নিখোঁজের তিনদিন পর বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ৮টার দিকে লাশ উদ্ধার হয়েছে আবুল কালাম (৫২) নামে এক চাকরিজীবির। চাঁদপুরের মেঘনা নদীর হরিনা ফেরিঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। আবুল কালাম পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনয়নের কর্পূরকাঠী গ্রামের বাসিন্দা মো. হাসেম মৃধার ছেলে। তিনি চট্রগ্রামের একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি করেন।প্রত্যক্ষদর্শী আবুল কালামের স্বজন সহিদুল ইসলাম বলেন, তিনিও আবুল কালাম ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার উদ্দেশ্যে সোমবার (৭ এপ্রিল) বিকেল চারটায় উপজেলার কালাইয়া লঞ্চঘাট থেকে এমভি ঈগল-৫ লঞ্চে ওঠেন। রাত ১১টার দিকে লঞ্চের পাশের কার্নিশে দাঁড়িয়ে তিনি ও আবুল কালাম কথা বলছিলেন। হঠাৎ মেঘনা নদীতে পড়ে যান আবুল কালাম।পরে চাঁদপুর সিভিল ডিফেন্স এ্যন্ড ফায়ার সার্ভিস অনেক খোঁজাখুজি করেন। বৃহস্পতিবার সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে গিয়ে দেখা যায় লাশটি মেঘনা নদীর চরের বালুতে আটকে আছে। পরে তাকে সনাক্ত করা হয়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টাঙ্গাইলে অটোরিকশা চুরি করতে এসে গণপিটুনিতে নিহত ১
টাঙ্গাইলে অটোরিকশা চুরি করতে এসে গণপিটুনিতে নিহত ১

টাঙ্গাইলের মধুপুরে ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করতে এসে আব্দুল মুমিন (৩৫) নামের এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন। তিনি পাবনা জেলার সাথিয়া Read more

মেট্রোরেলের দুর্ঘটনায় নিহত কালামের দাফন সম্পন্ন
মেট্রোরেলের দুর্ঘটনায় নিহত কালামের দাফন সম্পন্ন

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে প্রাণ হারানো আবুল কালামকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে তার নিজ জন্মভূমি শরীয়তপুরের নড়িয়ায়। সোমবার (২৭ Read more

বড়দিন উপলক্ষে কলকাতার পার্ক স্ট্রিটে নিরাপত্তা জোরদার
বড়দিন উপলক্ষে কলকাতার পার্ক স্ট্রিটে নিরাপত্তা জোরদার

বড়দিন উপলক্ষে কলকাতার পার্ক স্ট্রিট ও তার সংলগ্ন এলাকা কড়া নিরাপত্তায় মুড়ে ফেলেছে পুলিশ। যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে। Read more

কিশোরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি, অভিভাবকদের শঙ্কা
কিশোরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি, অভিভাবকদের শঙ্কা

কিশোরগেঞ্জে দ্বিতীয় দিনের মত কর্মবিরতি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। সোমবার (১০ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় Read more

সখীপুরে বিদ্যুতায়িত হয়ে রডমিস্ত্রির মৃত্যু
সখীপুরে বিদ্যুতায়িত হয়ে  রডমিস্ত্রির মৃত্যু

টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুতায়িত হয়ে চারতলা ভবন থেকে পড়ে হিমেল (২০) নামে এক রডমিস্ত্রির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে পৌর শহরের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন