অপহরণের ৮ দিন পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি অপরূতা কলেজের এক ছাত্রী। এ ঘটনায় পরিবারের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। অপহরণকারী বাদল মন্ডল (২০) ও তার সহযোগীদের গ্রেপ্তার করে মেয়েকে উদ্ধারের দাবি জানিয়েছেন পরিবার।পরিবার জানায়, উপজেলার উত্তর টেপুড়া গ্রামের ওই কলেজছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করছিলেন পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চর আগস্তি গ্রামের ধলু মন্ডলের ছেলে বাদল মন্ডল। তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠে বাদল। গত ১৮ আগস্ট সকালে বাদল মন্ডল তার সহযোগী সমির নেপ্তি ও সবুজ হাওলাদারসহ ৫/৬ জন মিলে মোটরসাইকেলে করে প্রকাশ্যে ওই ছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। বাঁধা দিলে ছাত্রীর বাবা-মাকে মারধর ও ধারালো অস্ত্রের ভয় দেখানো হয়।এ ঘটনায় ছাত্রীর বাবা প্রথমে আমতলী থানায় সাধারণ ডায়েরি করেন। পরবর্তীতে মেয়েকে না পেয়ে গত রবিবার বাদল মন্ডলকে প্রধান আসামি করে অপহরণ ও ধর্ষণের মামলা দায়ের করেন।অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও মেয়েকে উদ্ধারের দাবি জানিয়ে কান্নাজড়িত কণ্ঠে ওই ছাত্রীর বাবা বলেন, ‘আমার মেয়েকে প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে তুলে নিয়ে গেছে। আমি ও আমার স্ত্রী বাধা দিলে আমাদেরও মারধর করেছে। আশঙ্কা করছি, ওরা আমার মেয়েকে ধর্ষণ শেষে হত্যা করবে। দ্রুত মেয়েকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তারের ব্যবস্থা নিন।’আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, ঘটনায় মামলা হয়েছে। ভিকটিমকে উদ্ধারে এবং অপহরণকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বন্যা পরিদর্শনে গিয়ে গ্রামবাসীর কাঁধে চড়ে বসলেন এমপি
বন্যা পরিদর্শনে গিয়ে গ্রামবাসীর কাঁধে চড়ে বসলেন এমপি

ভারতের বিহারে বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে গ্রামবাসীর কাঁধে চড়ে বসেছেন দেশটির এক এমপি। তার নাম তারিক আনোয়ার। মূলত কংগ্রেসের Read more

মোবাইল চুরি করে পালাচ্ছিল চোর, ধরতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের
মোবাইল চুরি করে পালাচ্ছিল চোর, ধরতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

পাবনার আটঘরিয়ায় চোরের ছুরিকাঘাতে আসাদ হোসেন (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে Read more

‘এনসিপিকে শাপলা প্রতীক দিলে মামলা করব না’
‘এনসিপিকে শাপলা প্রতীক দিলে মামলা করব না’

এনসিপিকে প্রতীক হিসেবে শাপলা দিলে কোনো মামলা করবেন না বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। স্বৈরশাসক হাসিনাকে উৎখাতের Read more

মৃত্যুর পর ভাই-বোনের আর দেখা হবে না, কথাটি কতটা সঠিক
মৃত্যুর পর ভাই-বোনের আর দেখা হবে না, কথাটি কতটা সঠিক

আমাদের সমাজে অনেককে একটি কথা বলতে শোনা যায় যে, মৃত্যুর পর ভাই-বোনের আর কখনো দেখা হবে না। অনেকে এই কথাটি Read more

কৃষ্ণচূড়ার রাঙা মঞ্জরিতে রঙিন রাজশাহী
কৃষ্ণচূড়ার রাঙা মঞ্জরিতে রঙিন রাজশাহী

“কৃষ্ণচূড়ার রাঙা মঞ্জরি কর্ণে-আমি ভূবন ভুলাতে আসি গন্ধে ও বর্ণে।” কাজী নজরুল ইসলামগ্রীষ্মের তপ্ত দুপুরে যখন পথ চলা কষ্টকর হয়ে Read more

বাঘের তাড়া খেয়ে লোকালয়ে আসা হরিণ সুন্দরবনে অবমুক্ত
বাঘের তাড়া খেয়ে লোকালয়ে আসা হরিণ সুন্দরবনে অবমুক্ত

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল এলাকার অরণ্যে বাঘের তাড়া খেয়ে সোয়া দুই কিলোমিটার চওড়া পশুর নদী পাড়ি দিয়ে লোকালয়ে গিয়ে প্রাণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন