সিরাজগঞ্জের কাজীপুরে জঙ্গলে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা খাদ্যবান্ধব কর্মসূচির ৯৫ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে প্রশাসন। রবিবার (১৫ মার্চ) সন্ধ্যায় উপজেলার চালিতাডাঙ্গা বাজারের পুরোনো গুদামের পেছনের জঙ্গল থেকে এসব চাল উদ্ধার করা হয়।কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জঙ্গলের ভেতর থেকে ৩০ কেজি ওজনের চালভর্তি ৯২টি বস্তা এবং তিনটি খোলা বস্তা চাল উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, এগুলো সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরে বিতরণের জন্য বরাদ্দ ছিল। উদ্ধার করা চাল উপজেলা খাদ্য গুদামে সংরক্ষণ করা হয়েছে বলে জানান তিনি।ইউএনও মোস্তাফিজুর রহমান আরও বলেন, এ বিষয়ে কাজীপুর থানায় সাধারণ ডায়েরি করার নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে উন্মুক্ত নিলামের মাধ্যমে এসব চাল বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যে সড়কে আতঙ্কের ডালপালা নেমে আসে সন্ধ্যায়
যে সড়কে আতঙ্কের ডালপালা নেমে আসে সন্ধ্যায়

সন্ধ্যা নামলেই কক্সবাজারের ঈদগাঁও–ঈদগড়–বাইশারী সড়ক যেন ভুতুড়ে নীরবতায় ঢেকে যায়। পাহাড়ি ঢালু পথ ধরে কেউ যদি যাত্রা শুরু করেন, তার Read more

বনশ্রীতে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু
বনশ্রীতে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

রাজধানীর খিলগাঁও বনশ্রী এলাকায় বাসচাপায় পাভেল (১৯) ও আব্দুল্লাহ আল মামুন (২০) নামে দুই যুবক নিহত হয়েছেন। ঘটনার সময় পৃথক Read more

আরএসএফ হামলার মুখে এল-ফাশর ছাড়ল ৩২৪০ পরিবার
আরএসএফ হামলার মুখে এল-ফাশর ছাড়ল ৩২৪০ পরিবার

র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)- এর হামলার সুদানের উত্তর দারফুরের রাজধানী এল-ফাশর থেকে ৩ হাজার ২৪০টি পরিবার পশ্চিমাঞ্চলের টাওইলা শহরে পালিয়ে Read more

ইয়েমেনের রাজধানীতে ইসরায়েলের বিমান হামলা, নিহত ১০
ইয়েমেনের রাজধানীতে ইসরায়েলের বিমান হামলা, নিহত ১০

ইয়েমেনের রাজধানী সানায় অভিযান চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী (আইএএফ)। এতে নিহত হয়েছেন কমপক্ষে ১০ জন এবং আহত হয়েছেন আরও ৯২ Read more

পিরোজপুরে ফ্রিজ মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
পিরোজপুরে ফ্রিজ মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

পিরোজপুরের ইন্দুরকানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার বালিপাড়া বাজারের হোটেল ব্যবসায়ী আব্দুল বারেক শেখ (৫০) Read more

Online-Casinos für deutsche Spieler: sicher auswählen und bewusst spielen
Online-Casinos für deutsche Spieler: sicher auswählen und bewusst spielen

Online-Casinos bieten eine große Auswahl an Spielen, flexible Einsatzmöglichkeiten und den Komfort, jederzeit von zu Hause aus zu spielen. Wer Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন