মুন্সীগঞ্জের গজারিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে হোমনা-মেঘনা নির্বাচনী আসন রক্ষা কমিটির ব্যানারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকায় গজারিয়া উপজেলার ভাটেরচর নতুন রাস্তায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় তাদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। পরে ‘দাবি মোদের একটাই, হোমনা-মেঘনা আসন চাই’ এই স্লোগানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন। এ সময় মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে করে যাত্রী সাধারণ চরম ভোগান্তিতে পড়েন।পরে খবর পেয়ে গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম, সহকারী কমিশনার (ভূমি) ডা. হামিদা মোস্তফা, ওসি আনোয়ার আলম আজাদ এসে উপস্থিত হলে, বিক্ষোভকারীরা তাদের অনুরোধে মহাসড়ক ছেড়ে চলে যান।এ সময় আন্দোলনকারীরা বলেন, সরকার জনগণের আবেগ-আকাঙ্ক্ষা অনুধাবন না করে এমন জনস্বার্থ বিরোধী সিদ্ধান্ত নিয়েছে। ভৌগোলিক কারণে হোমনা ও মেঘনা পাশাপাশি, যাতায়াত ব্যবস্থাও একই পথে। তাই কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসন বহাল রাখার দাবি জানান তাঁরা। অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, এই আন্দোলন কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়, বরং হোমনা-মেঘনার সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার বিষয়। আশা করি সরকার মানুষের প্রত্যাশা পূরণ করবে।মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে হোমনা-মেঘনা আসনের নাগরিক সমাজ, আসন রক্ষা কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের প্রতিনিধিসহ উপজেলার সর্বস্তরের কয়েক হাজার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আ. লীগ কর্মীদের ‘গেরিলা প্রশিক্ষণ’, মেজর সাদিকের স্ত্রী আটক
আ. লীগ কর্মীদের ‘গেরিলা প্রশিক্ষণ’, মেজর সাদিকের স্ত্রী আটক

আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে আটক করা হয়েছে। তাকে হেফাজতে রেখেছে ঢাকা মহানগর Read more

লক্ষ্মীপুরে জলাবদ্ধতা নিরসনে উচ্ছেদ অভিযান
লক্ষ্মীপুরে জলাবদ্ধতা নিরসনে উচ্ছেদ অভিযান

লক্ষ্মীপুরে বর্ষা মৌসুমের আগেই জলাবদ্ধতা নিরসন ও খালের স্বাভাবিক পানি প্রবাহে প্রতিবন্ধকতা অপসারণে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। বুধবার (২১ মে) Read more

মুন্সিগঞ্জে ডাকাতির সময় দুই ভাইকে কুপিয়ে স্বর্ণালংকার ও টাকা লুট
মুন্সিগঞ্জে ডাকাতির সময় দুই ভাইকে কুপিয়ে স্বর্ণালংকার ও টাকা লুট

মুন্সিগঞ্জে ডুপ্লেক্স ভবনে ডাকাতির সময় দুই ভাইকে কুপিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। ডাকাতদল সহোদর দুই ভাইকে Read more

অবৈধ তিন চাকার যান দাপিয়ে বেড়াচ্ছে মহাসড়ক
অবৈধ তিন চাকার যান দাপিয়ে বেড়াচ্ছে মহাসড়ক

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক বাংলাদেশের অন্যতম ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ সড়ক। প্রতিদিন এই সড়ক দিয়ে হাজারো গাড়ি যাতায়াত করে কক্সবাজার, বান্দরবান, টেকনাফসহ দেশের Read more

সিএমপি কমিশনারের বার্তা ফাঁসের অভিযোগে কনস্টেবল গ্রেপ্তার
সিএমপি কমিশনারের বার্তা ফাঁসের অভিযোগে কনস্টেবল গ্রেপ্তার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজের দেওয়া ওয়াকিটকি বার্তা ফাঁসের অভিযোগে অমি দাশ নামে এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করেছে Read more

চট্টগ্রামে নারী-শিশুসহ ৩৫ রোহিঙ্গা আটক
চট্টগ্রামে নারী-শিশুসহ ৩৫ রোহিঙ্গা আটক

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা মুসলিমাবাদ বেড়িবাঁধ এলাকা থেকে নারী ও শিশুসহ ৩৫ জন রোহিঙ্গাকে আটক করেছে র‍‍্যাব-৭। শনিবার (০৩ মে) গোপন সংবাদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন