ফরিদপুরের বোয়ালমারীতে পৈত্রিক জমির গাছ কাটাকে কেন্দ্র করে বড় ভাইয়ের গুলিতে ছোট ভাই নিহত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চতুল উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহত হুমায়ুন কবীর মিন্টু। এ ঘটনায় অভিযুক্ত বড় ভাই ডা. গোলাম কবীরকে স্থানীয়দের সহায়তায় আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, চতুল উত্তরপাড়া গ্রামের কাওছার শেখের বাড়ির পাশের প্রায় ৪০ শতাংশ পৈত্রিক জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। এর মধ্যে ৭ শতাংশ জমি কাওছার শেখের নামে হস্তান্তর করা হলেও বাকি জমির গাছ বড় ভাই গোলাম কবীর প্রায় ৮০ হাজার টাকায় বিক্রি করে দেন।বুধবার সকালে গাছ কাটতে গেলে ছোট ভাই মিন্টু বাধা দেন। এ সময় দুই ভাইয়ের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে গোলাম কবীর বাড়ি থেকে একটি শর্টগান এনে গুলি ছোড়েন। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন মিন্টু।পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।প্রত্যক্ষদর্শী বিলায়েত হোসেন মৃধা বলেন, ‘গুলির শব্দ শুনে বাইরে এসে দেখি গোলাম কবীর তাঁর ছোট ভাইকে গুলি করে পালানোর চেষ্টা করছেন। পরে স্থানীয়রা ধাওয়া করে তাঁকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।’নিহতের আরেক ভাই আলমগীর কবীর বলেন, ‘আমার চোখের সামনে বড় ভাই ছোট ভাইকে গুলি করে হত্যা করেছে। সামান্য গাছ নিয়ে এমন ঘটনা ঘটবে ভাবিনি।’মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার আজম খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে জমির গাছ কাটাকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্তকে আটক করা হয়েছে এবং ব্যবহৃত শর্টগানটি জব্দ করা হয়েছে।তিনি আরও জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।উল্লেখ্য, ডা. গোলাম কবীর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনে মোটরসাইকেল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। নির্বাচনে তিনি প্রয়োজনীয় ভোট না পাওয়ায় তাঁর জামানত বাজেয়াপ্ত হয়।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৭ হাজারের বেশি নেতাকর্মী পদচ্যুত-বহিষ্কৃত হয়েছে: তারেক রহমান
৭ হাজারের বেশি নেতাকর্মী পদচ্যুত-বহিষ্কৃত হয়েছে: তারেক রহমান

জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি 'স্বচ্ছতা ও জবাবদিহিতা' নিশ্চিতের লক্ষ্যে নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে দল থেকে ৭ হাজারের বেশি নেতাকর্মীকে Read more

ইডেন কলেজ সাংবাদিক সমিতির আত্মপ্রকাশ
ইডেন কলেজ সাংবাদিক সমিতির আত্মপ্রকাশ

ইডেন কলেজ সাংবাদিক সমিতি (ইকসাস) আহ্বায়ক হয়েছেন দ্যা ডেইলি ক্যাম্পাস ও চ্যানেল ২১ রিপোর্টার স্মৃতি আক্তার এবং সদস্য সচিব প্রতিদিনের Read more

সিলেটে ১৪ মামলার আসামি যুবলীগ নেতা গ্রেপ্তার
সিলেটে ১৪ মামলার আসামি যুবলীগ নেতা গ্রেপ্তার

সিলেটের গোপালগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনের চারটি হত্যা মামলাসহ মোট ১৪টি মামলার আসামি যুবলীগ নেতা সন্ত্রাসী অপু আহমদ বদইকে (৩৫) গ্রেপ্তার Read more

ব্যাংকের যেসব শাখা খোলা থাকবে আজ
ব্যাংকের যেসব শাখা খোলা থাকবে আজ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিক ও কর্মকর্তাদের বেতন-ভাতা পরিশোধ এবং রপ্তানি বিল ক্রয়ের সুবিধার্থে আজ (১৯ মার্চ) Read more

জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধের মৃত্যু
জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধের মৃত্যু

পঞ্চগড়ের দেবীগঞ্জে জমি নিয়ে পুরনো বিরোধের জেরে সংঘর্ষে গুরুতর আহত এক বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহতের নাম বাদশা মিয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন