মাদারীপুরে যাত্রীবাহী বাসচাপায় ছয়জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও কয়েকজন। রোববার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের মস্তফাপুর মিলগেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সদর দফতর এক ক্ষুদে বার্তায় ছয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকার শাহ আলমের ছেলে রুমান। স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর থেকে ঢাকা যাচ্ছিল সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের মিলগেইট এলাকায় এলে একটি যাত্রীবাহী ইজিবাইকে চাপা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তিনজন নিহত হন। একই সঙ্গে আহত হয়েছেন অনেকেই। আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা। হাসপাতালে নেওয়ার পর তিনজনের মৃত্যু হয়। বর্তমানে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান অব্যাহত আছে। মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ গণমাধ্যমকে জানান, আমি ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত জানানো হবে। এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাড় কাঁপানো শীতে বোরো আবাদে ব্যস্ত চাষি
হাড় কাঁপানো শীতে বোরো আবাদে ব্যস্ত চাষি

যশোরের কেশবপুরে হাড় কাঁপানো শীতের মধ্যেও চাষিরা বোরো ধান আবাদে ব্যস্ত সময় পার করছেন। চাষিরা বলছেন, উপযুক্ত সময়ে ধানের চারা Read more

আ. লীগ খুব শিগগির রাজনীতিতে প্রাসঙ্গিক হতে যাচ্ছে: রাশেদ
আ. লীগ খুব শিগগির রাজনীতিতে প্রাসঙ্গিক হতে যাচ্ছে: রাশেদ

খুব শিগগিরই রাজনীতিতে আওয়ামী লীগ প্রাসঙ্গিক হতে যাচ্ছে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন।রোববার (২০ এপ্রিল) Read more

‘১২ দিনের যুদ্ধে’ ইরান ইসরাইল ও যুক্তরাষ্ট্রের কী ক্ষতি হলো?
‘১২ দিনের যুদ্ধে’ ইরান ইসরাইল ও যুক্তরাষ্ট্রের কী ক্ষতি হলো?

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী নেভিল চেম্বারলিন একদা বলেছিলেন, ‘যুদ্ধে যে পক্ষই নিজেকে বিজয়ী দাবি করুক না কেন, প্রকৃতপক্ষে কেউই বিজয়ী না—সব Read more

বিদায়বেলায় বাবাকে দেখতে পারিনি
বিদায়বেলায় বাবাকে দেখতে পারিনি

আজ বাবা দিবস। কিন্তু আমার জন্য এই দিনটা শুধু ভালোবাসার নয়, কষ্টেরও। আমি প্রবাসে, আর আমার বাবা পৃথিবী ছেড়ে চলে Read more

গাজায় ইসরায়েলি গণহত্যা চলছেই, একদিনে আরও ৫১ ফিলিস্তিনি নিহত
গাজায় ইসরায়েলি গণহত্যা চলছেই, একদিনে আরও ৫১ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও ৫১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের Read more

আনোয়ারায় সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু
আনোয়ারায় সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিষধর সাপের কামড়ে মুনতা মুনছুর মাহি (১১) নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন