নিউইয়র্ক সিটির ব্রুকলিনের ক্রাউন হাইটস এলাকায় একটি নাইটক্লাবে গোলাগুলির ঘটনায় তিনজন নিহত ও অন্তত আটজন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (১৭ আগস্ট) ভোরে এই ঘটনা ঘটে।নিউইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিশ সাংবাদিকদের জানান, স্থানীয় সময় ভোর সাড়ে ৩টার কিছু আগে টেস্ট অব দ্য সিটি লাউঞ্জে এক বা একাধিক হামলাকারী গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।তিনি বলেন, “এটি নিউইয়র্ক সিটিতে ঘটে যাওয়া একটি ভয়াবহ গোলাগুলির ঘটনা।” তদন্তকারীরা ঘটনাস্থল থেকে অন্তত ৩৬টি গুলির খোসা উদ্ধার করেছেন এবং কাছাকাছি একটি রাস্তায় একটি আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে। আহতদের মধ্যে তিনজন নারী রয়েছেন। তাদের বয়স ২৭ থেকে ৬১ বছরের মধ্যে। তবে সবার আঘাত প্রাণঘাতী নয়। তারা হাসপাতালে চিকিৎসাধীন।কমিশনার টিশ জানান, “আমরা এ বছরের সাত মাসে শহরে বন্দুক হামলা ও ভুক্তভোগীর সংখ্যা ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে দেখেছি। আজ যা ঘটল, তা নিঃসন্দেহে একটি ব্যতিক্রম। এটি একটি ভয়াবহ ঘটনা, তবে আমরা বিস্তারিত তদন্ত করে আসল কারণ বের করব।”সূত্র : এপি নিউজএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্টেডিয়ামে যেতে মানতে হবে যেসব নির্দেশনা
স্টেডিয়ামে যেতে মানতে হবে যেসব নির্দেশনা

জাতীয় স্টেডিয়ামে আগামীকাল (মঙ্গলবার) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ-সিঙ্গাপুর এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হবে। বাংলাদেশের ফুটবল সমর্থকরা এ খেলা দেখতে  মুখিয়ে Read more

নওগাঁয় অস্থির চালের বাজার, মজুদ করে দাম বাড়ানোর অভিযোগ
নওগাঁয় অস্থির চালের বাজার, মজুদ করে দাম বাড়ানোর অভিযোগ

দেশের খাদ্য উদ্বৃত্ত ও সর্ববৃহৎ ধান ও চাল উৎপাদনকারী জেলা নওগাঁ। বোরো মৌসুম মাত্র শেষ হয়েছে। অন্যান্য বছরের তুলনায় এ Read more

ত্রিপুরায় রেড এলার্ট, আতঙ্কে গোমতীর দুই পাড়ের বাসিন্দারা
ত্রিপুরায় রেড এলার্ট, আতঙ্কে গোমতীর দুই পাড়ের বাসিন্দারা

টানা দুদিনের বর্ষণের কারণে কুমিল্লার গোমতী নদীর পানি হঠাৎ বেড়ে গেছে। এদিকে ভারতের ত্রিপুরা রাজ্যে টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি সৃষ্টি Read more

বরিশালে ঈদের নামাজ অনুষ্ঠিত
বরিশালে ঈদের নামাজ অনুষ্ঠিত

যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সারা দেশের মত বৃষ্টি উপেক্ষা করে বরিশালেও অনুষ্ঠিত হলো ঈদুল ফিতরের প্রধান জামাত। শনিবার (২১ Read more

ইশরাককে শপথ না পড়াতে রিটের আদেশ বৃহস্পতিবার
ইশরাককে শপথ না পড়াতে রিটের আদেশ বৃহস্পতিবার

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি আজও হয়েছে। আগামীকাল Read more

ঢাকায় মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি
ঢাকায় মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজাকে কেন্দ্র করে আজ শনিবার রাজধানী ঢাকাজুড়ে ব্যাপক জনসমাগম ও তীব্র যানজটের আশঙ্কা করা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন