ভারতের পুনের ঐতিহাসিক দূর্গ ‘শনিবার ওয়াড়া’রে নামাজ পড়ার একটি দৃশ্য ভাইরাল হয়েছে। এই ভিডিওর প্রেক্ষিতে প্রতিবাদ জানিয়েছে ক্ষমতাসীন হিন্দুত্ববাদী দল বিজেপি। এমনকি ওই স্থান গোমূত্র ও গোবর দিয়ে ‘শুদ্ধ’ও করেছেন বিজেপির সংসদ সদস্য মেধা কুলকারি ও তার অনুসারীরা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।প্রতিবেদনে বলা হয়, রোববার (১৯ অক্টোবর) এক্স এ ওই নামাজ পড়ার ভিডিও শেয়ার করে কুলকারনি অভিযোগ করেন, এখানে মারাঠা সাম্রাজ্য ছিল। এই ‘শনিবার ওয়াড়া’ মারাঠিদের ঐতিহ্য। এরপর তিনি ‘গোমূত্র ও গোবর’ দিয়ে সেই স্থান ‘শুদ্ধ’ করেন। সেই ভিডিও প্রকাশ করেন। মেধা কুলকার্নির এক ভিডিওতে দেখা যায়, তিনি কয়েকটি হিন্দু সংগঠনের নেতাদের নিয়ে নারীদের নামাজ পড়ার স্থানটি ‘শুদ্ধ’ করার জন্য গোমূত্র (গরুর প্রস্রাব) দিয়ে পরিষ্কার করছেন এবং শিববন্দনা করছেন । কুলকার্নির মতে, মারাঠা সাম্রাজ্যের প্রতীক এই বিখ্যাত পুনের দুর্গে এমন ঘটনা (নামাজ পড়া) প্রত্যেক পুনেবাসীর জন্য ‘উদ্বেগ ও ক্ষোভের কারণ’।কুলকার্নি বলেন, ‘এটি দুর্ভাগ্যজনক। শনিবার ওয়াড়া নামাজ পড়ার জায়গা নয়। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে অনুরোধ করছি। আমরা শনিবার ওয়াড়ায় শিববন্দনা করেছি। স্থানটি শুদ্ধ করেছি। একটি গেরুয়া পতাকা ওড়ানোর চেষ্টা করেছিলাম, কিন্তু কর্মকর্তারা দেননি। এই লোকেরা যেকোনো জায়গায় নামাজ পড়ে। তারপর সেটাকে ওয়াক্‌ফ সম্পত্তি বলতে থাকে। এখন হিন্দু সমাজ সতর্ক হয়ে গেছে।’দুর্গে নামাজ পড়া নিয়ে নিন্দা জানিয়েছেন মহারাষ্ট্রের মন্ত্রী নিতেশ রানে। তিনি বলেন, ‘শনিবার ওয়াড়ার একটি ইতিহাস আছে। এটি সাহসিকতার প্রতীক। শনিবার ওয়াড়া হিন্দু সম্প্রদায়ের কাছে খুবই গুরুত্বপূর্ণ। যদি হিন্দুরা হাজি আলী দরগায় গিয়ে হনুমান চালিসা পাঠ শুরু করেন, তাহলে কি মুসলমানদের অনুভূতিতে আঘাত লাগবে না? আপনারা মসজিদে নামাজ পড়ুন। এমনটা চললে হাজি আলীতে হনুমান চালিসা ও আরতি করলে তাহলে আপনাদেরও আপত্তি করা উচিত হবে না।’তবে বিজেপি সংসদ সদস্য মেধা কুলকার্নির এ কাজের তীব্র সমালোচনা করেছেন বিরোধী নেতারা।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
একাত্তরের বীর সন্তানদের শ্রদ্ধার ফুলে স্মরণ করছে জাতি
একাত্তরের বীর সন্তানদের শ্রদ্ধার ফুলে স্মরণ করছে জাতি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা ও ভালোবাসায় একাত্তরের বীর সন্তানদের ফুলের শ্রদ্ধায়  স্মরণ করছেন সর্বস্তরের মানুষ। Read more

‘পিছু হটেছেন’ ট্রাম্প, সংলাপের কথাও নাকচ তেহরানের
‘পিছু হটেছেন’ ট্রাম্প, সংলাপের কথাও নাকচ তেহরানের

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে ইরান দাবি করেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলার পরিকল্পনা থেকে ‘পিছু হটেছেন’ এবং Read more

একাত্তর আর চব্বিশের গণহত্যাকারীদের জনগণ ভোট দিবে না: ভিপি নান্নু
একাত্তর আর চব্বিশের গণহত্যাকারীদের জনগণ ভোট দিবে না: ভিপি নান্নু

ঝালকাঠি প্রতিনিধি: একাত্তর আর চব্বিশের গণহত্যাকারীদের জনগণ ভোট দিবে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও Read more

দগ্ধ শরীর নিয়ে ২০ শিশুকে বাঁচিয়ে অবশেষে তিনিও না ফেরার দেশে
দগ্ধ শরীর নিয়ে ২০ শিশুকে বাঁচিয়ে অবশেষে তিনিও না ফেরার দেশে

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় যখন শোকের মাতম, তখন এক শিক্ষিকার আত্মত্যাগের গল্প উঠে Read more

বিয়ে বাড়িতে হলুদের অনুষ্ঠানে ছাত্রলীগের ‘জয় বাংলা’ স্লোগান, ভিডিও ভাইরাল
বিয়ে বাড়িতে হলুদের অনুষ্ঠানে ছাত্রলীগের ‘জয় বাংলা’ স্লোগান, ভিডিও ভাইরাল

বাঁশখালীর একটি বিয়ে বাড়িতে অনুষ্ঠানের মঞ্চে অর্ধশতাধিক ছাত্রলীগ সদস্য ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন। মঙ্গলবার (০৮ জুলাই) এ ঘটনার ২২ সেকেন্ডের একটি Read more

শহীদ হাসানের জানাজা নামাজ অনুষ্ঠিত
শহীদ হাসানের জানাজা নামাজ অনুষ্ঠিত

হাজার হাজার মানুষের অংশগ্রহণে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মোহাম্মদ হাসানের প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৪ মে) রাত ১০টায় কেন্দ্রীয় শহিদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন