হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন লাগার ঘটনায় নিকুঞ্জ থেকে বিমানবন্দরমুখী সড়কে গাড়ির জট তৈরি হয়েছে। ফলে প্রায় ৪ কিলোমিটার এই পথ পাড়ি দিতে দীর্ঘ সময় লাগছে যানবাহনগুলোর।শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা পৌনে সাতটার দিকে সড়কে গাড়ির জট থাকার বিষয়টি গণমাধমকে নিশ্চিত করেছেন ডিএমপির ট্রাফিক উত্তরা বিভাগের বিমানবন্দর জোনের সহকারী পুলিশ কমিশনার এসএম হাসিবুর রহমান বাবু।তিনি গণমাধমকে জানান, বিমানবন্দরে আগুন লাগার কারণে এই সড়কে গাড়ির জট রয়েছে। আগুন লাগার কারণে বিমানবন্দর এলাকায় গাড়িগুলোকে ঢুকতে দেওয়া হচ্ছে না। কারণ, অনেকের সঙ্গেই চারজন পাঁচজন করে মানুষ আসেন। তাদেরকে আপাতত প্রধান সড়কে নামতে হচ্ছে ও মালামাল নামাতে হচ্ছে। ফলে এই সড়কে একটু গাড়ির চাপ রয়েছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমের ট্রাফিক অ্যালার্ট গ্রুপ ঘুরে দেখা গেছে, ওই পথে চলমান থাকা একাধিক যাত্রী বিভিন্ন ছবি পোস্ট করে যানজটের বিষয়টি নিশ্চিত করেছেন।অন্যদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে বলে সন্ধ্যায় গণমাধমকে জানিয়েছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ। তিনি জানান, সবার সম্মিলিত প্রচেষ্টায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। ফ্লাইট চলাচল সাময়িক স্থগিত রয়েছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি স্টেশনের মোট ৩৭টি ইউনিট কাজ করছে।এবি  

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইয়েমেনে যুক্তরাষ্ট্রের ভয়াবহ বিমান হামলা, নিহত ৩৮
ইয়েমেনে যুক্তরাষ্ট্রের ভয়াবহ বিমান হামলা, নিহত ৩৮

পশ্চিম ইয়েমেনের রাস ইসা জ্বালানি বন্দরে মার্কিন হামলায় কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন। হুথি পরিচালিত সংবাদমাধ্যম আল মাসিরাহর সূত্র দিয়ে Read more

শ্রীনগরে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না, হোটেল মালিককে জরিমানা
শ্রীনগরে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না, হোটেল মালিককে জরিমানা

মুন্সীগঞ্জের শ্রীনগরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণের দায়ে একটি হোটেলকে ৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা Read more

প্রেমিকের সঙ্গে অডিও নিয়ে যা বললেন ববি
প্রেমিকের সঙ্গে অডিও নিয়ে যা বললেন ববি

ঢালিউডের জনপ্রিয় নায়িকা ইয়ামিন হক ববি বেশ কিছুদিন ধরেই বড় পর্দা থেকে দূরে। কাজ কম হলেও নেটদুনিয়ায় ঠিকই সরব তিনি। Read more

২০২৬ সালের এসএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
২০২৬ সালের এসএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকার আওতাধীন চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন