নাটোর সদর উপজেলায় স্টেডিয়াম উদ্বোধনী অনুষ্ঠানে ঢুকতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বাধার মুখে পড়ে অনুষ্ঠান বয়কট করেছে জেলা বিএনপি।শনিবার (৯ আগস্ট) সকালে শহরের কানাইখালি মিনি স্টেডিয়ামে প্রবেশের সময় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তুলে জেলা বিএনপির শীর্ষ নেতারা অনুষ্ঠান ত্যাগ করেন।জেলা বিএনপি সূত্রে জানা যায়, জেলা প্রশাসনের পক্ষ থেকে চিঠি দিয়ে বিএনপি নেতাদের সদর উপজেলা স্টেডিয়াম উদ্বোধনের আমন্ত্রণ জানানো হয়। সে মোতাবেক জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবল চৌধুরীসহ কয়েকজন বিএনপি নেতা শনিবার সকাল সোয়া ১০টার দিকে কানাইখালি মিনি স্টেডিয়ামে যান। তারা স্টেডিয়ামের প্রধান ফটক হয়ে উদ্বোধনী অনুষ্ঠান স্থলে ঢোকার সময় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক হাসিবুল্লাহ হাসিব বাধা দেন। এ ঘটনার পর বিএনপি নেতারা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।দুপুরে শহরের হরিশপুরে নিজ কার্যালয়ে জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ বলেন, স্থানীয় জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা বিএনপির ১০ জন নেতাকে আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। উপদেষ্টার অনুষ্ঠানে যেতে বাধা দেয়া হয়। এই কারণে মিনি স্টেডিয়াম উদ্বোধনী অনুষ্ঠান ও জেলা পরিষদের আলোচনা সভা বর্জন করা হয়।নাটোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ হাসিব বলেন, নিরাপত্তা দায়িত্ব পালনে পেশাদারিত্ব বজায় রাখা হয়েছে। আমন্ত্রণ থাকলেও দলবল নিয়ে প্রবেশের অনুমতি দেয়া সম্ভব হয়নি।শনিবার সকাল সাড়ে ১০টায় ক্রীড়া উপদেষ্টা সজীব ভুঁইয়া নাটোর সদর উপজেলা স্টেডিয়ামসহ দেশের মোট ১৪টি মিনি স্টেডিয়ামের উদ্বোধন করেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ দ্বিতীয় দিনেও পদ্মা সেতু এলাকায় যান চলাচল স্বাভাবিক
আজ দ্বিতীয় দিনেও পদ্মা সেতু এলাকায় যান চলাচল স্বাভাবিক

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার মুন্সিগঞ্জের পদ্মা সেতু দিয়ে ঘরমুখো মানুষের যাত্রার দ্বিতীয় দিনেও যান চলাচল Read more

সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ, আহত ৯১
সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ, আহত ৯১

এইচএসসি পরীক্ষার সময়সূচি রাত ৩টায় পরিবর্তনের ঘটনায় ক্ষুব্ধ হয়ে সচিবালয়ের সামনে আন্দোলন করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী Read more

পত্রিকা: ‘উপদেষ্টা পরিষদের রদবদলের খবর গুজব’
পত্রিকা: ‘উপদেষ্টা পরিষদের রদবদলের খবর গুজব’

বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের তিক্ততা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে দলটির প্রস্তুতি এবং আসন্ন জাতীয় নির্বাচনে Read more

গাজীপুরে সাময়িক বহিষ্কারের প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন
গাজীপুরে সাময়িক বহিষ্কারের প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন

গাজীপুর সদর উপজেলায় অবৈধভাবে শ্রমিক বহিষ্কারের প্রতিবাদে প্রবল বৃষ্টি উপেক্ষা করে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শ্রমিকরা।রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টার Read more

স্কুলে বিমান বিধ্বস্ত: মেয়েকে আনতে গিয়ে লাশ হয়ে ফিরলেন মা
স্কুলে বিমান বিধ্বস্ত: মেয়েকে আনতে গিয়ে লাশ হয়ে ফিরলেন মা

মেয়েকে স্কুল থেকে আনতে গিয়েছিলেন মেহেরপুরের গাংনী উপজেলার মেয়ে উম্মে হাবিবা রজনী। কিন্তু ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন