চট্টগ্রামের পটিয়ায় হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যাক্তির নাম বাবলু বড়ুয়া (৩৫)। তিনি পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দিলীপ বড়ুয়ার পুত্র।সোমবার (২০ অক্টোবর) ভোররাতে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নুরুজ্জামানের নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ রুম্মান খাঁন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ উপজেলার শান্তিরহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করেন।পুলিশ সূত্রে জানা যায়, বাবলু বড়ুয়া চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার একটি হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।পটিয়া থানার ইনস্পেক্টর (তদন্ত) যুযুৎসা যশ চাকমা বলেন, ‘হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বাবলু বড়ুয়া দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। আজ ভোররাতে গোপন অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আফগানিস্তানের বিরুদ্ধে ‘উন্মুক্ত যুদ্ধের’ হুঁশিয়ারি পাকিস্তানের
আফগানিস্তানের বিরুদ্ধে ‘উন্মুক্ত যুদ্ধের’ হুঁশিয়ারি পাকিস্তানের

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ হুঁশিয়ার করে দিয়ে দিয়ে বলেছেন, তিনি বিশ্বাস করেন আফগানিস্তান শান্তি চায়। কিন্তু ইস্তাম্বুলে চলমান আলোচনার Read more

উড্ডয়নের পরই মাঝ-আকাশে এয়ার ইন্ডিয়ার ইঞ্জিনে আগুন
উড্ডয়নের পরই মাঝ-আকাশে এয়ার ইন্ডিয়ার ইঞ্জিনে আগুন

ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া বিমানের একটি ফ্লাইট উড্ডয়নের কিছুক্ষণ পরই জরুরি ভিত্তিতে দিল্লিতে ফিরে আসে। মাঝ-আকাশে বিমানের ডান পাশের Read more

সাংবাদিক সমিতির অফিস ভাঙচুর: বিচার দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম
সাংবাদিক সমিতির অফিস ভাঙচুর: বিচার দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম

ছাত্রদলকর্মী শমীম আশরাফীর নেতৃত্বে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) সাংবাদিক সমিতির অফিস ভাঙচুরের বিচার দাবিতে ২৪ Read more

সখীপুরে সাপের কামড়ে যুবকের মৃত্যু!
সখীপুরে সাপের কামড়ে যুবকের মৃত্যু!

টাঙ্গাইলের সখীপু‌রে সাপের কামড়ে সাদ্দাম হোসেন (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (২২ জুন) রাতে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের Read more

টানা ৮ দিন স্যাটেলাইট সম্প্রচারে বিঘ্ন ঘটার শঙ্কা
টানা ৮ দিন স্যাটেলাইট সম্প্রচারে বিঘ্ন ঘটার শঙ্কা

সৌর ব্যতিচারের কারণে আগামী ২৯ সেপ্টেম্বর থেকে টানা ৯ দিন বাংলাদেশে স্যাটেলাইট-নির্ভর সম্প্রচারে বিঘ্ন ঘটতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট Read more

আল জাজিরার তথ্যচিত্রে ড. ইউনূসের ভূয়সী প্রশংসা
আল জাজিরার তথ্যচিত্রে ড. ইউনূসের ভূয়সী প্রশংসা

শেখ হাসিনার পতন এবং পরবর্তী বাংলাদেশের পুনর্গঠন ও গণতান্ত্রিক উত্তরণে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে একটি বিশেষ তথ্যচিত্র প্রকাশ করেছে কাতারভিত্তিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন