নোয়াখালীর কবিরহাট উপজেলায় ট্রাক চাপায় সিএনজি চালিত অটোরিকশা আরোহী ৬জন নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার কবিরহাট টু বসুরহাট সড়কের আলিয়া মাদরাসার সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলো, সিএনজি চালক খোকন (৪৬) সিএনজি আরোহী শিক্ষার্থী তানিম হাসান (২৬), মো.সুমন (৩৩) ও শাহাদাত হোসেন (৩৬)। তবে তাৎক্ষণিক এক নারীসহ দুজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১টার দিকে জেলা শহর মাইজদী থেকে ৫জন যাত্রী নিয়ে বসুরহাটের উদ্দেশ্যে একটি যাত্রীবাহী সিএনজি রওয়ানা দেয়। যাত্রা পথে সিএনজিটি উপজেলার কবিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কবিরহাট টু বসুরহাট সড়কের আলিয়া মাদরাসার সামনে পৌঁছলে সিএনজির সামনের এক্সেল ভেঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উল্টো পাশে চলে যায়। ওই সময় বিপরীত দিক থেকে আসা ট্রাক যাত্রীবাহী সিএনজিকে চাপা দিয়ে অনেক দূর নিয়ে যায়। এতে সিএনজি চালকসহ ৪জন যাত্রী ঘটনাস্থলে মারা যায়। ২জনকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।  কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহীন মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসছে। এ দুর্ঘটনায় মোট ৬জনের মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই ট্রাকের চালক পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ট্রাক জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা
দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

কাতার সফর এবং পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ শেষে ঢাকায় ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় রবিবার দুপুর দেড়টায় Read more

সিরাজগঞ্জে মুরগী বহনকারী পিকআপ চালকের গলাকাটা লাশ উদ্ধার
সিরাজগঞ্জে মুরগী বহনকারী পিকআপ চালকের গলাকাটা লাশ উদ্ধার

সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলায় মুরগী বহনকারী এক পিকআপ চালকের গলা কাটা লাশ উদ্ধার করেছে তাড়াশ থানার পুলিশ। নিহতের নাম রাসেদুল Read more

নড়াইলের সাবেক এমপি মুক্তির চার মামলায় জামিন নামঞ্জুর
নড়াইলের সাবেক এমপি মুক্তির চার মামলায় জামিন নামঞ্জুর

নড়াইলের কালিয়া ও নড়াগাতী থানায় নাশকতার চারটি মামলায় নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা কবিরুল হক মুক্তির জামিন Read more

কোয়াবের সভাপতি হলেন মোহাম্মদ মিঠুন
কোয়াবের সভাপতি হলেন মোহাম্মদ মিঠুন

ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোশিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মিঠুন। প্রতিদ্বন্দ্বী সেলিম শাহেদকে বিপুল ভোটে Read more

লালমনিরহাটে গ্রাম আদালত বিষয়ে প্রশিক্ষণ
লালমনিরহাটে গ্রাম আদালত বিষয়ে প্রশিক্ষণ

বাংলাদেশের দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠির ন্যায়বিচার প্রাপ্তির পথকে সহজ করার লক্ষ্যে লালমনিরহাটে গ্রাম আদালত বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।ইউরোপিয়ান ইউনিয়ন, বাংলাদেশ Read more

শেকৃবিতে সরকারবিরোধী যড়যন্ত্রের গন্ধ, সতর্কবার্তা জারি করল প্রশাসন
শেকৃবিতে সরকারবিরোধী যড়যন্ত্রের গন্ধ, সতর্কবার্তা জারি করল প্রশাসন

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ক্যাম্পাসে সরকার বিরোধী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে ক্যাম্পাসের শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের বিরুদ্ধে কঠোর সতর্কতা জারি করা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন