কক্সবাজারের টেকনাফে নিখোঁজের এক দিন পর বিএনপির স্থানীয় নেতা ও সাবেক ইউপি সদস্য মো. ইউনুছের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (০৫ নভেম্বর) সকালে হ্নীলা ইউনিয়নের রঙিখালী এলাকার প্রধান সড়কের একটি ব্রিজের নিচে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা।নিহত ইউনুছ সাবরাং ইউনিয়নের ০১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আহ্বায়ক ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ব্রিজের নিচে ছড়ার পানিতে ভাসমান অবস্থায় ইউনুছের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তার পরনে শুধু প্যান্ট ছিল, শরীরের ওপরের অংশে কোনো পোশাক পাওয়া যায়নি।পরিবারের দাবি, মঙ্গলবার রাত থেকেই ইউনুছ নিখোঁজ ছিলেন। রাতে বাড়িতে না ফেরায় তারা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করছিলেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূর বলেন, মরদেহ উদ্ধারের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ থানায় নিয়ে এসেছে। প্রাথমিকভাবে তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।এদিকে ইউনুছের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার মৃত্যুতে শোক প্রকাশ করছেন বহু পরিচিতজন ও রাজনৈতিক সহকর্মী।টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান বলেন, ইউনুছ সিকদারের মরদেহ পাওয়া অত্যন্ত মর্মান্তিক ঘটনা। দ্রুততম সময়ের মধ্যে ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। তিনি নিহতকে ‘একজন সক্রিয় বিএনপি কর্মী’ বলে উল্লেখ করেন।পুলিশ জানান, মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মূল অভিযুক্ত ফয়সালের বাবা গ্রেফতার
মূল অভিযুক্ত ফয়সালের বাবা গ্রেফতার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের Read more

একাত্তর আর চব্বিশের গণহত্যাকারীদের জনগণ ভোট দিবে না: ভিপি নান্নু
একাত্তর আর চব্বিশের গণহত্যাকারীদের জনগণ ভোট দিবে না: ভিপি নান্নু

ঝালকাঠি প্রতিনিধি: একাত্তর আর চব্বিশের গণহত্যাকারীদের জনগণ ভোট দিবে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও Read more

শুধু এক ক্যাটাগরি বাদে সব ধরনের ভিসা দিচ্ছে ভারত
শুধু এক ক্যাটাগরি বাদে সব ধরনের ভিসা দিচ্ছে ভারত

বাংলাদেশিদের পর্যটন ভিসা ছাড়া সব ধরনের ভিসা দিচ্ছে ভারত। চিকিৎসা বা অন্য জরুরি ভিসা দেওয়াকে অগ্রাধিকার দিচ্ছে দেশটি।তবে বাংলাদেশিদের জন্য Read more

মৃত্যুর কাছে হার মানলেন জুলাই যোদ্ধা সালাউদ্দিন
মৃত্যুর কাছে হার মানলেন জুলাই যোদ্ধা সালাউদ্দিন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গত বছরের জুলাইতে বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের ছোঁড়া ছড়াগুলিতে এক চোখের দৃষ্টিশক্তি হারিয়েছিলেন গাজী সালাউদ্দিন। অপর চোখেও ঝাপসা দেখছিলেন Read more

ঝড়ে গাছ ভেঙে বিধ্বস্ত কলেজ, খোলা আকাশের নিচে চলছে ক্লাস
ঝড়ে গাছ ভেঙে বিধ্বস্ত কলেজ, খোলা আকাশের নিচে চলছে ক্লাস

ঝড়ে গাছ ভেঙে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কাশিয়াবাড়ী স্কুল এন্ড কলেজের পাঁচ'টি ক্লাস রুম ভেঙে যাওয়ায় শিক্ষার্থীরা খোলা আকাশের নিচে ক্লাস Read more

তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের কর্মসূচি প্রত্যাহার, ফার্মগেটে যান চলাচল স্বাভাবিক
তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের কর্মসূচি প্রত্যাহার, ফার্মগেটে যান চলাচল স্বাভাবিক

তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানার মৃত্যুতে দোষীদের বিচারের দাবিতে দিনব্যাপী সড়ক অবরোধ করার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বৈঠকের আশ্বাসে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন