আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস। অভিজ্ঞতা ও ভারসাম্যের দিকে জোর দিয়ে এ দলে ফিরিয়েছেন একাধিক পরিচিত মুখ।দলে ফিরেছেন রুলফ ফন ডার মেরওয়া, বাস ডে লেডে, কলিন আকারম্যান, লোগান ফন বিক ও টিম ফন ডার গুগটেনের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। পাশাপাশি আবার সুযোগ পেয়েছেন মাইকেল লেভিট ও জ্যাক লায়ন-কাশেয়।৪১ বছর বয়সী স্পিন অলরাউন্ডার রুলফ ফন ডার মেরওয়া, পেস অলরাউন্ডার বাস ডে লেডে, টপ অর্ডার ব্যাটসম্যান মাইকেল লেভিট ও স্পিন অলরাউন্ডার লায়ন-কাশেয়। এই চারজন সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন গত জুলাইয়ে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ইউরোপ অঞ্চলের ফাইনালে।৩৪ বছর বয়সী স্পিন অলরাউন্ডার কলিন আকারম্যান ও পেসার টিম ফন ডার গুগটেন সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন ২০২৪ সালের নভেম্বরে। অন্যদিকে ৩৫ বছর বয়সী পেসার লোগান ফন বিকের শেষ ম্যাচ ছিল ২০২৪ সালের জুলাইয়ে।গত আগস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে খেলা সর্বশেষ টি–টোয়েন্টি সিরিজের দল থেকে বিশ্বকাপ স্কোয়াডে নেই ৯ জন ক্রিকেটার। বাদ পড়েছেন ভিক্রামজিৎ সিং, আনিল নিদামানুরু, সিকান্দার জুলফিকার, সিদ্রিক দি লাঙ্গা, শারিজ আহমাদ, বেন ফ্লেচার, ড্যানিয়েল ডোরাম, টিম প্রিঙ্গল ও সেবাস্তিয়ান ব্র্যাট।আগামী ৭ ফেব্রুয়ারি কলম্বোয় পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে নেদারল্যান্ডস। ‘এ’ গ্রুপে তাদের অন্য প্রতিপক্ষ নামিবিয়া, যুক্তরাষ্ট্র ও ভারত।নেদারল্যান্ডসের বিশ্বকাপ দল:স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), নোয়াহ ক্রোস, মাক্স ও’ডাউড, সাকিব জুলফিকার, আরিয়ান দত্ত, কাইল ক্লেইন, পল ফন মিকেরেন, ফ্রেড ক্লাসেন, কলিন আকারম্যান, বাস ডে লেডে, মাইকেল লেভিট, জ্যাক লায়ন-কাশেয়, লোগান ফন বিক, রুলফ ফন ডার মেরওয়া, টিম ফন ডার গুগটেন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দাবি আদায় না হওয়া পর্যন্ত কাকরাইল মোড় ছাড়বে না জবি শিক্ষার্থীরা
দাবি আদায় না হওয়া পর্যন্ত কাকরাইল মোড় ছাড়বে না জবি শিক্ষার্থীরা

দাবি আদায় না হওয়া পর্যন্ত কাকরাইল মোড় ছাড়বে না বলে জানিয়েছেন আন্দোলনকারী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থীরা। বুধবার (১৪ মে) রাতে এ Read more

বদলে গেল বড় বড় ১৬ শিক্ষা প্রতিষ্ঠানের নাম
বদলে গেল বড় বড় ১৬ শিক্ষা প্রতিষ্ঠানের নাম

দেশের ১৫টি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং একটি ইঞ্জিনিয়ারিং কলেজের নাম থেকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবারের Read more

ইরানের নতুন শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
ইরানের নতুন শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

ইরানের রাজধানী তেহরানে বিমান হামলা চালিয়ে দেশটির বিপ্লবী রক্ষীবাহিনীর (আইআরজিসি) শীর্ষ কমান্ডার আলি শাদমানিকে হত্যা করেছে বলে দাবি করেছে ইসরায়েলের Read more

বাংলাদেশের সঙ্গে পাল্লা দিতে মুক্ত বাণিজ্য চুক্তি জরুরি: ভারতের ভাইস প্রেসিডেন্ট
বাংলাদেশের সঙ্গে পাল্লা দিতে মুক্ত বাণিজ্য চুক্তি জরুরি: ভারতের ভাইস প্রেসিডেন্ট

বিশ্ববাজারে বস্ত্র ও পোশাক রপ্তানিতে বাংলাদেশসহ অন্যান্য দেশের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে আরও বেশি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) করার প্রয়োজনীয়তার Read more

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, থানায় মামলা
প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, থানায় মামলা

যশোরে প্রবাসীর স্ত্রীকে ব্লাকমেইলিং করে ধর্ষণ ও চাঁদার দাবিতে অশ্লীল ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়ার ঘটনায় কোতয়ালি থানায় মডেল Read more

জুলাইয়ে জাতীয় গ্রিডে যোগ হচ্ছে ৩০০ মেগাওয়াট
জুলাইয়ে জাতীয় গ্রিডে যোগ হচ্ছে ৩০০ মেগাওয়াট

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটে আগামী এপ্রিল মাসের ৭ যিক জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হতে যাচ্ছে। সংশ্লিষ্টরা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন