রাজধানীতে দুস্থ ও অসহায় মানুষের সঙ্গে বাংলা নতুন বছরের আনন্দ ভাগাভাগির মধ্য দিয়ে ব্যতিক্রমী বাংলা নববর্ষ উদযাপন করেছে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রধান অঙ্গ সংগঠন ন্যাশনাল পিপলস যুব পার্টি। নববর্ষকে উপলক্ষ করে সংগঠনটি গরিব ও অসহায়দের মাঝে শাড়ি, পাঞ্জাবি, ফুল ও মিষ্টি বিতরণ করেন।সোমবার (১৪ এপ্রিল) সকালে রাজধানীর মিরপুরে ন্যাশনাল পিপলস যুব পার্টির কার্যালয়ে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষে ব্যতিক্রমী আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ন্যাশনাল পিপলস যুব পার্টির আহ্বায়ক তারিকুল ইসলাম সুমন বলেন, আজকের (সোমবার) সূর্যোদয়ের মধ্য দিয়ে সূচনা ১৪৩২ বঙ্গাব্দের। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষ, সব বাঙালি সব সংকীর্ণতার ঊর্ধ্বে ওঠে একই হৃদয়াবেগে একটি মোহনায় মিলিত হয়ে উদযাপন করে এই সার্বজনীন উৎসব। বর্ণিল উৎসবে মাতে দেশ।তিনি আরও বলেন, বাংলা নতুন বছরের সূচনালগ্নে আমাদের সব রাজনীতিবিদের প্রতিজ্ঞাবদ্ধ হওয়া উচিত যে, আমরা দেশ ও দেশের সব মানুষকে ভালোবাসব, দেশের কল্যাণের জন্য আমাদের নিজস্ব স্বার্থ সম্পূর্ণ ত্যাগ করব।ন্যাশনাল পিপলস যুব পার্টির এই আহ্বায়ক এ সময় দেশবাসী ও পৃথিবীর সমস্ত বাঙালিকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ন্যাশনাল পিপলস যুব পার্টির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান বাপ্পি, সদস্য মো. ইমরান, মোশারফ হোসাইন, শান্ত, সোহেল হোসাইন প্রমুখ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশের বাজারে স্বর্ণের দাম কমল
দেশের বাজারে স্বর্ণের দাম কমল

দেশের বাজারে কমানো হয়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণে তিন Read more

পাকুন্দিয়ায় মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
পাকুন্দিয়ায় মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

কিশোরগঞ্জের পাকুন্দিয়া সড়কে গাছ কেটে ফেলে রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করে অবরোধ কর্মসূচি পালনের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ফরিদুজ্জামান (৩২) নামে Read more

নরসিংদীতে একাধিক মামলার আসামি এরশাদ গ্রেফতার
নরসিংদীতে একাধিক মামলার আসামি এরশাদ গ্রেফতার

নরসিংদীতে হত্যা, লুট, অগ্নি সংযোগসহ একাধিক মামলার আসামি দুর্ধর্ষ সন্ত্রাসী এরশাদ মিয়া (৩৫) কে গ্রেফতার করেছে র‍্যাব। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে Read more

ঝালকাঠির বাসন্ডা সেতুতে আবারও ফাটল, যানজটে ভোগান্তি
ঝালকাঠির বাসন্ডা সেতুতে আবারও ফাটল, যানজটে ভোগান্তি

ঝালকাঠির গুরুত্বপূর্ণ যোগাযোগস্থল বাসন্ডা সেতুতে আবারও ফাটল দেখা দিয়েছে। সোমবার সকালে বেইলি সেতুর পশ্চিম প্রান্তে নতুন করে এ ফাটল ধরা Read more

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের প্রাণ গেছে। এই সময়ে নতুন আক্রান্ত ১৯৪ জন হাসপাতালে ভর্তি Read more

গাজায় ৩০ হাজার তরুণ যোদ্ধা নিয়োগ, হাল ছাড়ছে না হামাস
গাজায় ৩০ হাজার তরুণ যোদ্ধা নিয়োগ, হাল ছাড়ছে না হামাস

হামাসের সামরিক শাখা ইজ্জউদ্দিন আল-কাসসাম ব্রিগেড গাজার প্রায় ৩০ হাজার তরুণকে তাদের দলে যোগদানের জন্য নিয়োগ করেছে। রোববার (২০ এপ্রিল) এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন