চট্টগ্রামের পটিয়ায় এক নারীকে জোরপূর্বক ধর্ষণ, ভিডিও ধারণ এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে দীর্ঘদিন ব্ল্যাকমেইল করার অভিযোগে আবুল মনছুর (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বাকলিয়া এলাকার ছিদ্দিক আহমদের পুত্র।ভুক্তভোগীর দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, ২০১০ সালে তার বিয়ে হয় মো. মোরশেদুল আলমের সঙ্গে। তাদের সংসারে রয়েছে দুই সন্তান। ২০১৭ সালে এক মামলায় তার স্বামী কারাগারে গেলে মামলা পরিচালনার সময় পরিচয় হয় অভিযুক্ত আবুল মনছুরের সঙ্গে। পরবর্তীতে স্বামী বিদেশে চলে গেলে সন্তানদের লেখাপড়ার সুবিধার্থে তিনি পটিয়া পৌরসভার ওয়াবদা রোডে বাসা ভাড়া নেন।এজাহারে আরও বলা হয়, ২০১৯ সালের ১৫ জানুয়ারি পরিচয়ের সুবাদে মনছুর তার বাসায় গিয়ে প্রথমবার জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করতে চায় এবং ভয়ভীতি দেখিয়ে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে। পরে সেগুলো সামাজিকভাবে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ২০২২ সালের ১৬ মার্চ থেকে ২০২৫ সালের ২২ জুন পর্যন্ত একাধিকবার চট্টগ্রামের ছিদ্দিক কলোনীর বাসায় নিয়ে গিয়ে ধর্ষণ করে।এ সময় ভুক্তভোগীকে স্বামীকে তালাক দিয়ে তাকে বিয়ে করতে চাপ প্রয়োগ করা হয়। কিন্তু এতে রাজি না হওয়ায় অভিযুক্ত মনছুর মোবাইলে ধারণ করা ছবি ও ভিডিও তার স্বামী, ভাসুরসহ বিভিন্ন আত্মীয়ের কাছে পাঠিয়ে দেয়।এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান বলেন, ‘ঘটনার সত্যতা যাচাই করে নারী ও শিশু নির্যাতন দমন আইন, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনসহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।’এছাড়াও আটককৃত মনছুরের বিরুদ্ধে পটিয়া থানায় আরেকটি ধর্ষণচেষ্টা মামলা এবং বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অবশেষে বার্সেলোনার ‘১০ নম্বর’ জার্সি খুঁজে পাচ্ছে ‘নতুন মেসি’কে
অবশেষে বার্সেলোনার ‘১০ নম্বর’ জার্সি খুঁজে পাচ্ছে ‘নতুন মেসি’কে

‘নতুন মেসি’ লামিনে ইয়ামালই হতে যাচ্ছেন বার্সার নতুন নাম্বার টেন। ইউরোপিয়ান সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, এই স্প্যানিশ তারকার গায়েই উঠতে যাচ্ছে Read more

ববি’কে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চান অধ্যাপক ড. তৌফিক আলম
ববি’কে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চান অধ্যাপক ড. তৌফিক আলম

দীর্ঘ ২৯ দিনের শিক্ষার্থীদের আন্দোলনের পর গত মঙ্গলবার (১৩ মে) বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনকে অপসারণ Read more

এবার এমপিওভুক্ত শিক্ষকদের ‘নিবন্ধন সনদ’ যাচাইয়ের উদ্যোগ
এবার এমপিওভুক্ত শিক্ষকদের ‘নিবন্ধন সনদ’ যাচাইয়ের উদ্যোগ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে জাল সনদে শিক্ষকতা করার পথ চিরতরে বন্ধ করতে কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার। পদক্ষেপের অংশ হিসেবে দেশের এমপিওভুক্ত শিক্ষকদের নিবন্ধন Read more

লিটনের চাওয়া শুনলো বিসিবি
লিটনের চাওয়া শুনলো বিসিবি

চলতি বছর সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে শুরু হবে এশিয়া কাপ। সে হিসেবে এই টুর্নামেন্টের বাকি আছে আর মাত্র দেড় মাস। তবে Read more

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৫ মিলিমিটার বৃষ্টি, থাকবে আজও
রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৫ মিলিমিটার বৃষ্টি, থাকবে আজও

রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজও ঢাকাসহ আশপাশের এলাকায় আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্নসহ বৃষ্টি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন