দক্ষিণ আমেরিকা অঞ্চলের ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে আগামীকাল ভোরে মাঠে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও পাঁচবারের বিশ্বজয়ী ব্রাজিল। ম্যাচে আর্জেন্টিনার লক্ষ্য জয়ের ধারা অব্যাহত রাখা, অন্যদিকে ব্রাজিলের লক্ষ্য জয়ে ফেরা। ম্যাচের সময় ও প্রতিপক্ষ:বাংলাদেশ সময় বুধবার (১১ জুন) ভোর ৬টায় মনুমেন্টাল স্টেডিয়ামে শক্তিশালী কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। অন্যদিকে, সকাল পৌনে ৭টায় করিন্থিয়াস অ্যারেনায় প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল।আর্জেন্টিনার লক্ষ্য ও প্রস্তুতি:ইতোমধ্যে ২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে লিওনেল স্কালোনির শিষ্যরা। ১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে তারা রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে। ফলে বাকি ম্যাচগুলোতে স্কালোনি একাদশে কিছু পরীক্ষা-নিরীক্ষার সুযোগ পাচ্ছেন। তবে শক্তিশালী কলম্বিয়ার বিপক্ষে জয় ধরে রাখতে প্রস্তুত আলবিসেলেস্তেরা।চাপে ব্রাজিল, প্রয়োজন জয়:বিপরীত চিত্র ব্রাজিল শিবিরে। ১৫ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে তারা রয়েছে চতুর্থ অবস্থানে। নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করেই মাঠ ছাড়তে হয় তাদের। তাই প্যারাগুয়ের বিপক্ষে জয় ছাড়া কোনো কিছুই ভাবছে না সেলেকাওরা।বাংলাদেশে কোথায় দেখবেন ম্যাচ?দুঃখজনকভাবে বাংলাদেশে কোনো টিভি চ্যানেল ম্যাচ দুটি সরাসরি সম্প্রচার করবে না। তবে অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মের মাধ্যমে ফুটবলপ্রেমীরা ম্যাচ উপভোগ করতে পারবেন।অনলাইনে সরাসরি দেখার মাধ্যমফ্যানকোড অ্যাপসিবিএস স্পোর্টস অ্যাপপ্যারামাউন্ট প্লাসেএছাড়া, কিছু থার্ড পার্টি অ্যাপ যেমন স্পোর্টিফাই ও এইচডি স্ট্রিমজ এর মাধ্যমেও মোবাইল বা অনলাইনে ম্যাচগুলো দেখা যেতে পারে।শীর্ষে থাকা আর্জেন্টিনাল পয়েন্ট ৩৪। ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ইকুয়েডর। তৃতীয় স্থানে থাকা প্যারাগুয়ের পয়েন্ট ২৪ পয়েন্ট। ব্রাজিল ২২ পয়েন্ট নিয়ে অবস্থান করছে চতুর্থ স্থানে। ২১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে উরুগুয়ে। সব দলই এখন পর্যন্ত ১৫টি করে ম্যাচ খেলেছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার সুইডেনের লিগে দল পেলেন সাকিব
এবার সুইডেনের লিগে দল পেলেন সাকিব

সুইডেনের ফ্র্যাঞ্চাইজি লিগে নতুন দল পেয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকলেও বিশ্বজুড়ে বিভিন্ন লিগে Read more

ডাকসু ভোটে অংশ নিতে বাধা নেই ফরহাদের
ডাকসু ভোটে অংশ নিতে বাধা নেই ফরহাদের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির মনোনীত জিএস (সাধারণ সম্পাদক) পদপ্রার্থী এস এম ফরহাদের অংশ নিতে কোনো বাধা Read more

গহনা বানানো ছেড়ে কোরআন লিখে গড়লেন বিশ্বরেকর্ড
গহনা বানানো ছেড়ে কোরআন লিখে গড়লেন বিশ্বরেকর্ড

গহনা কারিগর হিসেবে কর্মজীবন শুরু, কিন্তু ছোটবেলা থেকেই ঝোঁক ছিলো ক্যালিগ্রাফিতে। সেই টানে পেশা ছেড়ে পাড়ি জমালেন ভিনদেশে। এরপর পেট Read more

সুনামগঞ্জ সদর হাসপাতালে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার চিত্র পেয়েছে দুদক
সুনামগঞ্জ সদর হাসপাতালে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার চিত্র পেয়েছে দুদক

সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চালানো দুর্নীতি দমন কমিশনের (দুদক) আকস্মিক অভিযানে বেরিয়ে এসেছে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার চিত্র।সোমবার (২৬ Read more

বিশ্ববাজারে ফের চাঙা স্বর্ণের বাজার
বিশ্ববাজারে ফের চাঙা স্বর্ণের বাজার

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও মেক্সিকো থেকে আমদানিতে মার্কিন প্রেসিডেন্টের ৩০ শতাংশ শুল্ক আরোপের হুমকির প্রেক্ষিতে বিশ্ববাজারে সোমবার (১৪ জুলাই) ৩ Read more

জামালপুরে অজ্ঞাত নারীর পোড়া মরদেহ, তদন্তে পুলিশ
জামালপুরে অজ্ঞাত নারীর পোড়া মরদেহ, তদন্তে পুলিশ

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের বান্দের পাড় গ্রামের একটি পাটক্ষেত থেকে আগুনে পোড়ানো অজ্ঞাত এক নারীর (২৮) মরদেহ উদ্ধার করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন