চুয়াডাঙ্গার জীবননগরে চলতি বর্ষা মৌসুমে টানা বৃষ্টির কারণে ব্যাপক ক্ষতি হয়েছে সবজি চাষিদের। বৃষ্টিপাতের কারণে অনেক কৃষকের সবজি খেতেই পচে নষ্ট হয়ে গেছে। আবার নিচু জমির সবজি ও ফসল পানির নিচে ডুবে গেছে।বৃষ্টির প্রভাবে বেড়েছে সব ধরনের সবজির দাম। বেগুনের দাম ইতোমধ্যে ১শ’ টাকা ছাড়িয়ে গেছে। এক সপ্তাহের ব্যবধানে পটোলের দাম বেড়েছে দ্বিগুণ। পেঁয়াজের দাম প্রতি কেজিতে বেড়েছে ২০ টাকা। বর্ষার শুরু থেকে বাজারে কাঁচা মরিচের ঝাঁজ রয়েই গেছে।কয়েক সপ্তাহের ব্যবধানে বাজারের সব সবজির দাম প্রায় দ্বিগুণ বেড়ে গেছে। এতে করে বিপাকে পড়েছেন স্বল্প আয়ের মানুষ।শুক্রবার (১৫ আগস্ট) সকালে জীবননগর উপজেলা শহরের কাঁচা বাজার ঘুরে দেখা গেছে, সবজির দাম বেড়ে যাওয়ার কারণে ক্রেতাদের মধ্যে অস্বস্তি বিরাজ করছে।এক সপ্তাহের ব্যবধানে ৭০ টাকা কেজি মূল্যের বেগুন ১০০ টাকা থেকে ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে, ১৪০ টাকা মূল্যের কাঁচামরিচ ২০০ টাকা, ৩০ টাকা মূল্যের পটোল ৬০ টাকা, ৩৫ টাকা মূল্যের ধেড়োস ৭০ টাকা, ৬০ টাকা মূল্যের প্রতি কেজি করোলা ১০০ টাকা, ২০ টাকা মূল্যের চিচিঙ্গা ৪০ টাকা, ৩০ টাকা মূল্যের কাঁচকলা ৫০ টাকা, ৪০ টাকা মূল্যের শশা ৬০ টাকা, ৩০ টাকা মূল্যের বরবটি ৫০ টাকায় বিক্রি হচ্ছে।এছাড়া ৩০ টাকার লাউ ৫০ টাকা, ১০ টাকা মূল্যের লালশাক ১৫-২০ টাকা আটি দরে বিক্রি হচ্ছে।কয়েকদিনের ব্যবধানে সবজির দাম কেজিতে ২০-৫০ টাকা বেড়েছে। অপরিবর্তিত আছে আলু, রসুন, শুকনা মরিচ ও মিষ্টি কুমড়ার দাম। তবে কমেছে কচু ও আমড়ার দাম। প্রতি কেজি কচু বিক্রি হচ্ছে ৩০ টাকা দরে।এদিকে স্বস্তি নেই মাছের বাজারেও। ছোট সাইজের পোনা ও তেলাপিয়া মাছ ১৮০ টাকা থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। রুই, কাতলা, মৃগেল মাছ প্রতি কেজি ৩০০ টাকার ওপরে বিক্রি হচ্ছে। ছোট সাইজের জাটকা ইলিশ বিক্রি হচ্ছে ৬০০ টাকা কেজি দরে। তবে কিছুটা দাম কম আছে পাঙ্গাশ মাছের।বাজার করতে আসা আইয়ুব আলী বলেন, ‘বাজার করার জন্য যে টাকা এনেছিলাম তা কাঁচা বাজার করতে গিয়ে শেষ হয়ে গেছে। মাছ ও অন্যান্য কিছু কেনা সম্ভব হচ্ছে না।’সবজি বিক্রেতা জাকির আলী বলেন, ‘টানা বৃষ্টিতে সবজি চাষে অনেক ক্ষতি হয়েছে। তাছাড়া বৃষ্টির কারণে সবজি সঠিকভাবে পরিবহন যাচ্ছে না। যার কারণে মাকামে সবজি সরবরাহ কম থাকায় বেশি দামে কিনতে হচ্ছে।’ক্রেতারা সবজির দাম বৃদ্ধির জন্য বাজার সেন্টিগ্রেডকে দায়ী করছেন। বাজার সেন্টিগ্রেড ভেঙে সবজির দাম ক্রয়ক্ষমতার মধ্যে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন তারা।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর ইসরায়েলে বন্ধ করা হলো সবকিছু
ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর ইসরায়েলে বন্ধ করা হলো সবকিছু

ইরানের তিনটি পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার (২২ জুন) সকালে এ তথ্য জানান। Read more

তারেক রহমান সেরা, ঢাকা-১৭ ছেড়ে ভোলা থেকে নির্বাচনের ঘোষণা পার্থর
তারেক রহমান সেরা, ঢাকা-১৭ ছেড়ে ভোলা থেকে নির্বাচনের ঘোষণা পার্থর

তারেক রহমানের প্রতি সম্মান জানিয়ে ঢাকা-১৭ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেননি বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। তিনি Read more

বাগেরহাটে সন্ত্রাসীদের হামলায় সাংবাদিক নিহত
বাগেরহাটে সন্ত্রাসীদের হামলায় সাংবাদিক নিহত

বাগেরহাট পৌর বিএনপি নেতা ও দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার এস. এম. হায়াত উদ্দিন (৪২) সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন। শুক্রবার Read more

কৌশলের নামে ‘গুপ্ত’ রূপ নেয়নি বিএনপির কর্মীরা: তারেক রহমান
কৌশলের নামে ‘গুপ্ত’ রূপ নেয়নি বিএনপির কর্মীরা: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কৌশলের নামে ‘গুপ্ত’ কিংবা ‘সুপ্ত’ বেশ ধারণ করেনি বিএনপির নেতাকর্মীরা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যে Read more

ডিগ্রি নেই, তবুও ‘বিশেষজ্ঞ ডাক্তার’!
ডিগ্রি নেই, তবুও ‘বিশেষজ্ঞ ডাক্তার’!

চট্টগ্রামের সাতকানিয়ায় চিকিৎসা সেবার নামে প্রতারণা, অপারেশন টেবিলে রোগীর জীবন নিয়ে খেলা! ডিগ্রি নেই, অনুমোদন নেই, তবু নিজেদের ‘বিশেষজ্ঞ’ বলে Read more

পুলিশে রদবদল, নতুন দায়িত্ব পেলেন ৯ কর্মকর্তা
পুলিশে রদবদল, নতুন দায়িত্ব পেলেন ৯ কর্মকর্তা

পুলিশের ৯ জন কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এদের মধ্যে তিনজন অতিরিক্ত পুলিশ সুপার ও ছয়জন সহকারী পুলিশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন