চট্টগ্রামের সীতাকুণ্ডে রুমের সিলিং ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে সরোয়ার জাহান (২৬) নামের এক যুবক আত্মহত্যা করেছে। সে সীতাকুণ্ড মা ও শিশু হাসপাতালের স্টাফ এবং ঠাকুরগাঁও জেলা রাণীশংকৈল থানা সাতপুর গ্রামের মোহাম্মদ ইয়াসিন আলীর পুত্র।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে পৌর সদরের উত্তর বাইপাসে ভূঁইয়া টাওয়ারের বিল্ডিংয়ে এই ঘটনা ঘটে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।ক্লিনিক ও পুলিশ সূত্রে জানা যায়, ক্লিনিকের স্টাফরা ক্লিনিকের পার্শ্ববর্তী বিল্ডিংয়ে ভূঁইয়া টাওয়ার স্টাফ রুমে রাত্রী যাপন করে। গতকাল রাতে তার নাইট ডিউটি ছিল। কিন্তু বিল্ডিংয়ের কেয়ারটেকার রুমে গিয়ে দেখে সিলিং ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে ঝুলে আছে সরোয়ার জাহান। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানালে তারা পুলিশকে খবর দেয়।সীতাকুণ্ড মা ও শিশু হাসপাতালের পরিচালক দেলোয়ার হোসেন বলেন, ‘সে হাসপাতালে চাকরি নিয়োগের পর থেকে শারীরিক জটিলতা ও মানসিক সমস্যায় ছিল। ছেলেটি অত্যন্ত ভদ্র ও নম্র স্বভাবের ছিল।’সীতাকুণ্ড মডেল থানার (ভারপ্রাপ্ত) ওসি মো. মজিবুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আনোয়ারায় রাস্তার পাশে খড়ের স্তুপে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নির্বাপণ
আনোয়ারায় রাস্তার পাশে খড়ের স্তুপে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নির্বাপণ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় রাস্তার পাশে রাখা খড়ের স্তুপে গাদায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (০১ জানুয়ারি) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে উপজেলার Read more

ভোলার তজুমদ্দিনে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় বিএনপি মহাসচিবের নিন্দা ও প্রতিবাদ
ভোলার তজুমদ্দিনে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় বিএনপি মহাসচিবের নিন্দা ও প্রতিবাদ

ভোলার তজুমদ্দিনে চাঁদার দাবীতে স্বামীকে আটকে রেখে মারধর করে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৮। তিনি মামলার এজাহার Read more

সাবেক সচিব ভুঁইয়া মোহাম্মদ শফিকুল গ্রেফতার
সাবেক সচিব ভুঁইয়া মোহাম্মদ শফিকুল গ্রেফতার

সাবেক সচিব ভুঁইয়া মোহাম্মদ শফিকুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে তাকে গ্রেফতার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস Read more

বান্দরবানে ২১ কিলোমিটার হিল ম্যারাথন অনুষ্ঠিত
বান্দরবানে ২১ কিলোমিটার হিল ম্যারাথন অনুষ্ঠিত

বান্দরবানে প্রথমবারে মতো অনুষ্ঠিত হলো ২১ কিলোমিটার দীর্ঘ হিল ম্যারাথন। বান্দরবান স্পোর্টস ডেভেলপমেন্ট ফোরাম ও বান্দরবান হিল রার্নাস এর যৌথ Read more

চাকরি দেওয়ার নামে লাখ টাকা আত্মসাৎ, ধরা খেল ভুয়া অফিসার  
চাকরি দেওয়ার নামে লাখ টাকা আত্মসাৎ, ধরা খেল ভুয়া অফিসার  

পাবনার ঈশ্বরদীতে বিমান বাহিনীর চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ এর  অভিযোগে সংঘবদ্ধ প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করেছে ঈশ্বরদী Read more

যশোরের শার্শায় গৃহবধূকে গণধর্ষণ, গ্রেফতার ১
যশোরের শার্শায় গৃহবধূকে গণধর্ষণ, গ্রেফতার ১

যশোরের শার্শার উলাশী ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামে গৃহবধূকে গণধর্ষণ করে পালিয়ে যাওয়া ঘর জামাই সিরাজ (৪৮) কে গ্রেফতার করেছে শার্শা থানা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন