লক্ষ্মীপুরে শিক্ষকের নির্যাতনে সানিম হোসেন (৭) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত শিক্ষক মাহমুদুর রহমানকে আটক করেছে লক্ষ্মীপুর সদর থানা পুলিশ। মঙ্গলবার (১৩ মে) বিকালে লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনী আল-মঈন ইসলামি একাডেমি নামের একটি কওমি মাদ্রাসায় এই ঘটনা ঘটে। নিহত ছাত্র ওই মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র ও জেলার রায়পুর উপজেলার ২নং চরবংশী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা হুমায়ুন কবির ও জয়নব বেগম দম্পতির সন্তান বলে জানা গেছে। মাদ্রাসার প্রধান মাওলানা বশির উদ্দিন জানান, দুপুরে জোহরের নামাজ শেষে সামির হোসেন নামের হিফজ বিভাগের ছাত্র টয়লেটে প্রবেশ করার পর দীর্ঘ সময় পরও বের না হওয়ায় দরজা ভেঙ্গে দেখা যায় সে গলায় গামছা দিয়ে টয়লেটের ভিতর ঝুলে আছে। শিক্ষকরা তাকে নামিয়ে আনার পর দেখা যায় তার মৃত্যু হয়েছে। তার শরীরে কিছু আঘাতের চিহ্ন রয়েছে। লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ রেজাউল হক সাংবাদিকদের জানান, খবর পেয়ে তিনি সহ সদর থানা পুলিশ ঘটনা স্থলে  গিয়ে মৃত অবস্থায় শিশুকে দেখতে পান। শিক্ষকরা শিশুটি আত্মহত্যা করেছে মর্মে দাবী করলেও শিশুর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মাদ্রাসা থেকে মাহমুদুর রহমান নামে অভিযুক্ত এক শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নিহত ছাত্রের লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। স্থানীয় বাসিন্দা নিজাম উদ্দিনসহ অনেকেই দাবি করেছেন এ মাদ্রাসায় শিক্ষকরা ছাত্রদের সব সময় যৌন নির্যাতন ও শারীরিক নির্যাতন করে থাকে।গত সপ্তাহে মোহাম্মদ ফরহাদ (১৩) জমি নামের হিফজ বিভাগের এক ছাত্রকে নির্মম নির্যাতনের অভিযোগে সালিশ বৈঠকে অভিযুক্ত শিক্ষক মাওলানা ওমায়েরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। তারপরও ছাত্রদের উপর নির্যাতন বন্ধ হয়নি। নিহত মাদ্রাসা ছাত্র সানিমের বাবা হুমায়ুন কবির বলেন, তার সন্তানকে পিটিয়ে হত্যা করে ঘটনা আড়াল করতে  লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। তিনি তার শিশু সন্তান হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন। পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না’ স্ট্যাটাস আমার ব্যক্তিগত মতামত: তৈয়্যব
‘প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না’ স্ট্যাটাস আমার ব্যক্তিগত মতামত:  তৈয়্যব

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পদ থেকে ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন না জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন তার বিশেষ Read more

ময়মনসিংহে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার
ময়মনসিংহে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

ময়মনসিংহের গৌরীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উপজেলা সভাপতি ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে গৌরীপুর থানা পুলিশ।আজ মঙ্গলবার Read more

গুলি করে হত্যা করা সেই ফিলিস্তিনি শিশুর লাশ এখনো ফেরত পায়নি পরিবার
গুলি করে হত্যা করা সেই ফিলিস্তিনি শিশুর লাশ এখনো ফেরত পায়নি পরিবার

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র-সমর্থিত বিতর্কিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)-এর এক সহায়তা বিতরণ কেন্দ্রে ত্রাণ নেওয়ার কিছুক্ষণ পরই আমির নামে এক শিশুকে Read more

নিরাপত্তা কর্মীর হাত-পা বেঁধে ডাকাতি, আতঙ্কে এলাকাবাসী
নিরাপত্তা কর্মীর হাত-পা বেঁধে ডাকাতি, আতঙ্কে এলাকাবাসী

গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের নয়াপাড়া এলাকায় মোশারফ কম্পোজিট লিমিটেড নামে একটি কারখানার গোডাউনে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (১১ জুলাই) Read more

দামুড়হুদায় ভোক্তার অভিযানে দু’প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা
দামুড়হুদায় ভোক্তার অভিযানে দু’প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বেশি দামে ও অবৈধভাবে সার-বীজ বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ৩২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা Read more

ভূঞাপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
ভূঞাপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

টাঙ্গাইলের ভূঞাপুরে ফাঁসির দড়িতে পুত্রবধুকে ঝুলতে দেখে আতকে ওঠেন নিহতের শশুর। অতঃপর প্রাণ বাঁচাতে তড়িঘড়ি করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন