এশিয়া কাপকে সামনে রেখে নেদারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী ৩০ আগস্ট এবং ১ ও ৩ সেপ্টেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিনটি ম্যাচ। এই সিরিজকে সামনে রেখে ক্রিকেটাররা সিলেটে চলে যাবেন আজ সন্ধ্যায়ই। তবে দলের সঙ্গে সিলেটে যাচ্ছেন না অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।জানা গেছে, সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে নেদারল্যান্ডস সিরিজ থেকে ছুটি নিয়েছেন ওয়ানডে দলের অধিনায়ক। সব ঠিকঠাক থাকলে এশিয়া কাপের আগেই তাঁর ছুটি শেষ হওয়ার কথা। বিসিবিও আশাবাদী, নেদারল্যান্ডস সিরিজে না খেললেও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় এশিয়া কাপের দলে পাওয়া যাবে মিরাজকে।যদিও নেদারল্যান্ডের বিপক্ষে এখনও দল ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড  (বিসিবি)। তবে এশিয়া কাপের প্রস্তুতির জন্য ২৫ সদস্যের যে প্রাথমিক দল দেওয়া হয়েছে, সেখান থেকেই হওয়ার কথা নেদারল্যান্ডসের বিপক্ষে তিন টি-টোয়েন্টির সিরিজের দল। এদিকে আগামী ২২ আগস্টের মধ্যে চূড়ান্ত হবে এশিয়া কাপের দলও। দুটি দল নির্বাচন নিয়েই সিলেটে কোচ ফিল সিমন্সের সঙ্গে আলোচনায় বসার কথা প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেনের।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দুর্গন্ধে ফাঁস হলো মৃত্যুর খবর, অতঃপর
দুর্গন্ধে ফাঁস হলো মৃত্যুর খবর, অতঃপর

বাড়ির দরজা ছিল ভেতর থেকে বন্ধ, চারপাশে ছড়িয়ে পড়ছিল তীব্র দুর্গন্ধ। সন্দেহ জাগে পাড়া-প্রতিবেশীদের। পরে দরজা খুলতেই দেখা যায়, ঘরের Read more

পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যুবকের
পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যুবকের

দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এখনও যুবকের নাম-পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) সকাল Read more

বাঁধ ভেঙে ১০ গ্রাম প্লাবিত, ধ্বসে পড়েছে কুয়াকাটা সী-বিচ সড়ক  
বাঁধ ভেঙে ১০ গ্রাম প্লাবিত, ধ্বসে পড়েছে কুয়াকাটা সী-বিচ সড়ক  

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীতে গত তিনদিন ধরে থেমে থেমে হালকা থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আকাশ কালো Read more

গাজায় ত্রাণ সংগ্রহের সময় ইসরায়েলি হামলায় নিহত ১০
গাজায় ত্রাণ সংগ্রহের সময় ইসরায়েলি হামলায় নিহত ১০

গাজায় ত্রাণ সংগ্রহের সময় ইসরায়েলি হামলায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে। উপত্যকায় অব্যাহত তেলআবিবের আগ্রাসন।বুধবার (২৮ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম Read more

বুধবার রাতে পরিবর্তন হবে কাবার গিলাফ
বুধবার রাতে পরিবর্তন হবে কাবার গিলাফ

হিজরি নববর্ষের শুরুতেই পরিবর্তন করা হবে পবিত্র কাবার গিলাফ। ইতোমধ্যে কর্তৃপক্ষের কাছে বাদশাহ সালমানের পক্ষ থেকে উপহার হিসেবে কাবার গিলাফ Read more

ভোলায় মেঘনা থেকে নিখোঁজ পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার
ভোলায় মেঘনা থেকে নিখোঁজ পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার

ভোলার লালমোহনে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় মৎস্য বিভাগের অভিযানে থাকা স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুই দিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন