বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘বিএনপির কি এতই আকাল পড়েছে যে আওয়ামী লীগ থেকে সদস্য আমদানি করতে হবে? যে আওয়ামী লীগের ডিএনএতে গণতন্ত্র নেই, তাদের কেন বিএনপির সদস্য হওয়ার জন্য আহ্বান জানাতে হবে?’সোমবার (১৯ মে) বিকালে সিলেট নগরীর শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে সিলেট বিভাগে বিএনপির নতুন সদস্য সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সালাহউদ্দিন আহমদ বলেন, এই দেশের প্রতিটি ধূলি কণাকে বিএনপি ধারণ ও লালন করে। অফিসিয়ালি দেশের জনসংখ্যা ১৮ কোটির কথা বলা হলেও, প্রকৃত সংখ্যা ১৯ কোটিরও বেশি। বিএনপি জনগণের দল। বিএনপি থাকলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব থাকবে, দুর্বল হলে বাংলাদেশ দুর্বল হবে। বিএনপির জন্ম না হলে দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন হতো না, বিএনপি সুসংগঠিত না থাকলে দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হতো না, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি চালু হতো না। তাই বিএনপি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পাহারাদার।আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, গত বছরের ৫ আগস্ট বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে বিতাড়িত করেছে। তারা ইতিহাসের জঘন্যতম গণহত্যাকারী, রাজনৈতিকভাবে তাদের মৃত্যু হয়েছে। আজ পর্যন্ত তারা নিজেদের অপকর্মের জন্য কোনও অনুশোচনা বা ক্ষমা প্রার্থনা করেনি। উল্টো তারা গণ অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের দুষ্কৃতকারী বলে আখ্যায়িত করছে। তারা কীভাবে বাংলাদেশ রাজনীতি করতে পারবে? সালাহউদ্দিন আহমদ আরও বলেন, আমাদের নেতা তারেক রহমান ২০২৩ সালেই রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি ঘোষণা দিয়েছিলেন। আমরা জানতাম, একদিন নিষ্ঠুরভাবে ফ্যাসিবাদের পতন হবে। যারা দেশের জনগণকে হত্যা, পঙ্গু, গুম, অপহরণ করেছে তাদেরকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। বাংলাদেশ যেন কোনও দিন আর স্বৈরশাসকের বা ফ্যাসিবাদের উৎপাদন না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জি কে গউছের সভাপতিত্বে ও সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ এম. রাসেদুজ্জামান মিল্লাত। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, আরিফুল হক চৌধুরী ও এম এ মালিক, জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন, জাতীয় নির্বাহী কমিটির সহ সমবায় বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি শাম্মী আক্তার।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শরীয়তপুরের আলোচিত শিশু নিবিড় হত্যায় দুইজনের মৃত্যুদণ্ড
শরীয়তপুরের আলোচিত শিশু নিবিড় হত্যায় দুইজনের মৃত্যুদণ্ড

শরীয়তপুরে অপহরণ ও মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে শিশু শিক্ষার্থী হৃদয় খান নিবিড় (১১) হত্যার দায়ে দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই Read more

কুষ্টিয়ায় মোটরসাইকেল রেসিং করতে গিয়ে প্রাণ গেল দুই যুবকের
কুষ্টিয়ায় মোটরসাইকেল রেসিং করতে গিয়ে প্রাণ গেল দুই যুবকের

কুষ্টিয়া- পাবনা হাইওয়ে সড়কে মোটরসাইকেল রেসিং করতে গিয়ে পিকআপ ভ্যানের সঙ্গে ধাক্কায় দুই বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় কুষ্টিয়ার Read more

গোলাপগঞ্জে সেনা অভিযানে মাদকসহ আটক ৬
গোলাপগঞ্জে সেনা অভিযানে মাদকসহ আটক ৬

সিলেটের গোলাপগঞ্জের রানাপিং নামক স্থানে অভিযান চালিয়েছে সেনাবাহিনীর টহলদল। এ সময় বিপুল পরিমাণ বিদেশি মদ, ইয়াবা ও নগদ অর্থসহ ছয়জনকে Read more

কুষ্টিয়ায় সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু
কুষ্টিয়ায় সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু

মিরপুরে সাপ ধরতে গিয়ে সাপের কামড়ে সাপুড়ির মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের গ্রাম পোড়াদহের আখের মোড়ে Read more

হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় ইবিতে বিক্ষোভ
হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় ইবিতে  বিক্ষোভ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছে  Read more

ঝালকাঠিতে খাল থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার
ঝালকাঠিতে খাল থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার

ঝালকাঠিতে সুগন্ধা নদী সংলগ্ন একটি খাল থেকে মো. মিজান (২২) নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন