নোয়াখালীর সদর উপজেলায় পিকআপ ভ্যানের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. সিফাত (৩) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় নারীসহ আরও তিনজন আহত হয়েছেন। হতাহতরা সবাই অটোরিকশা আরোহী।শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার বিনোদপুর ইউনিয়নের আনন্দ পুকুর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত সিফাত উপজেলার নোয়ান্নই ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মো. রাসেলের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৫টার দিকে জেলা শহর মাইজদী থেকে একটি যাত্রীবাহী অটোরিকশা উপজেলার বাঁধের হাটের উদ্দেশ্যে যাত্রা করে। পথে বিনোদপুর ইউনিয়নের আনন্দ পুকুর পাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক শিশুসহ তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু সিফাতকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই স্থানীয় লোকজন পিকআপ ভ্যানের চালককে গাড়িসহ আটক করে পুলিশে খবর দেয়।সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের মধ্যে তিনজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদের তৃতীয় দিনেও গাজায় ইসরায়েলি হামলা, নিহত ১০৮
ঈদের তৃতীয় দিনেও গাজায় ইসরায়েলি হামলা, নিহত ১০৮

অবরুদ্ধ গাজায় ঈদুল আজহায় থেমে নেই ইসরায়েলি আগ্রাসন। একের পর এক শহরে দখলদারদের বোমা পড়ছে। এতে গাজার হাসপাতালগুলোতে নতুন করে Read more

ক্যান্সারে আক্রান্ত হয়ে ববি শিক্ষার্থীর মৃত্যু
ক্যান্সারে আক্রান্ত হয়ে ববি শিক্ষার্থীর মৃত্যু

পাকস্থলী ক্যান্সারে আক্রান্ত হয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের জেবুন্নেছা হক জিম্মি নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের Read more

ট্রাম্প প্রশাসনের সেনা মোতায়েন রুখে দিলেন মার্কিন বিচারক
ট্রাম্প প্রশাসনের সেনা মোতায়েন রুখে দিলেন মার্কিন বিচারক

ক্যালিফোর্নিয়ায় অপরাধ দমনে ট্রাম্প প্রশাসনের মোতায়েন করতে চাওয়া ন্যাশনাল গাার্ডের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন একজন ফেডারেল বিচারক। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) তিনি Read more

বিএনপি নেতা আলমগীর হত্যায় জামাইসহ দুইজন আটক
বিএনপি নেতা আলমগীর হত্যায় জামাইসহ দুইজন আটক

যশোর শহরের শংকরপুরে বিএনপি নেতা আলমগীর হোসেন হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিহতের জামাই পরশসহ দুইজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন: Read more

ইরানের সঙ্গে যুদ্ধে ৫০০ ইসরাইলি নিহত হয়েছে: বাকের গালিবাফ
ইরানের সঙ্গে যুদ্ধে ৫০০ ইসরাইলি নিহত হয়েছে: বাকের গালিবাফ

তেলআবিব ও তেহরানের সাম্প্রতিক ১২ দিনের যুদ্ধে ইসরাইলের কমপক্ষে ৫০০ জন নিহত হয়েছে। এমনটা দাবি করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন