১৭১৫ সালে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে ডুবে যাওয়া এক জাহাজের ধ্বংসাবশেষ থেকে হাজারেরও বেশি রৌপ্যমুদ্রা এবং ৫টি স্বর্ণমুদ্রা উদ্ধার করা হয়ছে। এসব মুদ্রার আনুমানিক বাজারমূল্য এক মিলিয়ন ডলার বা প্রায় ১২ কোটি ১৭ লাখ টাকা।শুক্রবার (০৩ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ উর্দু। প্রতিবেদনে বলা হয়, ফ্লোরিডার উপকূলে জাহাজডুবির স্পট থেকে এসব মুদ্রা উদ্ধার করেছে ১৭১৫ ফ্লিট-কুইন্স জুয়েলস এলএলসি নামের এক জাহাজ উদ্ধারকারী প্রতিষ্ঠান।প্রতিষ্ঠানটি জানায়, এই ধনভাণ্ডার মূলত অনেক বড় একটি ভাণ্ডারের অংশ। তাদের দাবি, ১৭১৫ সালের জুলাই মাসে জাহাজটি সোনা, রূপা ও মূল্যবান রত্নপাথর নিয়ে স্পেনে ফিরছিল। কিন্তু ভয়াবহ ঝড়ের কারণে পুরো নৌবহর সমুদ্রে ডুবে যায়। সেই সময় থেকে এই জাহাজের ধ্বংসাবশেষ এবং সোনার মুদ্রাগুলো সমুদ্রের তলদেশে লুকিয়ে ছিল।গত কয়েক দশকে এই ‘১৭১৫ ট্রেজার ফ্লিট’ নামে পরিচিত জাহাজবহরের বিভিন্ন অংশ থেকে ধাপে ধাপে কিছু মুদ্রা উদ্ধার করা হয়েছে। এবার উদ্ধার হওয়া মুদ্রাগুলোর মধ্যে কিছুতে দেখা যাচ্ছে সঠিক উৎপাদনের তারিখ এবং ট্যাক্সালের নাম, যা ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ তথ্য বহন করছে।প্রতিষ্ঠার পক্ষ থেকে জানানো হয়, এই অভিযান চালানোর জন্য বিশেষ মেটাল ডিটেক্টর এবং পানির নিচে কার্যকর ডাইভিং যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে।প্রতিষ্ঠানটির অপারেশন ডিরেক্টর স্যাল গুটুসো এক বিবৃতিতে জানান, ‘এই আবিষ্কার কেবল ধনসম্পদ নয়, এর সঙ্গে জড়িত ইতিহাসও। প্রতিটি মুদ্রা ইতিহাসের অংশ। স্প্যানিশ সাম্রাজ্যের স্বর্ণযুগের কথা তুলে ধরে এগুলো। সে সময় যারা বেঁচে ছিলেন, কাজ করেছেন এবং সাগর পাড়ি দিয়েছেন, তাদের সঙ্গে আমাদের সংযোগ তৈরি করে এগুলো। একসঙ্গে ১ হাজার মুদ্রা পাওয়া বিরল এবং একই সঙ্গে বিস্ময়কর।’ফ্লোরিডা রাজ্যের আইন অনুসারে, সরকারি মালিকানাধীন জলসীমা থেকে উদ্ধার হওয়া ধনসম্পদ রাজ্যের সম্পত্তি হিসেবে গণ্য হয়। তবে অনুমতি নিয়ে অনুসন্ধান করলে সেই সম্পদের ২০ শতাংশ রাজ্যকে দিতে হয়। বাকি অংশ ভাগ হয়ে যায় কোম্পানি এবং তাদের সাব-কন্ট্রাক্টরদের মধ্যে।স্থানীয় সংবাদমাধ্যম জানায়, উদ্ধার করা মুদ্রাগুলো জনসমক্ষে প্রদর্শনের আগে সতর্কতার সঙ্গে সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ করা হবে। স্থানীয় জাদুঘরগুলোতে বাছাই করা কিছু মুদ্রা প্রদর্শনের পরিকল্পনা চলছে, যাতে ফ্লোরিডাবাসী এবং পর্যটকরা সরাসরি দেখতে পারেন ফ্লোরিডার সামুদ্রিক অতীতের এই ধনভাণ্ডার। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত
সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগার ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সক্রিয় মৌসুমি বায়ুর Read more

আল-আকসা আমাদের জন্য রেড লাইন: সতর্ক করলেন এরদোয়ান
আল-আকসা আমাদের জন্য রেড লাইন: সতর্ক করলেন এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান হারাম আল শরীফে ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি পুনর্ব্যক্ত করেছেন, আল আকসা মসজিদ এবং Read more

নেত্রকোনার দুর্গাপুরে স্কুল শিক্ষকের রহস্যজনক মৃত্যু, স্ত্রী গ্রেফতার
নেত্রকোনার দুর্গাপুরে স্কুল শিক্ষকের রহস্যজনক মৃত্যু, স্ত্রী গ্রেফতার

নেত্রকোনার দুর্গাপুরে স্কুল শিক্ষকের রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায় তুলকালাম সৃষ্টি হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা করে বোন ফুলন রানী Read more

হাসিনা-ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের বিচারের জোর দাবি জানালেন নুর
হাসিনা-ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের বিচারের জোর দাবি জানালেন নুর

হাসিনা-ভারতের এজেন্ডায় যারা এদেশে একদলীয় ফ্যাসিবাদী শাসন কায়েমে গুম, খুন, আয়নাঘরে রেখে নিষ্ঠুর নির্যাতন চালিয়েছে তাদের বিচার হতে হবে বলে Read more

মানিকগঞ্জে বৃদ্ধা মাকে হত্যার অ‌ভি‌যোগে ছে‌লেসহ গ্রেফতার ৩
মানিকগঞ্জে বৃদ্ধা মাকে হত্যার অ‌ভি‌যোগে ছে‌লেসহ গ্রেফতার ৩

মানিকগঞ্জের সাটুরিয়া উপ‌জেলায় লক্ষ্মী রাজবংশী নামে এক বৃদ্ধাকে হত্যার অ‌ভি‌যোগে তার বড় ছেলে, ছেলের বৌ ও নাতিকে গ্রেফতার করা হয়েছে। Read more

গাজীপুরে ৩৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ
গাজীপুরে ৩৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

গাজীপুরের কোনাবাড়ীতে বাইমাইল এলাকায় মেসার্স আব্দুল আলী ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে মজুত ৩৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন