জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মধ্যে বিভক্তি এড়াতে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। দেশটির প্রচারমাধ্যম এনএইচকে এ খবর জানিয়েছে।এর আগে গত জুলাই মাসে অনুষ্ঠিত নির্বাচনে তার এলডিপি-নেতৃত্বাধীন জোটের ঐতিহাসিক পরাজয় এবং উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর পদত্যাগের পরিকল্পনার খবর অস্বীকার করেন ইশিবা। কিন্তু নিজ দলের চাপের মুখে অবশেষে পদত্যাগের সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন তিনি।শিগেরু ইশিবা বলেন, তিনি নিশ্চিত করতে চেয়েছেন যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত শুল্ক চুক্তি যথাযথভাবে বাস্তবায়িত হয়েছে।ইশিবার নির্বাচনে পরাজয়ের ফলে পার্লামেন্টের উভয় কক্ষেই তার দলের সংখ্যাগরিষ্ঠতা কমে গেছে। এই পরাজয়ের ফলে ইশিবার জোটের নীতিগত লক্ষ্য বাস্তবায়ন করা আরও কঠিন হয়ে পড়েছে।প্রতিবেদনে বলা হয়, জাপানের কৃষিমন্ত্রী এবং একজন সাবেক প্রধানমন্ত্রী শনিবার সন্ধ্যায় ইশিবার সঙ্গে দেখা করে তাকে পদত্যাগ করতে রাজি করান।যদিও প্রধানমন্ত্রীর কার্যালয় তার পদত্যাগের খবর সম্পর্কে এখনো কোনো মন্তব্য করেনি। তবে জাপান সরকার নিশ্চিত করেছে যে, ইশিবা রোববার আরও পরের দিকে একটি সংবাদ সম্মেলন করবেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ ১৯ জুন, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ১৯ জুন, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

ভারতে ৯০ বাংলাদেশিকে আটকের দাবি
ভারতে ৯০ বাংলাদেশিকে আটকের দাবি

ভারতের উত্তর প্রদেশে ৯০ বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির পুলিশ। খবর- দি ইন্ডিয়ান এক্সপ্রেসসংবাদ মাধ্যমটি দাবি করে, মথুরায় দীর্ঘদিন ধরে Read more

সৌদি আরবের নতুন গ্রান্ড মুফতি শেখ সালেহ আল-ফাওযান
সৌদি আরবের নতুন গ্রান্ড মুফতি শেখ সালেহ আল-ফাওযান

সৌদি আরবের বাদশাহ সালমান এক রাজকীয় ডিক্রির মাধ্যমে শেখ সালেহ আল-ফাওযানকে দেশটির গ্র্যান্ড মুফতি হিসেবে নিয়োগ দিয়েছেন। এই নিয়োগ ক্রাউন Read more

ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়
ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে আগামী শনিবার (৭ জুন) সকাল ৭টা ৩০ মিনিটে। Read more

দক্ষিণাঞ্চলে দুঃখ ঘোচাবে নতুন ভেটকি চাষে, ভেট‌কি চা‌ষে বাকৃ‌বির সাফল‌্য
দক্ষিণাঞ্চলে দুঃখ ঘোচাবে নতুন ভেটকি চাষে, ভেট‌কি চা‌ষে বাকৃ‌বির সাফল‌্য

সকাল থেকেই ময়মনসিংহের মাছের আড়তে একটি মাছকে কেন্দ্র করে হাকডাকে বেশ সরগরম। ধূসর আঁশ, র‌ঙিন চোখ ও লম্বাটে গড়নের এই Read more

গাজায় ইসরায়েলি বাহিনীর টানা বিমান হামলায় আরও ৩৭ জন নিহত
গাজায় ইসরায়েলি বাহিনীর টানা বিমান হামলায় আরও ৩৭ জন নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর টানা বিমান হামলায় রবিবার (১৩ এপ্রিল) আরও ৩৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন