ভারতের মেঘালয়ে স্থানীয়দের হাতে গণপিটুনিতে নিহত হওয়া এক বাংলাদেশি নাগরিকের লাশ বিএসএফ বিজিবির মাধ্যমে নেত্রকোনায় পুলিশের কাছে হস্তান্তর করেছে। সন্ধ্যায় তথ্য নিশ্চিত করেছেন কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুর রহমান।রবিবার (১৭ আগস্ট) দুপুর ১টার দিকে কলমাকান্দা উপজেলার মহেশখোলা সীমান্তের মেইন ফিলার ১১৮৮ সংলগ্ন মহেশখোলা বিওপি এলাকা দিয়ে লাশটি হস্তান্তর করা হয়।নিহত ব্যক্তির নাম মো. আকরাম হোসেন (৩২)। তিনি শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার বাঁকাকুড়া গ্রামের মৃত জহির উদ্দীনের ছেলে।ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম খাসি হিলস জেলায় গত ১০ আগস্ট আকরাম অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে অপহরণের চেষ্টায় জড়িত ছিলেন বলে অভিযোগ করেছে স্থানীয়রা। এ সময় তাদের গণপিটুনিতে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।মেঘালয় পুলিশ এ ঘটনার বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের মাধ্যমে বাংলাদেশি পুলিশ প্রশাসনকে অবহিত করে। পরবর্তীতে ভারতীয় পুলিশ লাশটি বিএসএফ’র কাছে হস্তান্তর করে। বিএসএফ ও বিজিবির সমন্বয়ে লাশটি কলমাকান্দা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।নিহত আকরামের ভাই শেখ ফরিদ বলেন, ‘আমার ছোট ভাই আকরাম হোসেনের মৃত্যুর খবর আমি প্রথমে ফেসবুকের মাধ্যমে জানতে পারি। খবর পাওয়ার পর থেকেই আমি বিজিবি এবং ঝিনাইগাতি থানা পুলিশের সাথে যোগাযোগ রেখেছি, যেন আমার ভাইয়ের লাশ দ্রুত বাংলাদেশে আনা যায়। ভারতীয় কর্তৃপক্ষের মাধ্যমে লাশ দেশে ফেরানো হয়েছে —এ জন্য বিএসএফ, বিজিবি এবং বাংলাদেশ পুলিশের কাছে আমি কৃতজ্ঞ।’তবে আমার পরিবারের অবস্থা খুবই খারাপ, মা শোকে ভেঙে পড়েছেন। আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি, যেন আইনানুগ প্রক্রিয়া শেষে আমার ভাইয়ের লাশ দ্রুত আমাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং ভবিষ্যতে যেন এ ধরনের মর্মান্তিক ঘটনা আর না ঘটে—সেদিকে সকলের দৃষ্টি থাকে।কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, ‘বিএসএফ ও বিজিবির সমন্বয়ে নিহত বাংলাদেশির লাশ আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হবে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মোংলার বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৬
মোংলার বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৬

মোংলা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাস ও এলপিজি বহনকারী ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাসের ছয় যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহত সকলেই Read more

হতাশ শবনম ফারিয়া! বললেন ‘দেশের কাছে আর কোনো প্রত্যাশা নেই’
হতাশ শবনম ফারিয়া! বললেন ‘দেশের কাছে আর কোনো প্রত্যাশা নেই’

জুলাইয়ের ছাত্র আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখলেও দেশ ও দেশের রাজনীতি নিয়ে চরম হতাশা প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। বুধবার Read more

‘জুলাইযোদ্ধা’ সুরভীকে আশ্বাস দিলেন আসিফ নজরুল
‘জুলাইযোদ্ধা’ সুরভীকে আশ্বাস দিলেন আসিফ নজরুল

ব্ল্যাকমেইল, মামলা-বাণিজ্য ও প্রতারণার অভিযোগে গ্রেফতার হওয়া ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীর বিষয়ে খোঁজ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক Read more

১৫ কোটি টাকার কাঁচামাল নিয়ে জাহাজডুবি, ৩ দিনেও শুরু হয়নি উদ্ধার কাজ
১৫ কোটি টাকার কাঁচামাল নিয়ে জাহাজডুবি, ৩ দিনেও শুরু হয়নি উদ্ধার কাজ

ভোলা সদর উপজেলার সংলগ্ন মেঘনা নদীতে ১৫ কোটি টাকার কাঁচামাল নিয়ে সিরামিক কাঁচামালবাহী কোস্টার জাহাজ এমভি রেক্সগ্লোরি-১ ডুবে যাওয়ার ৩ Read more

মস্কোতে ভয়াবহ ড্রোন হামলা, বন্ধ সব বিমানবন্দর
মস্কোতে ভয়াবহ ড্রোন হামলা, বন্ধ সব বিমানবন্দর

রাশিয়ার রাজধানী মস্কোতে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এনিয়ে টানা দ্বিতীয় রাত ইউক্রেনের ড্রোন হামলার মুখে পড়ল রাশিয়ার এই রাজধানী। Read more

মাঝরাতে ঘুমের মধ্যে বেডরুম থেকে আটক করা হয় মাদুরো ও তার স্ত্রীকে
মাঝরাতে ঘুমের মধ্যে বেডরুম থেকে আটক করা হয় মাদুরো ও তার স্ত্রীকে

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে মধ্যরাতে ঘুমের মধ্যে বেডরুম থেকে আটক করা হয়েছে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্র Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন