ব্রাহ্মণবাড়িয়ায় পারিবারিক বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় জামাল মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলার বুধল ইউনিয়নের খাঁটিহাতা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জামাল ওই গ্রামের মধ্যপাড়ার শানু মিয়ার ছেলে।ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, জামালের ছেলে সম্প্রতি কাজের সন্ধানে সৌদি আরব গেছেন। শনিবার সন্ধ্যায় জামাল তার চাচাতো ভাই বাবুলের ছেলের বিদেশ যাওয়া নিয়ে উপহাস করেন। এ নিয়ে দুজনের মধ্যে তর্কবিতর্ক হয়। এরই জেরে দুই পরিবারের সদস্যরা ইট-পাটকেল ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে প্রতিপক্ষের ছোড়া ঢিলে জামাল গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন জামালকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান ওসি৷এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাইজেরিয়ায় বিয়ের বাস নদীতে পড়ে নিহত ১৯
নাইজেরিয়ায় বিয়ের বাস নদীতে পড়ে নিহত ১৯

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তরাঞ্চলে বিয়ের যাত্রীদের বহনকারী একটি বাস নদীতে পড়ে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে  নারী Read more

জীবননগরে ধসে পড়েছে আরও একটি ব্রীজ, বাওড় কতৃপক্ষের কাছে ক্ষতিপূরণ দাবি এলাকাবাসীর
জীবননগরে ধসে পড়েছে আরও একটি ব্রীজ, বাওড় কতৃপক্ষের কাছে ক্ষতিপূরণ দাবি এলাকাবাসীর

ভেঙে পানির প্রবল স্রোতের চাপে একের পর এক ভেঙে পড়ছে ব্রিজ। মনোহরপুর, সন্তোষপুর, রাঙ্গিয়ারপোতা ব্রিজের পর এবার ধসে পড়েছে সিংনগর Read more

বেহাল দশা ভোলার শিল্প নগরী বিসিকের, ভারী যানবাহনে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীরা
বেহাল দশা ভোলার শিল্প নগরী বিসিকের, ভারী যানবাহনে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীরা

ভোলা শহরের পৌর চরনোয়াবাদ এলাকায় ছোট ছোট শিল্প প্রতিষ্ঠান নিয়ে গড়ে উঠেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প (বিসিক)। এই নগরীতে Read more

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে যা বললেন ওয়াসিম আকরাম
ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে যা বললেন ওয়াসিম আকরাম

এশিয়া কাপের বহুল প্রতীক্ষিত ম্যাচে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। রোববার (১৪ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে Read more

শান্তি চুক্তিতে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের স্বাক্ষর চান জেলেনস্কি
শান্তি চুক্তিতে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের স্বাক্ষর চান জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে যে কোনো পরিকল্পনায় ইউক্রেন, রাশিয়া, ইউরোপ ও যুক্তরাষ্ট্র— এই চার Read more

যুক্তরাষ্ট্রের মোকাবিলায় ৫ হাজার ক্ষেপণাস্ত্র মোতায়েন ভেনেজুয়েলার
যুক্তরাষ্ট্রের মোকাবিলায় ৫ হাজার ক্ষেপণাস্ত্র মোতায়েন ভেনেজুয়েলার

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, তার দেশের হাতে রয়েছে ৫ হাজার রুশ তৈরি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, যা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন