সামরিক অভিযানের নামে ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যা চালানোর অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুসহ তার নেতৃত্বাধীন সরকারের ৩৭ জন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে তুরস্ক।গতকাল শুক্রবার তুরস্কের ইস্তাম্বুল শহরের শীর্ষ সরকারি কৌঁসুলির দপ্তর থেকে এই পরোয়ানা জারি করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন বার্তাসংস্থা সিএনএন। নেতানিয়াহু ব্যতীত অন্যান্য যেসব কর্মকর্তার নামে পরোয়ানা জারি করা হয়েছে— সেই তালিকায় থাকা উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ, জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন-গিভর এবং স্বরাষ্ট্রমন্ত্রী ইয়া’আল জামির।পরোয়ানায় গাজায় গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ এবং গত সেপ্টেম্বরে আন্তর্জাতিক ত্রাণ বিতরণকারী জোট ফ্লোটিলার ত্রাণের বহরকে আটকে দেওয়াকে অভিযোগ হিসেবে উল্লেখ করা হয়েছে।শুক্রবার পরোয়ানা জারির কিছুক্ষণের মধ্যে অবশ্য এর নিন্দা জানিয়েছে ইসরায়েল। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদন সা’র এক প্রতিক্রিয়ায় এই গ্রেপ্তারি পরোয়ানাকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের ‘পিআর কৌশল’ বলে উল্লেখ করে বলেছেন, “এরদোয়ান তুরস্কের বিচারব্যবস্থাকে রাজনৈতিক প্রতিপক্ষদের মুখ বন্ধ রাখতে এবং ভিন্নমতাবলম্বী সাংবাদিক, বিচারক ও মেয়রদের বন্দি করার কাজে অস্ত্র হিসেবে ব্যবহার করছেন।”এখানে উল্লেখ্য, গাজায় গণহত্যা চালানোর অভিযোগে জাতিসংঘের অঙ্গসংস্থা ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) যে মামলা দায়ের করেছে দক্ষিণ আফ্রিকা, গত বছর সেটির বাদিপক্ষে নিজের নাম অন্তর্ভুক্ত করেছে তুরস্ক। ইস্তাম্বুলের শীর্ষ সরকারি প্রকৌশলী এমন এক সময়ে এই পরোয়ানা জারি করলেন, যখন গাজায় একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চলছে।গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। শুক্রবার এক বার্তায় গোষ্ঠীটির হাইকমান্ডের পক্ষ থেকে বলা হয়েছে, “গাজা ইস্যুতে তুরস্কের জনগণ ও তাদের নেতৃত্বের আদর্শগত অবস্থান এই পরোয়ানা আরও একবার নিশ্চিত করল।”সূত্র : সিএনএনএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইকুয়েডরের প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা
ইকুয়েডরের প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা

দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়াকে হত্যাচেষ্টা করা হয়েছে। মঙ্গলবার দেশটির একদল বিক্ষোভকারী জনতা প্রেসিডেন্ট ড্যানিয়েলের গাড়ি লক্ষ্য করে Read more

আরব মন্ত্রীদের গাজা সফরে বাধা দিয়ে ইসরায়েল চরমপন্থা দেখিয়েছে: সৌদি
আরব মন্ত্রীদের গাজা সফরে বাধা দিয়ে ইসরায়েল চরমপন্থা দেখিয়েছে: সৌদি

আরব লীগের মন্ত্রীদের একটি প্রতিনিধিদলকে অধিকৃত পশ্চিম তীরে প্রবেশের অনুমতি না দিয়ে ইসরায়েল চরমপন্থা দেখিয়েছে বলে মন্তব্য করেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী Read more

শিবগঞ্জে প্রবাসীর স্ত্রী ও সন্তানকে কুপিয়ে হত্যা
শিবগঞ্জে প্রবাসীর স্ত্রী ও সন্তানকে কুপিয়ে হত্যা

বগুড়ার শিবগঞ্জে প্রবাসীর স্ত্রী ও ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার সাদুল্যাপুর বটতলা গ্রামে এ ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) Read more

গ্রামীণ ব্যাংকের টাকা ছিনতাই মামলায় বিএনপি কর্মী গ্রেফতার
গ্রামীণ ব্যাংকের টাকা ছিনতাই মামলায় বিএনপি কর্মী গ্রেফতার

চট্টগ্রামের সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের কিস্তির টাকা ছিনতাইয়ের ঘটনায় আরকান চৌধুরী (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতার হওয়া আরকান উপজেলার Read more

চোরের অপবাদে যুবককে পেটানোর ঘটনায় আ.লীগ নেতা গ্রেফতার
চোরের অপবাদে যুবককে পেটানোর ঘটনায় আ.লীগ নেতা গ্রেফতার

কিশোরগঞ্জে চোরের অপবাদে যুবককে পেটানোর ঘটনায় আ.লীগ নেতা আব্দুস সালাম (৫৩) কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৪০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন