বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে নেত্রকোনায় বিআরটিএ কার্যালয়ে কয়েক ঘন্টা ব্যাপী অভিযান চালিয়েছে ময়মনসিংহ অঞ্চলের দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার(৭ মে) দুপুরে কুরপাড় জেলা প্রশাসক সংশ্লিষ্ট বিআরটিএ কার্যালয়ে গ্রাহকদের করা বেশ কিছু অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।একসময় ড্রাইভিং লাইসেন্স সহ বিভিন্ন মোটরযান লাইসেন্সের নথিপত্র খতিয়ে দেখার পাশাপাশি তদন্তের স্বার্থে বেশ কিছু নথিপত্র নিয়ে জব্দ করে দুদক টিম।  পরে বিআরটি এর সামনে মহুয়া ও গাজী কম্পিউটার নামে দুটি দোকানে সতর্কতামূলক বার্তা দেন দুদক কর্মকর্তারা।এছাড়া ফোনের মাধ্যমে বিআরটিএ দেখে সুবিধাভোগী অনেকজনের সাথে যোগাযোগ করে বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়। এ ব্যাপারে দুদকের সহকারি পরিচালক বুলু মিয়া জানান, বেশ কিছু অভিযোগের ভিত্তিতে বিআরটিএ কার্যালয় নেত্রকোনায় অভিযান পরিচালিত হয়েছে। কিছু নথি জব্দ করা হয়েছে। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।তবে নেত্রকোনা বিআরটি এর কর্মকর্তা রুহুল আমিন জানান, নেত্রকোনায় বিআরটিএ তে কোন রকম অনিয়ম ও ব্যবস্থাপনা নেই। সুনির্দিষ্ট কোন অভিযোগ নেই বলে দাবি করেন তিনি।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রধান উপদেষ্টাকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি
প্রধান উপদেষ্টাকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন।শুক্রবার (০৬ জুন) এক শুভেচ্ছা বার্তায় প্রতিবেশী Read more

স্কেটিং জুতা কিনে না দেওয়ায় মায়ের উপর অভিমান করে শিশুর আত্মহত্যা
স্কেটিং জুতা কিনে না দেওয়ায় মায়ের উপর অভিমান করে শিশুর আত্মহত্যা

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় স্কেটিং জুতা কিনে না দেওয়ায় মায়ের উপর অভিমান করে রমজান মোল্লা (১২) নামে একটি শিশু আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার Read more

ভোলায় কম দামে পান বিক্রি, হতাশায় কৃষক
ভোলায় কম দামে পান বিক্রি, হতাশায় কৃষক

দেশের কয়েকটি অঞ্চলে মিষ্টি পান চাষাবাদ করা হয়। তার মধ্যে ভোলার চরফ্যাশন উপজেলায় অন্যতম। এখানকার মিষ্টি পানের খ্যাতি দেশের বিভিন্ন Read more

৫ লাখ মানুষের চিকিৎসা সেবায় ডাক্তার একজন
৫ লাখ মানুষের চিকিৎসা সেবায় ডাক্তার একজন

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের মূল ফটকে দাঁড়ালে বোঝার উপায় নেই ভেতরের বাস্তবতা। বাইরে ঝুলছে ৫০ শয্যার হাসপাতালের সাইনবোর্ড, তবে ভেতরে Read more

চেয়ারের ফাঁকে আটকে গেছে তরুনীর আঙুল, ফায়ার সার্ভিস ডেকে উদ্ধার
চেয়ারের ফাঁকে আটকে গেছে তরুনীর আঙুল, ফায়ার সার্ভিস ডেকে উদ্ধার

চেয়ারের ফাঁকে আটকে গেছে তরুনীর আঙুল। শত চেষ্টা করেও বের করতে পারছিলেন না। শেষ পর্যন্ত ফায়ার সার্ভিস ডেকে এই বিপদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন