জুলাই গণআন্দোলনে শহীদের মেয়ে ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যা এবং মাগুরার সেই শিশুটিকে ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিষয়ে অন্তর্বর্তী সরকারের আইন বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ‘আপনাদের মতো আমিও শোকাচ্ছন্ন। কিন্তু ন্যায়বিচারের জন্য আমাদের কিছুটা অপেক্ষা করতে হতে পারে। নরপশু ধর্ষকদের দৃষ্টান্তমূলক বিচারে আমাদের সরকার বদ্ধপরিকর।’রোববার (২৭ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে এ কথা বলেন তিনি।স্ট্যাটাসে উপদেষ্টা আসিফ নজরুল লেখেন, ‘জুলাই গণআন্দোলনে একজন শহীদের মেয়ে ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যা করেছেন। পটুয়াখালীর দুমকিতে গ্রামের বাড়িতে বাবার পাশে তাকে দাফন করা হয়েছে। এই গভীর বেদনাময় ঘটনা আমাদের স্তদ্ধ করেছে। আমরা যত দ্রুত সম্ভব এর বিচার করব। এই পৈশাচিক ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দুই আসামি গ্রেপ্তার হয়েছে এবং বন্দি আছে (তাদের জামিনের খবরটি ভুল)। তাদের ডিএনএ স্যাম্পল নেওয়া হয়েছে। পুলিশের সর্বোচ্চ কর্তৃপক্ষের কাছে খোঁজ নিয়েছি। তারা অল্প কয়েকদিনের মধ্যে চার্জশিট দেবে। এরপরই বিচার শুরু হবে, সংশোধিত আইন অনুসারে বিচার শুরুর ৯০ দিনের মধ্যে রায় প্রদান করার বাধ্যবাধকতা রয়েছে। তবে ডিএনএ স্যাম্পল অনুকূলে থাকলে এর অনেক আগেই বিচার শেষ হওয়ার কথা।’মাগুরায় সেই শিশু ধর্ষণের বিষয়ে আইন উপদেষ্টা লেখেন, ‘মাগুরায় ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের চার্জশিট পাওয়ার পর গত বুধবার বিচার শুরু হয়েছে। ডিএনএ স্যাম্পল ও ১৬৪ ধারায় স্বীকারোক্তি থাকার কারণে আশাবাদ ব্যক্ত করেছিলাম যে বিচারকাজ শুরু হওয়ার ৭ কার্যদিবসের মধ্যে বিচার সম্পন্ন হবে। আশা করি এর ব্যত্যয় হবে না।’তিনি আরও লেখেন, ‘বিচারকাজে দু’চারদিন দেরি হলে আপনাদের কষ্ট হয়। সেটা বোধগম্য। কিন্তু বিচার যদি ঠিকমতো না হয়, তাহলে উচ্চ আদালতে আপিলে গেলে রায়টা টিকবে না। এটা যদি হয়, এর চেয়ে শোচনীয় আর কিছুই হতে পারে না। আপনাদের মতো আমিও শোকাচ্ছন্ন, কিন্তু ন্যায়বিচারের জন্য আমাদের কিছুটা অপেক্ষা করতে হতে পারে। নরপশু ধর্ষকদের দৃষ্টান্তমূলক বিচারে আমাদের সরকার বদ্ধপরিকর।’এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় পৌঁছানোর আগেই ফ্লোটিলার যাত্রা শেষ বলে দাবি করলো ইসরায়েল
গাজায় পৌঁছানোর আগেই ফ্লোটিলার যাত্রা শেষ বলে দাবি করলো ইসরায়েল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের নৌ অবরোধ ভাঙা এবং গাজার ক্ষুধার্ত মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিতে প্রায় ৪৫টি জাহাজে Read more

কুড়িগ্রামে বাড়ছে শীতের তীব্রতা, হিম বাতাসে বিপর্যস্ত জনজীবন
কুড়িগ্রামে বাড়ছে শীতের তীব্রতা, হিম বাতাসে বিপর্যস্ত জনজীবন

ঘন কুয়াশা ও তীব্র শীতে বিপর্যস্ত কুড়িগ্রাম। কুয়াশার কারণে জেলার সড়কগুলোতে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। হাড়কাঁপানো ঠান্ডায় Read more

‘মিনি ঘর’ থেকে ৩ জোড়া ‘কপোত-কপোতী’ আটক
‘মিনি ঘর’ থেকে ৩ জোড়া ‘কপোত-কপোতী’ আটক

কিশোরগঞ্জের কটিয়াদীতে অসামাজিক কাজে লিপ্ত থাকার দায়ে আলোচিত একটি হোটেলে অভিযান চালিয়ে ৬ জন প্রেমিক-প্রেমিকাকে আটক করেছে স্থানীয় প্রশাসন। এর Read more

ভারতে হু হু করে বাড়ছে করোনা, ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু
ভারতে হু হু করে বাড়ছে করোনা, ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু

ভারতে ফের হু হু করে করে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। দেশটিতে করোনায় সক্রিয় আক্রান্তের সংখ্যা ৬ হাজার ছাড়িয়ে গেছে। অপরদিকে Read more

রোহিঙ্গা প্রত্যাবাসনে অনুকূল পরিবেশ নিশ্চিত করা আন্তর্জাতিক দায়িত্ব: বাংলাদেশ
রোহিঙ্গা প্রত্যাবাসনে অনুকূল পরিবেশ নিশ্চিত করা আন্তর্জাতিক দায়িত্ব: বাংলাদেশ

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে রাখাইন রাজ্যে একটি নিরাপদ, সম্মানজনক ও স্বেচ্ছাপূর্ণ প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ দ্রুত নিশ্চিত করা আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত Read more

ফের মেসির জোড়া গোল, এমএলএসে রেকর্ড গড়ে মায়ামির জয়
ফের মেসির জোড়া গোল, এমএলএসে রেকর্ড গড়ে মায়ামির জয়

লিওনেল মেসির দুর্দান্ত ফর্মে চলছে ইন্টার মায়ামির জয়রথ। রোববার (১৩ জুলাই) ভোরে ন্যাশভিল এসসি’র বিপক্ষে ২-১ গোলের জয় তুলে নিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন