নওগাঁর পত্নীতলা উপজেলায় দীর্ঘ ৬ কিলোমিটার রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে স্হানীয় এলাকাবাসী। চাই দ্রুত সংস্কার, আমার রাস্তা, আমার অধিকার স্লোগানে এলাকাবাসীরা রাস্তার দ্রুত সংস্কার দাবি করেন।শনিবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার ঘোষনগর ইউনিয়নের বাবনাবাজ সড়কের পাশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তারা বলেন, এই রাস্তা আমাদের নিত্যদিনের জীবনযাত্রার সঙ্গে সরাসরি জড়িত। দীর্ঘ আট বছর ধরে এই রাস্তায় চলাচল করতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমরা নিরুপায় হয়ে আজ রাস্তায় নেমেছি রাস্তা সংস্কারের জন্য। দ্রুত সময়ের মধ্যে বাবনাবাজ-চকদোচাই-গগনপুর রাস্তা সংস্কারের দাবি জানান তারা। এ সময় উপস্হিত ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ফিরোজ আলী, জনস্বাস্থ্য ও পুষ্টি বিশেষজ্ঞ হাসান আলী, ব্যাংকার রহমতুল্লাহ, সাজেদুর রহমানসহ স্হানীয় এলাকাবাসী। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অস্ত্র নিয়ে ডাকাতি, মডেল-টিকটক তারকাসহ গ্রেপ্তার ৩
অস্ত্র নিয়ে ডাকাতি, মডেল-টিকটক তারকাসহ গ্রেপ্তার ৩

বাড়ি থেকে ১৩ কোটি টাকারও বেশি নগদ অর্থ এবং মূল্যবান জিনিসপত্র অস্ত্র নিয়ে ভয়াবহভাবে ডাকাতির ঘটনায় সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তার করেছে Read more

ভিক্ষুকের বাসায় মিললো সাড়ে ৪ লাখ টাকা ও ৪ ভরি স্বর্ণ
ভিক্ষুকের বাসায় মিললো সাড়ে ৪ লাখ টাকা ও ৪ ভরি স্বর্ণ

চট্টগ্রামের সাতকানিয়ায় অভিযান চালিয়ে তসলিমা আক্তার (৪৮) নামে ভিক্ষুকবেশী পেশাদার চোরকে চোরাই মালামাল, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ গ্রেফতার করা হয়েছে। Read more

ইছামতি নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার
ইছামতি নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ভারত সীমান্তবর্তী ইছামতি নদী থেকে জুয়েল রানা (২৪) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ Read more

উল্লাপাড়ায় টায়ার জ্বালিয়ে যুবলীগের মশাল মিছিল
উল্লাপাড়ায় টায়ার জ্বালিয়ে যুবলীগের মশাল মিছিল

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগ মহাসড়কে টায়ার জ্বালিয়ে মশাল মিছিল করে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদ জানিয়ে Read more

বিসিবি নির্বাচন ৬ অক্টোবর, পক্ষপাত দেখলে ঘেরাওয়ের হুমকি
বিসিবি নির্বাচন ৬ অক্টোবর, পক্ষপাত দেখলে ঘেরাওয়ের হুমকি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল প্রতীক্ষিত পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৬ অক্টোবর। আজ রোববার (২১ সেপ্টেম্বর) ঘোষিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন