নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের দড়িকান্দি এলাকা থেকে দুই যুবককে অপহরণ করে মুক্তিপণের জন্য নির্যাতনের অভিযোগে ৫ অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।মঙ্গলবার (২৪ জুন) দুপুরে তাদেরকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। ওই ঘটনায় ভুক্তভোগীর বড় বোন রেখা আক্তার বাদি হয়ে মঙ্গলবার সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন।গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার সনমান্দি ইউনিয়নের কুমারচর এলাকার জজ মিয়ার ছেলে মো. স্বাধীন মিয়া, ভাটিরচর এলাকার আলমগীর হোসেনের ছেলে ফয়সাল মিয়া, নাজিরপুর এলাকার আক্কেল আলীর ছেলে রাব্বানী হোসেন মুন্না, বন্দর উপজেলার ছোটবাগ গ্রামের আসাদুজ্জামানের ছেলে মো. সাজ্জাদ হোসেন ও গজারিয়া উপজেলার চর বাউশিয়া গ্রামের নান্নু মিয়ার ছেলে রাশেদ ওরফে রাসেল।মামলা সূত্রে জানা যায়, দাউদকান্দি উপজেলার ময়নামতি মীরপুর গ্রামের মো. ফিরোজ মিয়ার ছেলে মো. শাকিল মিয়া ও তার বন্ধু মৌলরদী গ্রামের কবির হোসেনের ছেলে শাওন মিয়া গত রোববার বিকেলে মোটরসাইকেলযোগে বালু ব্যবসায়ের কাজে মহাসড়কের দড়িকান্দি এলাকায় যান। পরে অজ্ঞাতনামা ৪-৫ জন যুবক দেশীয় অস্ত্র নিয়ে তাদের মোটরসাইকেল গতিরোধ করে। একপর্যায়ে তাদের জোরপূর্বক টেনেহিঁচড়ে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে আটক করে নির্যাতন করে। তাদের সঙ্গে থাকা ১ লাখ ৪৬ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় ও মোবাইল ফোনের মাধ্যমে পরিবারের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে।পরে অপহৃতদের পরিবার তাদের বিকাশের মাধ্যমে দু’দফায় ২৫ হাজার টাকা দেয়। পরদিন সোমবার রাত ১১টার দিকে স্থানীয়রা টের পেয়ে স্বাধীন ও ফয়সাল নামের দুই অপহরণকারীকে আটক করে পুলিশে দেয়। তাদের দেওয়া তথ্যে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই রাতেই রাব্বানী হোসেন মুন্না, সাজ্জাদ হোসেন, রাশেদ ওরফে রাসেলকে গ্রেপ্তার করে।সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, অপহরণ করে দুই যুবককে নির্যাতন ও মুক্তিপণ নেওয়ার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাকে নিয়ে সু চির ছেলের মন্তব্যের পর যা জানালো জান্তা
মাকে নিয়ে সু চির ছেলের মন্তব্যের পর যা জানালো জান্তা

মা কবে মারা গেলেন, সেই বিষয়ে হয়তো জানতেও পারবো না বলে মিয়ানমারের কারাবন্দী গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির ছেলে Read more

সুদানে রক্তবন্যা থামাতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান এরদোয়ানের
সুদানে রক্তবন্যা থামাতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান এরদোয়ানের

সুদানে চলমান ভয়াবহ সহিংসতা অবসানে মুসলিম বিশ্বকে দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। দেশটির আধা-সামরিক বাহিনী র‌্যাপিড Read more

চাটমোহরে রাস্তার পাশ থেকে শিশুর মাথা থেঁতলানো লাশ উদ্ধার
চাটমোহরে রাস্তার পাশ থেকে শিশুর মাথা থেঁতলানো লাশ উদ্ধার

পাবনার চাটমোহরে রাস্তার পাশ থেকে মাথা থেঁতলানো অবস্থায় সালমান হোসেন (৮) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৭ এপ্রিল) Read more

‌‘হরমুজ থেকে নিজেদের তিল নিজেরা আনুন, যুক্তরাষ্ট্র আর সহায়তা করবে না’
‌‘হরমুজ থেকে নিজেদের তিল নিজেরা আনুন, যুক্তরাষ্ট্র আর সহায়তা করবে না’

যেসব দেশ হরমুজ প্রণালী দিয়ে জেট ফুয়েল বা বিমানের জ্বালানি আনতে পারছে না তাদের নিজ দায়িত্বে তেল আনার আহ্বান জানিয়েছেন Read more

সাত মাস অফিস না করেও চাকরিতে বহাল আওয়ামী লীগ নেতা
সাত মাস অফিস না করেও চাকরিতে বহাল আওয়ামী লীগ নেতা

পাবনার ভাঙ্গুড়ায় দীর্ঘ সাত মাস অফিস না করেও চাকরিতে বহাল রয়েছেন পলাতক আওয়ামী লীগ নেতা আরিফুল ইসলাম ওরফে ইমরান হাসান Read more

সিরাজগঞ্জে ৫ থানার ওসি অভ্যন্তরে বদলি
সিরাজগঞ্জে ৫ থানার ওসি অভ্যন্তরে বদলি

জেলার ৫টি থানার অফিসার্স ইনচার্জদের (ওসি) জেলার অভ্যন্তরে বদলি করা হয়েছে। সোমবার (৫ মে) রাতে সিরাজগঞ্জ পুলিশ সুপার ফারুক হোসেনের অফিস Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন