শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারেন এবং তাদের ওপর কোনো বাধা বা সমস্যা সৃষ্টি না হয়— সে বিষয়ে সচেষ্ট রয়েছে সরকার।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জ শহরের মালপাড়া শ্রী শ্রী জয়কালী মাতা মন্দির ও বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।তিনি আরও বলেন, বিভিন্ন মাধ্যমে জানতে পারছিলাম যে, পূজা উদযাপনে নানা বাধা আসতে পারে। এমনকি অন্যান্য দেশ থেকেও বাধা আসবে— এমন আশঙ্কা ছিল। তবে আমরা তা মোকাবিলার জন্য প্রস্তুত।আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসন নিষ্ঠার সঙ্গে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ধর্মীয় উৎসবগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ছাত্র-জনতাও প্রশাসনকে সহযোগিতা করছে।আওয়ামী লীগ পুনরায় সচল হবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা আদালতের এখতিয়ার। আদালত যে সিদ্ধান্ত নেবে, আমরা তা মেনে নেব।’এ সময় দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন, মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত এবং জেলা পুলিশ সুপার শামসুল আলম সরকার উপস্থিত ছিলেন।পরে তারা শহরের বাগমামুদালীপাড়া ও ইদ্রাকপুর লক্ষী নারায়ণ জিউর মন্দিরের পূজামণ্ডপও পরিদর্শন করেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেবকে কখনো ক্ষমা চাইতে হবে না: রুক্মিণী
দেবকে কখনো ক্ষমা চাইতে হবে না: রুক্মিণী

টালিউডে মুক্তির পর থেকেই বক্স অফিসে সফলতার মুখ দেখছে দেব ও শুভশ্রী গাঙ্গুলির বহু প্রতীক্ষিত সিনেমা ‘ধূমকেতু’। যদিও সিনেমাটি দর্শকমহলে Read more

নারায়ণগঞ্জে শামীম ওসমানের শ্যালক হেরোইনসহ গ্রেফতার
নারায়ণগঞ্জে শামীম ওসমানের শ্যালক হেরোইনসহ গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে হেরোইনসহ সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের শ্যালক মাহমুদুল হাসান আরমান (৩৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিবাগত Read more

মহাসড়কে তল্লাশি সিগারেট ও কাভার্ডভ্যানসহ গ্রেপ্তার ১
মহাসড়কে তল্লাশি সিগারেট ও কাভার্ডভ্যানসহ গ্রেপ্তার ১

টাঙ্গাইলের মির্জাপুরে ৭০ কার্টুন সিগারেট ও একটি কাভার্ডভ্যানসহ রফিকুল ইসলাম (৩১) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) টাঙ্গাইল পুলিশ Read more

বাঁচা মরার লড়াইয়ে টাইগারদের সামনে যতো চ্যালেঞ্জ
বাঁচা মরার লড়াইয়ে টাইগারদের সামনে যতো চ্যালেঞ্জ

প্রথম ম্যাচের ব্যাটিং ব্যর্থতায় সিরিজে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। এবার চট্টগ্রামে সামনে বাঁচা-মরার লড়াই। সিরিজে টিকে থাকতে হলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে Read more

মুন্সিগঞ্জে বিয়ের গাড়ি থামিয়ে নববধূ ছিনতাই!
মুন্সিগঞ্জে বিয়ের গাড়ি থামিয়ে নববধূ ছিনতাই!

মুন্সিগঞ্জে বিয়ে শেষে নববধূকে নিয়ে বাড়ি ফেরার পথে গাড়ি আটকিয়ে জিম্মি করে কনেকে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন