নোয়াখালীর বেগমগঞ্জে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে আরেকটি ট্রাক ধাক্কায় চালকের দুই সহকারী নিহত হয়েছেন। বুধবার (১৬ এপ্রিল) ভোর চারটার দিকে বেগমগঞ্জ থানার কাছে নোয়াখালী-লক্ষ্মীপুর সড়কে ওই দুর্ঘটনা ঘটে। এতে একটি ট্রাকের চালক আহত হয়েছেন।নিহত দুজন হলেন মোহাম্মদ সজীব (১৮) ও মোহাম্মদ সাকিব (১৭)। তাদের বাড়ি বেগমগঞ্জ উপজেলার কেন্দুরবাগ এলাকার বাসিন্দা। হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেগমগঞ্জ থানা থেকে আনুমানিক ৩০০ গজ পশ্চিমে সড়কের ওপর দাঁড়িয়ে ছিল একটি বালুবাহী ট্রাক। ভোর চারটার দিকে পেছনের দিক থেকে আসা আরেকটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে ধাক্কা দেওয়া ট্রাকটির সামনের কেবিনে বসা দুই সহকারী ঘটনাস্থলে নিহত হন। ধাক্কা দেওয়া ট্রাকের চালকও আহত হন। তবে তিনি দুর্ঘটনার পরপরই পালিয়ে যান। খবর পেয়ে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা-পুলিশ নিহত দুই ব্যক্তির লাশ উদ্ধার ও দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি আটক করে।লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন গণমাধ্যমকে বলেন, দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছনের দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক সজোরে ধাক্কা দিলে ওই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ধাক্কা দেওয়া ট্রাকের চালকের দুই সহকারী নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পানির মোটর ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
পানির মোটর ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নড়াইলের লোহাগড়া উপজেলায় পানির মোটর মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিক মিস্ত্রি এক যুবকের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৭ অক্টোবর) বিকালে উপজেলার জয়পুর Read more

সুন্দরবনে জিম্মি থাকা জেলেকে উদ্ধার করলো কোস্ট গার্ড
সুন্দরবনে জিম্মি থাকা জেলেকে উদ্ধার করলো কোস্ট গার্ড

সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত জোনাব বাহিনীর হাতে জিম্মি থাকা ১ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া Read more

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন আজ
মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন আজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমের শেষ দিন আজ।আগামীকাল সোমবার (৫ জানুয়ারি) থেকে প্রার্থিতা বাতিলে রিটার্নিং Read more

কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম, সম্পাদক মাজহারুল
কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম, সম্পাদক মাজহারুল

ছাত্র-জনতার আন্দোলনে গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর দীর্ঘ নয় বছর পর কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে কাউন্সিলরদের ভোটে Read more

অষ্টগ্রামে ঐতিহাসিক কুতুব শাহ মসজিদের দানবাক্স ভেঙে লুট
অষ্টগ্রামে ঐতিহাসিক কুতুব শাহ মসজিদের দানবাক্স ভেঙে লুট

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় অবস্থিত ১৬শ শতকে সুলতানি আমলে নির্মিত ঐতিহাসিক কুতুব শাহ মসজিদের দানবাক্স ভেঙে অর্থ লুট করে নিয়ে গেছে Read more

চ্যাম্পিয়নস লিগের এক ফাইনালে যত রেকর্ড
চ্যাম্পিয়নস লিগের এক ফাইনালে যত রেকর্ড

ইউরোপিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে বিধ্বস্ত করে প্রথমবারের মতো শিরোপার স্বাদ পেয়েছে ফ্রেঞ্চ ক্লাব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন