অবৈধভাবে ইতালি যাওয়ার পথে লিবিয়ার ভূমধ্যসাগরে নৌকাডুবিতে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার এক কলেজ শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় ৩ দালালকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২০ ডিসম্বের) রাতে এ অভিযান চালানো হয়।গ্রেপ্তাররা হলো, উপজেলার পূর্নিমাগাতি ইউনিয়নের ঘিয়ালা গ্রামের আবুল কালাম আজাদ, তার মেয়ের জামাই একই উপজেলার মধ্যবড়হর গ্রামের মোন্নাফ প্রামানিক ও মোন্নাফের স্ত্রী সোনিয়া খাতুন।নিখোঁজ রাকিব হোসেন স্বাধীন (২৩) উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের ইসলামপুর ভুতগাছা গ্রামের গোলাম কিবরিয়া ফিরোজের ছেলে।মামলার তদন্ত কর্মকর্তা ও উল্লাপাড়া থানার এস.আই সুমন মাহমুদ বলেন, ‘দালাল আবুল কালাম আজাদ কলেজ শিক্ষার্থী রাকিব হোসেন স্বাাধীনকে ইতালী পাঠানোর জন্য তার পরিবারের কাছ থেকে প্রথমে ২৫ লাখ টাকা নেয়। এরপর চলতি বছরের ২২ মে স্বাধীণ বিমানবন্দন থেকে বাংলাদেশ ত্যাগ করেন। তাকে প্রথমে ভারতের চেন্নাই, এরপর পর্যায়ক্রমে দুবাই, শ্রীলংকা, মিশর ও সর্বশেষ লিবিয়া নিয়ে যাওয়া হয়। মাঝে ছেলে স্বাধীন আটক হয়েছে এবং কারাগারে আছে এমন কথা বলে তার পরিবারের কাছ থেকে দু’দফায় আরো ১০ লাখ নেয় দালাল কালাম। এ অবস্থায় ১২ নভেম্বর ১২২জনকে একটি ট্রলারে করে লিবিয়ার উপকুল থেকে ভূমধ্যসাগর পথে ট্রলারে ইতালি পাঠানোর চেষ্টা করেন দালালরা। স্বজনদের দাবী কিছুদুর যাওয়ার পর ট্রলারটি আংশিক ডুবে গেলে ট্রলারে থাকা স্বাধীনসহ ৯৭জনকে মারধরের পর হত্যা করে সাগরে ভাসিয়ে দিয়েছেন দালালরা। বিষয়টি জানার পর স্বজনরা শনিবার বিকেলে দালাল কালামকে আটক করে পুলিশে সোর্পদ করেন। এরপর রাতেই নিখোঁজ স্বাধীনের বাবা বাদী হয়ে ৮জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৩/৪জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরপর অভিযান চালিয়ে মোন্নাফ প্রমানিক ও তার স্ত্রী সোনিয়া খাতুনকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাবেক প্যানেল মেয়র বাহার ৪ মামলায় কারাগারে
সাবেক প্যানেল মেয়র বাহার ৪ মামলায় কারাগারে

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) সাবেক প্যানেল মেয়র ও নগরের ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এনামুল হক বাহার আদালতে আত্মসমর্পণ করেছেন। তার Read more

আল্লাহ তাআলার তরফ থেকে সেরা উপহার কন্যাসন্তান
আল্লাহ তাআলার তরফ থেকে সেরা উপহার কন্যাসন্তান

আল্লাহপাকের তরফ থেকে শ্রেষ্ঠ উপহার হলো কন্যাসন্তান । তারা মা-বাবার জন্য জান্নাতের দাওয়াতনামা নিয়ে দুনিয়ায় আসে।তাইতো পবিত্র কোরআনে কন্যাসন্তানের সংবাদকে Read more

নড়াইলে ডিবি পুলিশ সেজে অপহরণ নাটক, স্ত্রীসহ গ্রেপ্তার ৪
নড়াইলে ডিবি পুলিশ সেজে অপহরণ নাটক, স্ত্রীসহ গ্রেপ্তার ৪

নড়াইলে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ নাটক সাজিয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজেই আত্মগোপনে থেকে স্ত্রীকে দিয়ে থানায় অভিযোগ করেন। নড়াইল সদর উপজেলার Read more

ইকুয়েডরে কারাগারে ভয়াবহ দাঙ্গায় ৩১ বন্দি নিহত
ইকুয়েডরে কারাগারে ভয়াবহ দাঙ্গায় ৩১ বন্দি নিহত

ইকুয়েডরে একটি কারাগারে ভয়াবহ দাঙ্গায় কমপক্ষে ৩১ বন্দি নিহত হয়েছেন। কারা কর্তৃপক্ষের মতে, নিহতদের অধিকাংশেরই মৃত্যু হয়েছে শ্বাসরোধ ও ফাঁসিতে Read more

কটিয়াদীতে খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
কটিয়াদীতে খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

কিশোরগঞ্জের কটিয়াদীতে পুকুরের পানিতে ডুবে ফারিহা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে৷ শুক্রবার  ( ২৪ অক্টোবর ) দুপুরে উপজেলার আচমিতা ইউনিয়নের Read more

ক্লিনিকের সিএইচসিপি রোকেয়া রহমানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
ক্লিনিকের সিএইচসিপি রোকেয়া রহমানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

গাজীপুর মহানগরীর কাশিমপুরে লতিফপুর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি রোকেয়া রহমানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। তিনি নিজের মনমতো অফিস করেন। এছাড়াও সপ্তাহে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন