শিল্পাঞ্চল আশুলিয়ায় নিখোঁজের ১২ ঘণ্টা পর পলাশ বাড়ি কামাল গার্মেন্টসের পাশের পুকুর থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (১৪ মে) সকালে স্থানীয়রা পুকুরে দুটি শিশুর মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। সংবাদ পেয়ে আশুলিয়া থানা পুলিশ সকাল নয়টার দিকে মরদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।নিহত লিমন হোসেন (১০) পাবনা জেলার আমিনপুর থানার রতন মিয়ার ছেলে এবং মানিক হোসেন (৮) জামালপুর জেলার মাদারগঞ্জ থানার জিয়াউল হোসেনের ছেলে বলে জানা যায়। তারা আশুলিয়ার বাইপাইল এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি মাদরাসায় পড়াশোনা করতো। নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিল শিশুরা। সকালে বাসার পাশের এলাকার পুকুরে শিশু দুটির মরদেহ পানিতে ভেসে থাকতে দেখেন এলাকার লোকজন।আশুলিয়া থানার উপ পরিদর্শক সাইফুল্লা আকন্দ বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ছিনতাইয়ের ৮ দিনেও আটক হয়নি কেউ, হতাশ নওগাঁর গরু ব্যবসায়ী
ছিনতাইয়ের ৮ দিনেও আটক হয়নি কেউ, হতাশ নওগাঁর গরু ব্যবসায়ী

নওগাঁ সদর উপজেলার চকতাতারু গ্রামের দুই গরু ব্যবসায়ীকে মারপিট করে ৬ লাখ টাকা ছিনতাই করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঐ Read more

আজ ১২ মে, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ১২ মে, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

লক্ষ্মীপুরে গণছুটিতে পল্লী বিদ্যুৎ অফিসকর্মীরা, সেবা ব্যাহত, বিপাকে ৫ লাখ গ্রাহক
লক্ষ্মীপুরে গণছুটিতে পল্লী বিদ্যুৎ অফিসকর্মীরা, সেবা ব্যাহত, বিপাকে ৫ লাখ গ্রাহক

লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ১১৩ জন কর্মকর্তা ও কর্মচারী একযোগে ছুটির আবেদন করে অফিস থেকে বাইরে অবস্থান নেওয়ায় সেবা কার্যক্রমে Read more

উল্লাপাড়ায় সরকারি গ্যাস সিলিন্ডার সিন্ডিকেট করে দ্বিগুণ দামে বিক্রির অভিযোগ 
উল্লাপাড়ায় সরকারি গ্যাস সিলিন্ডার সিন্ডিকেট করে দ্বিগুণ দামে বিক্রির অভিযোগ 

বাংলাদেশ পেট্রলিয়াম কর্পোরেশন (বিপিসি) এর গ্যাস সিলিন্ডার ভোক্তা পর্যায়ে ৬৯০ টাকা দাম নির্ধারণ করা থাকলেও সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এই গ্যাসের সিলিন্ডার Read more

শেখ সাদী আমার ছোট ভাইয়ের মতো: পরীমণি
শেখ সাদী আমার ছোট ভাইয়ের মতো: পরীমণি

ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়ে বরাবরই আলোচনায় থাকেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। এবার একটি পডকাস্টে অংশ নিয়ে সিঙ্গেল জীবন ও Read more

বাকৃবিতে পিএইচডি আবেদন শুরু
বাকৃবিতে পিএইচডি আবেদন শুরু

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বাউ-পিএইচডি ফেলোশিপের জন্য যোগ্য প্রার্থীদের নিকট থেকে আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন