সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সাব্বির হোসেন (৭) নামে এক শিশু নানীর সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে বন্যার পানিতে ডুবে মৃত্যু হয়েছে। সে উপজেলার বড়হর ইউনিয়নের পূর্বদেলুয়া গ্রামের আব্দুল মমিনের ছেলে।জানা যায়, আব্দুল মমিন স্ত্রী ও সন্তান নিয়ে ঈদ উদযাপন করতে উল্লাপাড়া পৌরসভার শ্রীকোলা শ্বশুরবাড়ি গেছিলেন।বুধবার (১১ জুন) বেলা ১১ টার দিকে শ্রীকোলা বিল সূর্য নদীতে নানীর সঙ্গে গোসল করতে নেমে পা পিছলে পানিতে ডুবে যায় সাব্বির হোসেন। পরে নিখোঁজের ৩ ঘণ্টা পর, বেলা ২ টার দিকে ঘটনাস্থল থেকে একটু দূরে লাশটি ভেসে ওঠে।এ বিষয়ে শিশুটির চাচা সাদ্দাম হোসেন বলেন, ‘ঈদের পরদিন শ্বশুরবাড়ি স্ত্রী ও সন্তান নিয়ে আব্দুল মমিন বেড়াতে গেছিলেন। শিশু সাব্বির হোসেন তার নানীর সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে পা পিছলে পানিতে পড়ে ডুবে যায়। পরে ৩ ঘণ্টা পানিতে সন্ধান চালিয়ে ঘটনাস্থল থেকে একটু দূরে লাশ ভেসে ওঠে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুমিল্লায় বিএনপি কার্যালয়ে অগ্নিকাণ্ড ও হামলার ঘটনায় মামলা
কুমিল্লায় বিএনপি কার্যালয়ে অগ্নিকাণ্ড ও হামলার ঘটনায় মামলা

সম্প্রতি কুমিল্লা মহানগর ও জেলা বিএনপির কার্যালয়ে হামলা, ভাংচুর ও সন্ত্রাসের ঘটনায় ৫ জনের নাম উল্লেখ করে আরও ২০-৩০ জনকে Read more

ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস
ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস

রাজধানীতে ধীরে ধীরে বাড়ছে শীতের তীব্রতা। সেই সঙ্গে কুয়াশায় ঢাকা রয়েছে পড়েছে চারপাশ।গতকাল বৃহস্পতিবারের (২৫ ডিসেম্বর) তুলনায় শুক্রবার তাপমাত্রা কিছুটা Read more

জেন-জিদের বিক্ষোভে উত্তাল ভারতের লাদাখ, কারফিউ জারি
জেন-জিদের বিক্ষোভে উত্তাল ভারতের লাদাখ, কারফিউ জারি

ভারতের লাদাখে রাজ্যের মর্যাদার দাবিতে বিক্ষোভ-আন্দোলন সহিংস হয়ে ওঠায় কারফিউ জারি করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। বুধবারের সহিংসতায় অন্তত ৪ জন Read more

চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় তরুণের মৃত্যু
চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় তরুণের মৃত্যু

চুয়াডাঙ্গা সদর উপজেলায় ১০ পকেট এলাকায় চিলাহাটী থেকে খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মিনাল হোসেন (২২) নামে এক তরুণের মৃত্যু Read more

একনেকে ৩ হাজার ৭৫৬ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
একনেকে ৩ হাজার ৭৫৬ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

নতুন ৯টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রকল্পগুলো বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৭৫৬ কোটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন