গাজীপুরে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে পড়েছে। রবিবার (১৩ এপ্রিল) দুপুরে নগরীর সালনায় এ ঘটনা ঘটে, এতে ঢাকা থেকে উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী বলেন, নীলফামারী জেলার চিলাহাটি স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে ট্রেনটি। রবিবার দুপুর আড়াইটার দিকে গাজীপুরের সালনা ব্রিজের কাছে পৌঁচ্ছা মাত্রই একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। এতে যমুনা সেতু হয়ে উত্তরবঙ্গ চলাচলকারী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ট্রেনটি উদ্ধারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঢাকা থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত বগি উদ্ধারের পর উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কাজীপুরে জরাজীর্ণ একটি সেতুর রেলিং ভাঙা, ঝুঁকিতে চলাচল
কাজীপুরে জরাজীর্ণ একটি সেতুর রেলিং ভাঙা, ঝুঁকিতে চলাচল

সিরাজগঞ্জের কাজীপুরে ইছামতি নদীর উপর নির্মিত একটি সেতুর দুই পাশের রেলিং দীর্ঘদিন আগে ভেঙে গেছে। জরাজীর্ণ সেতু দিয়ে চলাচল ঝুঁকিপূর্ণ Read more

পদত্যাগ করবেন না বিসিবি সভাপতি ফারুক আহমেদ
পদত্যাগ করবেন না বিসিবি সভাপতি ফারুক আহমেদ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব থেকে পদত্যাগ না করার ঘোষণা দিয়েছেন ফারুক আহমেদ। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ফারুক আহমেদ Read more

ডাকাসুকে ঘিরে টানা ৩৪ ঘণ্টা বন্ধ থাকবে ঢাবির সব প্রবেশপথ
ডাকাসুকে ঘিরে টানা ৩৪ ঘণ্টা বন্ধ থাকবে ঢাবির সব প্রবেশপথ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচন উপলক্ষে আগামী সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে টানা ৩৪ Read more

ন্যাশনাল পিপলস যুব পার্টির নববর্ষ উদযাপন
ন্যাশনাল পিপলস যুব পার্টির নববর্ষ উদযাপন

রাজধানীতে দুস্থ ও অসহায় মানুষের সঙ্গে বাংলা নতুন বছরের আনন্দ ভাগাভাগির মধ্য দিয়ে ব্যতিক্রমী বাংলা নববর্ষ উদযাপন করেছে ন্যাশনাল পিপলস Read more

বিয়ের আগে ৭টি জরুরি টেস্ট
বিয়ের আগে ৭টি জরুরি টেস্ট

বিয়ে মানে জীবনের একটি নতুন অধ্যায়। গুরুত্বপূর্ণ এই সম্পর্কের আগে নিজেদের স্বাস্থ্য সম্পর্কে জানা ও সচেতন হওয়া অত্যন্ত জরুরি। বর্তমানে অনেক Read more

ফেনীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে পড়ল দোকানে, নিহত ৩
ফেনীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে পড়ল দোকানে, নিহত ৩

ফেনীর দাগনভূঞা উপজেলার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এতে অন্তত ২০ জন গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন