থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পায়েতংতার্ন সিনাওয়াত্রাকে বরখাস্ত করা হয়েছে। কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে ফোনে কথোপকথনের ফাঁস হওয়া একটি অডিওকে কেন্দ্র করে দেশটির সাংবিধানিক আদালত এই রায় দেন।মঙ্গলবার (১ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।প্রতিবেদনে বলা হয়, ফাঁস হওয়া একটি ফোনালাপকে ঘিরে তীব্র বিতর্ক ও জনরোষের মুখে থাইল্যান্ডের সাংবিধানিক আদালত প্রধানমন্ত্রী পায়েতংতার্ন সিনাওয়াত্রাকে সাময়িক বরখাস্ত করেছে। তার বিরুদ্ধে পদচ্যুতি চেয়ে দায়ের হওয়া একটি মামলার বিচারাধীন থাকায় আদালত এই সিদ্ধান্ত নেয়।ফোনালাপটিতে পায়েতংতার্ন সাবেক কম্বোডিয়ান নেতা হুন সেন-কে “আঙ্কেল” বলে সম্বোধন করেন এবং থাই সেনাবাহিনীর একজন শীর্ষ কর্মকর্তার সমালোচনা করেন। এতে জাতীয়তাবাদী ও রক্ষণশীল মহলে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং তাকে পদচ্যুত করার দাবিতে আবেদন জমা দেওয়া হয়।এটি কার্যকর হলে পায়েতংতার্ন হবেন সিনাওয়াত্রা পরিবারের তৃতীয় রাজনীতিক, যিনি মেয়াদ পূরণের আগেই ক্ষমতা হারাচ্ছেন। তার আগে বাবার (থাকসিন সিনাওয়াত্রা) ও চাচীর (ইংলাক সিনাওয়াত্রা) সরকার সামরিক হস্তক্ষেপে ক্ষমতা থেকে অপসারিত হয়েছিল।মূলত পায়েতংতার্ন সিনাওয়াত্রা ফিউ-থাই পার্টির নেতৃত্বাধীন একটি জোট সরকারের নেতৃত্ব দিচ্ছিলেন। এই জোটের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা খুবই কম। মাত্র দুই সপ্তাহ আগে এক প্রভাবশালী রক্ষণশীল শরিক দল এই জোট ত্যাগ করে।বিবিসি জানায়, আদালত ৭-২ ভোটে প্রধানমন্ত্রী পায়েতংতার্ন সিনাওয়াত্রাকে বরখাস্তের পক্ষে রায় দেয় এবং পায়েতংতার্নকে ১৫ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। এই সময়ের মধ্যে উপ-প্রধানমন্ত্রী সুরিয়া জুনগ্রুনগ্রুয়াংকিত ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত, জানা গেল সম্ভাব্য তারিখ
প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত, জানা গেল সম্ভাব্য তারিখ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোকের কারণে আগামী ২ জানুয়ারি অনুষ্ঠেয় সরকারি Read more

ইউক্রেন-রাশিয়ার পাল্টাপাল্টি হামলায় নিহত অন্তত ৭
ইউক্রেন-রাশিয়ার পাল্টাপাল্টি হামলায় নিহত অন্তত ৭

প্রায় অর্ধশত মিসাইল আর ৬শ’ ড্রোন নিয়ে ইউক্রেনে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। বিমান হামলার শিকার হয়েছে দেশটির ৯টি অঞ্চল।ইউক্রেনের প্রেসিডেন্ট Read more

টি–টোয়েন্টি বিশ্বকাপে ২০ দল চূড়ান্ত, চমক ইতালি
টি–টোয়েন্টি বিশ্বকাপে ২০ দল চূড়ান্ত, চমক ইতালি

আগামী বছরের টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে ২০ দেশ। সবশেষ দল হিসেবে টুর্নামেন্টের মূল পর্বে জায়গা করে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। Read more

লেবানন থেকে ছোড়া মিসাইলে ইসরায়েলি নিহত
লেবানন থেকে ছোড়া মিসাইলে ইসরায়েলি নিহত

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ছোড়া ট্যাংক বিধ্বংসী মিসাইলের আঘাতে এক ইসরায়েলি নিহত হয়েছেন। রবিবার (২২ মার্চ) লেবানন-ইসরায়েল সীমান্তবর্তী শহর মিসগাভ আমে Read more

আমি কখনো ভাবিনি বোর্ডে প্রথম হবো: তাজনীন মেহেজাবীন
আমি কখনো ভাবিনি বোর্ডে প্রথম হবো: তাজনীন মেহেজাবীন

২০২৫ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ব্যবসায় শিক্ষা বিভাগে প্রথম স্থান অর্জন করেছে আনোয়ারার মেয়ে তাজনীন মেহেজাবীন চৌধুরী। ১৩০০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন