সদ্য অনুষ্ঠিত একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জীবনের প্রথম পরিচালকের পুরস্কার জিতে আলোচনার কেন্দ্রে উঠে এলেন শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। পুরস্কার হাতে নিয়ে মঞ্চে দাঁড়িয়ে আবেগঘন ভাষণ দিয়েও মন জয় করেছেন তিনি। আরিয়ান সেখানে জানিয়েছেন, পুরস্কারটি তিনি বাবাকে না দিয়ে মাকে উৎসর্গ করতে চান।তিনি বলেন, ‘আমি আমার বাবার মতোই অ্যাওয়ার্ড পেতে ভালোবাসি। তবে জীবনের প্রথম পুরস্কারটা বাবাকে নয় বরং আমার মাকে উৎসর্গ করতে চাই। ছোটবেলা থেকে মা আমাকে বলতেন, তাড়াতাড়ি শুয়ে পড়তে, কাউকে খারাপ কথা না বলতে। আজ সেই শিক্ষাগুলো প্রয়োগ করে আমি এই পুরস্কার পাচ্ছি। আশা করি বাড়ি গিয়ে কম বকুনি খাবো।’আরিয়ানের হালকা রসিক মন্তব্যে দর্শকরা হেসে ওঠেন এবং মুহূর্তটি আরও উষ্ণ ও স্মরণীয় হয়ে ওঠে। অনেকে আরিয়ানের মধ্যেও শাহরুখ খানের রসবোধের উপস্থিতি দেখে অবাক হয়েছেন।উল্লেখ্য, চলতি বছরের সেপ্টেম্বরে মুক্তি পেয়েছে আরিয়ানের পরিচালিত প্রথম সিরিজ ‘ব্যাডস অব বলিউড’। এটি মাত্র দুই সপ্তাহেই বিশ্বজুড়ে অ-ইংরেজি শোয়ের তালিকায় পঞ্চম স্থানে জায়গা করে নেয়। পাশাপাশি ১৪টি দেশে ট্রেন্ডিং হয় এবং ৯টি দেশে সব সিরিজকে পেছনে ফেলে দেয়।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আক্কেলপুরে কলাবাগানে বস্তায় মোড়ানো লাশ উদ্ধার
আক্কেলপুরে কলাবাগানে বস্তায় মোড়ানো লাশ উদ্ধার

জয়পুরহাটের আক্কেলপুরে একটি কলাবাগান থেকে বস্তায় মোড়ানো আগুনে পোড়া অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (০৫ আগস্ট) রাত সাড়ে Read more

গজারিয়ায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের উপর হামলা মোটরসাইকেলে আগুন
গজারিয়ায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের উপর হামলা মোটরসাইকেলে আগুন

মুন্সীগঞ্জের গজারিয়ায় পূর্ব শত্রুতার জেরে এক যুবককে মারধর করে একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেছে প্রতিপক্ষের লোকজন।রবিবার (১৫ জুন) সকাল সাড়ে এগারোটা Read more

দেশের বিভিন্ন স্থানে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
দেশের বিভিন্ন স্থানে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বর্ণিল আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার Read more

জীবননগরের হাসাদহ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সবাই ফেল
জীবননগরের হাসাদহ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সবাই ফেল

ব্যবহারিক পরীক্ষার নম্বর যোগ না হওয়ায় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদহ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি ভোকেশনাল বিভাগ Read more

যশোর ডিসি অফিস চত্বরে টিকটক নিষিদ্ধ
যশোর ডিসি অফিস চত্বরে টিকটক নিষিদ্ধ

যশোর ডিসি অফিস চত্বরে (কালেক্টরেট চত্বর) টিকটক করা ও সর্বসাধারণের ঘোরাঘুরি নিষিদ্ধ করা হয়েছে। তবে সেবা নিতে আসা ব্যক্তিদের প্রবেশে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন