ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলের এক সেনা নিহত হয়েছে। মঙ্গলবার (২০ মে) ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, সার্জেন্ট ইউসেফ ইয়েহুদা চিরাক নামে এই সেনা নিজ বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছে। তাকে লক্ষ্য করে অন্য সেনারা ‘ভুলক্রমে’ গুলি করে।ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনীর তথ্য মতে, গতকাল উত্তর গাজায় এই দখলদারের মৃত্যু হয়। ওই সময় সেখানে কমব্যাট ইঞ্জিনিয়ার্সরা ৪০১তম সাঁজোয়া ব্রিগেডের অধীনে কাজ করছিল। তারা একটি সুড়ঙ্গ ধ্বংস করার প্রস্তুতি নিচ্ছিল। এর অংশ হিসেবে এটির নকশা অঙ্কন করা হচ্ছিল। তিনি এ দলের অংশ ছিলেন। ওই সময় সেখানে সেনাবাহিনীর অপর একটি কোম্পানি এলাকাটির নিরাপত্তা নিশ্চিতের কাজ করছিল।ওই সময় কোম্পানিটি সার্জেন্ট ইউসেফ ইয়েহুদা চিরাককে লক্ষ্য করে গুলি ছোড়ে। এই দখলদার সেনা সুড়ঙ্গটির পাশে ছিল। গুলিবিদ্ধ হয়ে পরবর্তীতে তার মৃত্যু হয়।মৃত্যুর প্রাথমিক কারণ উদঘাটন করে এটি তার পরিবারকে জানানো হয়েছে বলে জানিয়েছে প্রতিরক্ষা বাহিনী।এদিকে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ব্যাপক হামলা চালানো শুরু করে দখলদার ইসরায়েল। তাদের এ হামলায় এখন পর্যন্ত উপত্যকাটিতে ৫৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। অপরদিকে গাজায় গণহত্যা চালাতে গিয়ে সেখানে প্রায় ৯০০ ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে।দখলদাররা গাজায় শুধুমাত্র বর্বরতাই চালাচ্ছে না, সেখানকার মানুষকে অনাহারে থাকতেও বাধ্য করছে। জাতিসংঘসহ অন্যান্য বেসরকারি সংস্থা হুঁশিয়ারি দিচ্ছে, গাজার মানুষ আর কিছুদিনের মধ্যে দুর্ভিক্ষের কবলে পড়বেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গৌরীপুরে ১৪ দফা দাবিতে সাংবাদিকদের কলম বিরতি কর্মসূচি পালন
গৌরীপুরে ১৪ দফা দাবিতে সাংবাদিকদের কলম বিরতি কর্মসূচি পালন

সাংবাদিক সুরক্ষা আইন, সাংবাদিকদের তালিকা প্রণয়ন, চাকুরিবিধি ও নীতিমালা প্রণয়ন, চাকুরি নিশ্চয়তা-বেতন-ভাতাপ্রদানসহ ১৪দফা বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) Read more

তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিত
তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিত

মওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও শহীদ আবু সাঈদের কবর জিয়ারতসহ উত্তরবঙ্গে পূর্বনির্ধারিত বেশ কিছু কর্মসূচিতে যাওয়ার কথা ছিল বিএনপির Read more

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা অব্যাহত থাকবে
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা অব্যাহত থাকবে

দ্বিতীয় দফার বাণিজ্য আলোচনার তৃতীয় ও শেষ দিনে কয়েকটি বিষয়ে দুই দেশ একমত হয়েছে। তবে কিছু বিষয় এখনও অমীমাংসিত রয়ে Read more

আইন পাসের অপেক্ষায় জকসু নির্বাচন, আসছে প্রস্তুতি কমিটি
আইন পাসের অপেক্ষায় জকসু নির্বাচন, আসছে প্রস্তুতি কমিটি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন আয়োজনের লক্ষ্যে পাঁচ সদস্যের একটি নির্বাচন প্রস্তুতি কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। Read more

যশোরে ট্রাক-বাসের সংঘর্ষে পুলিশ কর্মকর্তাসহ নিহত ৩
যশোরে ট্রাক-বাসের সংঘর্ষে পুলিশ কর্মকর্তাসহ নিহত ৩

যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে বাঁশবোঝাই ট্রাকে বাসের ধাক্কায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা, এক পুলিশ কর্মকর্তাসহ তিনজন নিহত হয়েছেন। রবিবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত Read more

হংকংয়ে সুপার টাইফুন ‘রাগাসা’র তাণ্ডবে নিহত ১৪, নিখোঁজ ১২৪
হংকংয়ে সুপার টাইফুন ‘রাগাসা’র তাণ্ডবে নিহত ১৪, নিখোঁজ ১২৪

এই বছরের বিশ্বের সবচেয়ে শক্তিশালী গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড় সুপার টাইফুন রাগাসার আঘাতে তাইওয়ানে ১৮ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ১২৪ জন। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন