আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট একই দিন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ তারিখ ২৯ ডিসেম্বর।বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় পূর্বে রেকর্ড করা ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এ তফসিল ঘোষণার সময় এ তথ্য জানান তিনি।সিইসি জানান, নির্বাচনের ‎মনোনয়ন যাচাই-বাছাই হবে ৩০ ডিসেম্বর। ‎রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করা যাবে ১১ জানুয়ারি পর্যন্ত। আর ‎আপিল শুনানির নিষ্পত্তি হবে ১২ জানুযারি থেকে ১৮ জানুযারির মধ্যে। আর ‎প্রার্থিতা প্রত্যার করা যাবে ২০ জানুয়ারি পর্যন্ত। এছাড়া ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ হবে বলেও জানান তিনি। আর ভোটের দিন ১২ ডিসেম্বরের ৪৮ ঘণ্টা আগে প্রচারণা বন্ধ কররে সময় বেঁধে দেন তিনি।  এবার সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট অনুষ্ঠিত হবে। এটি হবে তৃতীয় গণভোট। এরজন্য নির্বাচনের সময় বাড়ানো হয়েছে বলেও জানান সিইসি। এর আগে বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সিইসি এএমএম নাসির উদ্দিনের ভাষণ রেকর্ড করা হয়।  তফসিল রেকর্ডের আগে ভোটের তারিখ নির্ধারণে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে বুধবার দুপুরে বঙ্গবভবনে যান সিইসি। ইসি সচিব জানান, জাতীয় নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়েছে এবং রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেছেন। তার আগে মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সিইসি। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি জানান, আসন্ন নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদলে বা বিচারিক ক্ষমতা প্রয়োগের জন্য মাঠ পর্যায়ে বিচারকদের প্রয়োজন হবে। এজন্য প্রধান বিচারপতির কাছে ৩০০ জন বিচারক চাওয়া হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিটিভিকে জনগণের আস্থাভাজন করা এখন চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী
বিটিভিকে জনগণের আস্থাভাজন করা এখন চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, বাংলাদেশ টেলিভিশন এতো বড় একটি প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানের প্রতি মানুষের Read more

অবশেষে ২০ বছর কোমায় থাকার পর মারা গেলেন সৌদির ‘ঘুমন্ত রাজপুত্র’
অবশেষে ২০ বছর কোমায় থাকার পর মারা গেলেন সৌদির ‘ঘুমন্ত রাজপুত্র’

সৌদি আরবের রাজপরিবারের সদস্য আল ওয়ালিদ বিন খালেদ বিন তালাল আল সৌদ ২০ বছর কোমায় থাকার পর মারা গেছেন। তিনি Read more

নতুন ৪ ধরনের ভিসা চালু করল আরব আমিরাত
নতুন ৪ ধরনের ভিসা চালু করল আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাতের ভিসা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এসেছে। দেশটি নতুন করে চালু করেছে ৪ ধরনের ভিসা। একই সঙ্গে পুরোনো Read more

আশুলিয়া ভূমি অফিসে ‘রেটকার্ড’ ঘুষ বাণিজ্য, টাকা ছাড়া মেলে না সেবা
আশুলিয়া ভূমি অফিসে ‘রেটকার্ড’ ঘুষ বাণিজ্য, টাকা ছাড়া মেলে না সেবা

ঢাকার অদূরে আশুলিয়ার সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় যেন ঘুষ ও দুর্নীতির কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। জমির নামজারি, খারিজ, জমাভাগসহ যেকোনো ভূমি-সেবা Read more

ঈশ্বরদীতে ব্যবসায়ীকে তুলে নিয়ে গলা কেটে হত্যা
ঈশ্বরদীতে ব্যবসায়ীকে তুলে নিয়ে গলা কেটে হত্যা

পাবনার ঈশ্বরদীতে  অস্ত্রের মুখে জিম্মি করে বাদশা হোসেন (৫৫) নামে এক ব্যবসায়ীকে তুলে নিয়ে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে।  সোমবার (২৮ Read more

‘এনসিপিকে শাপলা প্রতীক দিলে মামলা করব না’
‘এনসিপিকে শাপলা প্রতীক দিলে মামলা করব না’

এনসিপিকে প্রতীক হিসেবে শাপলা দিলে কোনো মামলা করবেন না বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। স্বৈরশাসক হাসিনাকে উৎখাতের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন