ময়মনসিংহের নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের পাঁচরুখি বাজারে আদম ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নান্দাইল উপজেলা হাসপাতালে পাঠান।রবিবার (২৮ ডিসেম্বর) সকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী লাঠিচার্জ করলে উত্তেজিত জনতা আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে।জানা গেছে, আদম ব্যবসায়ী পাঁচরুখি গ্রামের বাচ্চু মিয়া (৫০)-এর সঙ্গে ভুক্তভোগী প্রবাসীর পরিবারের পক্ষে একই ইউনিয়নের সোহেল ভেন্ডার নামে স্থানীয় এক মাতাব্বরের বিরোধ থেকে এ সংঘর্ষের সূত্রপাত হয়। রোববার সকালে সোহেল ভেন্ডারের পক্ষ থেকে বাচ্চুর অপকর্মের প্রতিবাদ জানানো হবে—এমন ঘোষণা মাইকে প্রচার করা হয়। কিছুক্ষণ পর একইভাবে বাচ্চুর পক্ষ থেকেও সোহেল ভেন্ডারকে প্রতিহত করতে মাইকে ঘোষণা দেওয়া হয়। মুহূর্তের মধ্যে দুই গ্রামের লোকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রসহ মারমুখী অবস্থান নেয়।খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম জানান, জনতার বড় জমায়েত দেখে সেনাবাহিনী আচমকা উপর্যুপরি লাঠিচার্জ করলে বেশ কয়েকজন গুরুতর আহত হন। এতে জনতা ক্ষিপ্ত হয়ে সেনাবাহিনীকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। এ সময় আত্মরক্ষার জন্য সেনাবাহিনীর কয়েকজন সদস্য একটি ঘরে আশ্রয় নেন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে গাড়িতে তুলে দেন।এ বিষয়ে বাচ্চু মিয়া জানান, সোহেল ভেন্ডার তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। চাঁদা না দেওয়ায় তার লোকজন নিয়ে বাড়িঘরে হামলা ও লুটপাট চালানো হয়।সোহেল ভেন্ডার বলেন, ভুক্তভোগী লোকজন তার কাছে বিচার প্রার্থী হয়ে আসে। বাচ্চুকে জিজ্ঞাসা করতে গেলে তিনি তাকে মারধর করে প্রায় দেড় লাখ টাকা ছিনিয়ে নেন। এ খবর ছড়িয়ে পড়লে লোকজন উত্তেজিত হয়ে বাচ্চুর বাড়িতে হামলা চালায়।নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আল আমীন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই সময় সেনাবাহিনী সীমিত আকারে লাঠিচার্জ করে। এতে অনেকেই দৌড়ঝাঁপ শুরু করে এবং একজন বৃদ্ধ আহত হন। এ ঘটনার পর এলাকায় সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুগ্ধর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন সাবেক ছাত্রলীগ নেত্রী
মুগ্ধর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন সাবেক ছাত্রলীগ নেত্রী

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস-বিইউপিতে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি মৌমিতা রহমান ঈপ্সিতাকে আইন বিভাগের শিক্ষিকা হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। Read more

স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় শহীদ জিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল: খোকন
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় শহীদ জিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল: খোকন

মাদারীপুরের কালকিনিতে জাতীয়তাবাদী দল মুক্তিযোদ্ধা দলের দ্বী বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) বেলা ১১ টায় কালকিনি সৈয়দ আবুল হোসেন Read more

আন্তঃস্কুল ফুটবলে টাঙ্গাইল জেলায় চ্যাম্পিয়নের মুকুট ভূঞাপুরের
আন্তঃস্কুল ফুটবলে টাঙ্গাইল জেলায় চ্যাম্পিয়নের মুকুট ভূঞাপুরের

আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতায় টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে ভূঞাপুর উপজেলা। ধারাবাহিক জয়ে এগিয়ে থেকে ফাইনালে ধনবাড়ীকে ২–০ গোলে হারিয়ে জেলা Read more

কক্সবাজারে উচ্ছেদ অভিযানে বাধা, রাস্তায় বিক্ষোভ-অবরোধ
কক্সবাজারে উচ্ছেদ অভিযানে বাধা, রাস্তায় বিক্ষোভ-অবরোধ

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে আবারও বাধা সৃষ্টি হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে কয়েক’শ নারী-পুরুষ Read more

টেকনাফে সড়ক দুর্ঘটনায় শ্যালক-দুলাভাই নিহত
টেকনাফে সড়ক দুর্ঘটনায় শ্যালক-দুলাভাই নিহত

কক্সবাজারের টেকনাফে শাহপরীরদ্বীপ সড়কে কার্ভাটভ্যান ও বাইকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।এসময় স্থানীয়রা এগিয়ে এসে গুরুতর Read more

খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার পর রপ্তানির লক্ষ্য: প্রতিমন্ত্রী ফরহাদ
খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার পর রপ্তানির লক্ষ্য: প্রতিমন্ত্রী ফরহাদ

আগামী চার বছরের মধ্যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পাশাপাশি বিদেশে রপ্তানির লক্ষ্যে কাজ করছে সরকার বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন