত্যাগের ঘোষণা দেন। আজ মঙ্গলবার (৩ জুন) বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দুর্নীতির অভিযোগে ওয়ুনের বিরুদ্ধে রাজধানী উলানবাটরে কয়েকদিনের বিক্ষোভের পর এই ভোট অনুষ্ঠিত হয়।গোপন ব্যালটে প্রায় ৮২ জন আইন প্রণেতা অংশগ্রহণ করেন। এরমধ্যে ৪৪ জন ওয়ুন-এরদেনের প্রতি আস্থা বজায় রাখার পক্ষে ভোট দেন ও ৩৮ জন বিপক্ষে ভোট দেন। ১২৬ আসনের সংসদ থেকে প্রয়োজনীয় ৬৪ ভোট পেতে ব্যর্থ হওয়ায় ওয়ুন-এরদেন পদত্যাগ করতে বাধ্য হন।ভোটের ফলাফল ঘোষণার পর পার্লামেন্টে বক্তব্য রাখতে গিয়ে ওয়ুন-এরদেন বলেন, ‘মহামারি, যুদ্ধ ও অর্থনৈতিক চাপের সময় দেশের ও জনগণের সেবা করার সুযোগ পাওয়া আমার জন্য ছিল এক গর্বের বিষয়।’আগামী ৩০ দিনের মধ্যে তার উত্তরসূরি নিযুক্ত না হওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন ওয়ুন-এরদেন।উত্তর এশিয়ার স্থলবেষ্টিত দেশ মঙ্গোলিয়া কয়েক দশক ধরে গভীর দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে আসছে। দেশের অনেকেই বিশ্বাস করেন, ধনী অভিজাতরা সাধারণ জনগণের ব্যয়ে বছরের পর বছর ধরে কয়লা খনির উত্থানের মুনাফা জমা করছে। ২০২১ সালে ওয়ুন-এরদেন ক্ষমতা গ্রহণের পর থেকে মঙ্গোলিয়া ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতি ধারণা সূচকে নিচে নেমে এসেছে।দেশটিতে ঘন ঘন বিক্ষোভ এবং অস্থিরতা দেখা গেছে। গত সপ্তাহে উলানবাটোরে শত শত তরুণ তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ-সমাবেশ করেছে। অভিযোগ রয়েছে, প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যরা একজন সরকারি কর্মচারীর সামর্থ্যের চেয়েও বেশি বিলাসবহুল জীবনযাপন উপভোগ করছেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদের দীর্ঘ ছুটিতে অর্থনীতি স্থবির হবে না: অর্থ উপদেষ্টা
ঈদের দীর্ঘ ছুটিতে অর্থনীতি স্থবির হবে না: অর্থ উপদেষ্টা

ঈদে টানা ১০ দিনের দীর্ঘ ছুটিতে দেশের অর্থনীতিতে কোনো প্রভাব পড়বে না বা স্থবির হবে না বলে মন্তব্য করেছেন অর্থ Read more

ডাকসুর মধ‍্য দিয়ে নির্বাচনের ট্রেনে উঠল বাংলাদেশ: উপদেষ্টা ফারুকী
ডাকসুর মধ‍্য দিয়ে নির্বাচনের ট্রেনে উঠল বাংলাদেশ: উপদেষ্টা ফারুকী

দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। মঙ্গলবার সকাল ৮টায় Read more

নিয়োগ দেবে সিপিজিসিবিএল, বেতন ১ লাখ ৭৫ হাজার
নিয়োগ দেবে সিপিজিসিবিএল, বেতন ১ লাখ ৭৫ হাজার

কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডে (সিপিজিসিবিএল) ‘ম্যানেজিং ডিরেক্টর’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০৪ জুন পর্যন্ত আবেদন Read more

সাঙ্গু নদীতে দেদারসে বালু উত্তোলন, মুখ খুলছে না কেউ?
সাঙ্গু নদীতে দেদারসে বালু উত্তোলন, মুখ খুলছে না কেউ?

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নে সাঙ্গু নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন চলছে দেদারসে। প্রভাবশালী একটি সিন্ডিকেট প্রকাশ্যে ড্রেজার মেশিন বসিয়ে Read more

কুলিয়ারচরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তিন বন্ধুর
কুলিয়ারচরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তিন বন্ধুর

কিশোরগঞ্জের কুলিয়ারচরে মুরগি বোঝাই একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় তিন বন্ধু নিহত হয়েছে।রবিবার (২২ মার্চ) রাতে কুলিয়ারচর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন