আগামী ১৫ই অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে আজ বুধবার (৮ই অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে নির্বাচনী ইশতেহার ঘোষণা করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল।নির্বাচনী ইশতেহার ঘোষণাকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি ও বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ। ছাত্রদল সমর্থিত প্যানেলের হয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন ছাত্রদল সমর্থিত ভিপি পদপ্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয়, জিএস পদপ্রার্থী মোঃ শাফায়াত হোসেন ও এজিএস পদপ্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক।ইশতেহারে মোটাদাগে আট দফাসহ ৭০ টি উপদফা প্রতিশ্রুতি তুলে ধরেন তিনি। ইশতেহারে শিক্ষা ও গবেষণাকে প্রাধান্য দিয়ে আধুনিক, মানসম্মত খাদ্য ও আবাসনের অধিকার, শিক্ষার্থীদের নিরাপদ ও আইনি সহায়তা দেয়ার অঙ্গীকার করেন তারা।সংবাদ সম্মেলনে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, ‘আমাদের সমস্যার সংখ্যা অনেক। চাইলেই রাতারাতি সমস্যার সমাধান করা সম্ভব নয়। তবে আমরা শিক্ষার্থীদের সমস্যাগুলো তুলে ধরেছি এবং এক বছর কার্যকালের মধ্যে যতটুকু সম্ভব সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব’তিনি আরও বলেন, ‘আমরা শিক্ষার্থীদের অধিকারের বিষয়ে কথা বলতে গিয়ে বারবার হামলার শিকার হয়েছি, মামলার শিকার হয়েছি। আগামীতেও আমরা শিক্ষার্থীদের অধিকার আদায়ে সোচ্চার থাকব এবং সেক্ষেত্রে যদি আমাদের দল বাধা হয়ে দাঁড়ায়, দলের বাইরে গিয়ে শিক্ষার্থীদের কাতারে গিয়ে দাঁড়াব।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাবনায় ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ
পাবনায় ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ

পাবনার চাটমোহর উপজেলার পল্লীতে ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া এক শিশু ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।মঙ্গলবার Read more

কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে ১০ ফুট লম্বা ডলফিন
কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে ১০ ফুট লম্বা ডলফিন

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে ১০ ফুট লম্বা একটি ইরাবতী ডলফিন ভেসে এসেছে। এটির পুরো মাথা এবং শরীরের বিভিন্ন অংশে চামড়া উঠানো। Read more

মিঠাপুকুরে জমি দখলের জন্য বৃদ্ধা মাকে মারধর, উচ্ছেদ
মিঠাপুকুরে জমি দখলের জন্য বৃদ্ধা মাকে মারধর, উচ্ছেদ

রংপুরের মিঠাপুকুরে পৈতৃক জমি দখলকে কেন্দ্র করে নুরেজা বেগম (৫৫) নামে এক বৃদ্ধাকে তার সৎ ছেলেরা বেধড়ক মারধর, ঘরবাড়ি ভাঙচুর Read more

ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র
ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফিলিস্তিন অথরিটি এবং ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশনের  কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (৩১ জুলাই) এ ঘোষণা দিয়েছে Read more

‘নির্বাচনে মিডিয়া এবং প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে’
‘নির্বাচনে মিডিয়া এবং প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে’

জাতীয় নাগরিক পার্টি-এনসিপি'র রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলার সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে শহরের কুমার সমিত Read more

যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত  হামাস

অবরুদ্ধ গাজা উপত্যকায় দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি এবং ইসরায়েলি বন্দীদের মুক্তির জন্য একটি নতুন চুক্তিতে হামাস তাদের সম্মতি জানিয়েছে বলে জানা গেছে।ফিলিস্তিনি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন