সোশ্যাল মিডিয়ায় যেন ঝড় তুলতে জুড়ি নেই মডেল-অভিনেত্রী মারিয়া মিমের। এমন কোনো দিন নেই, যাকে সাহসী অবতারে দেখা মেলে না। বলা বাহুল্য, তার আবেদনময়ী রূপে রীতিমতো কুপোকাত তার ভক্তরা। আর কেনই বা হবে না, এর পেছনে মিমের রয়েছে কঠোর পরিশ্রম।সামাজিক মাধ্যমে উত্তাপ ছড়ানো এই সুন্দরীকে সম্প্রতি দেখা মিলল খেলার মাঠে। সেলিব্রিটিদের নিয়ে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট ‘সেলিব্রিটি ক্রিকেট ট্রফি’র এবারের আসরে অংশ নিয়েছেন তিনি। সেখানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের ফ্যাশন সেন্স নিয়ে মুখ খোলেন মিম।ইনস্টাগ্রামে চার লাখ ৮০ আশি হাজারের বড় সংখ্যক অনুসারী রয়েছে তার। তারাই মিমকে আবেদনময়ী অবস্থায় দেখে নানা ধরনের প্রতিক্রিয়া জানান। সঙ্গে ভালো-মন্দ প্রায় সব মন্তব্যের মুখেই পড়তে হয় তাকে। এ প্রসঙ্গে মিম বলেন, ‘সবাই আমাকে এভাবে পছন্দ করছে এটা ভালো লাগার বিষয়, আমার খুব ভালো লাগে।’কখনও সমালোচনার মুখেও পড়েন মিম, আর তার জবাবও দেন। তা নিয়ে বললেন, ‘যখন দেখি কেউ একটা কথা বার বার লিখছে, তখন আমার মাথা গরম হয়ে যায় আর আমি রিপ্লাই দেই, তাদের ভাষায়ই রিপ্লাই দেই।’তবে দেশের মাটিতে নিজের আউটফিট নিয়ে অনেকটাই সংযত থাকেন বলে জানান মারিয়া মিম। তার কথায়, ‘এখানে তো আমি শর্টস পরে আসতে পারব না। যখন দেশের বাইরে যাই, তখন ওখানকার কালচারের মতোই ড্রেস পরি। এখানে যতটুকু, যেভাবে যাই, মানে হিসেব করে যাই।’নিজেকে আকর্ষণীয় রাখতে বেশ কষ্ট করেন মারিয়া মিম। জিমে আসা যাওয়া, ডায়েট মেনে খাবার খাওয়াটাও হয় নিয়মিত। শুধু তাই নয়, নিজেকে এতটা আবেদনময়ী করে তোলার রহস্যটাও জানান, সঙ্গে রাখেন খানিকটা আক্ষেপও!মারিয়া মিম বলেন, ‘আমাকে ওয়েস্টার্ন আর শাড়িতেই ভালো লাগে। যখন ফিট থাকি না, তখন একটু লুজ প্যাটার্নেই ড্রেস পরি। তবে নিজেকে ফিট রাখার ট্রাই করি ছোট ছোট ড্রেস পরার জন্যই। তো আমি এত কষ্ট করে জিম করলাম, এত কম খাইলাম- আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি, তাহলে কেমন না?’ ‘কষ্ট করে লাভ কি!’ -এটুকু বললেন আক্ষেপের সুরেই!এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে, সারজিও গোরকে প্রধান উপদেষ্টা
যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে, সারজিও গোরকে প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আগামী বছরের ১২ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, জাতি তাদের ভোটাধিকার Read more

প্রিমিয়ার লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রিমিয়ার লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

ইংলিশ প্রিমিয়ার লিগে আজ সোমবার (১৬ মার্চ) আছে একটি ম্যাচ। মুখোমুখি ব্রেন্টফোর্ড ও উলভারহ্যাম্পটন।ফুটবলইন্ডিয়ান সুপার লিগপাঞ্জাব-গোয়ারাত ৮টা, সনি টেন ২ইংলিশ Read more

খাবারে বিষ মিশিয়ে অজ্ঞান করে সর্বস্ব লুটে নিতে গিয়ে আটক ৪
খাবারে বিষ মিশিয়ে অজ্ঞান করে সর্বস্ব লুটে নিতে গিয়ে আটক ৪

বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় রান্না করা খাবারে বিষ মিশিয়ে সবাইকে অচেতন করে সর্বস্ব লুটের সময় সংঘবদ্ধ চোর চক্রের চারজনকে আটক Read more

সুন্দরগঞ্জে বিএনপির দু’গ্রুপের উত্তেজনা, ১৪৪ ধারা জারি
সুন্দরগঞ্জে বিএনপির দু’গ্রুপের উত্তেজনা, ১৪৪ ধারা জারি

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় দুই গ্রুপের মধ্যে উত্তেজনার জেরে সুন্দরগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা Read more

ধামরাইয়ে মামার বাসা থেকে ভাগ্নীর ঝুলন্ত লাশ উদ্ধার
ধামরাইয়ে মামার বাসা থেকে ভাগ্নীর ঝুলন্ত লাশ উদ্ধার

ধামরাইয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আকলিমা (১৮) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৯ অক্টোবর) রাতে উপজেলার গাংগুটিয়া Read more

তারাগঞ্জে ১ মাসে ভ্রাম্যমাণ আদালতে সাড়ে ৫ লাখ টাকা অর্থদণ্ড
তারাগঞ্জে ১ মাসে ভ্রাম্যমাণ আদালতে সাড়ে ৫ লাখ টাকা অর্থদণ্ড

রংপুরের তারাগঞ্জ উপজেলায় গত ১ মাসে ১৩ টি ভ্রাম্যমাণ আদালতে সাড়ে ৫ লাখ টাকা অর্থদণ্ড আদায় করেছেন স্থানীয় প্রশাসন।তারাগঞ্জ উপজেলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন