নাটোরে গত বছর সোনালি রঙের ধান দিয়ে দুর্গা প্রতিমা সবার নজর কেড়েছিল। এবার নাটোরে তৈরি হয়েছে সোনালি পাটের দুর্গা প্রতিমা। দেখা মনে হচ্ছে সোনা দিয়ে মুড়িয়ে দেওয়া হয়েছে দেবী দুর্গাকে। এই উদ্যোগ ইতিমধ্যে সাড়া ফেলেছে। ২০ কেজি সোনালী পাটের বুননে তৈরি এই দুর্গার পূজা হবে নাটোর শহরের লালবাজার কদমতলার রবি সূতম সংঘের।প্রতিমাটি তৈরি করেছেন লালবাজারের প্রতিমাশিল্পী বিশ্বজিৎ পালের নেতৃত্বে চার সদস্যের শিল্পী দল। গত বছর তারা তৈরি করেছিলেন সোনালি ধানের দুর্গা প্রতিমা। সেই পূজা দেশজুড়ে আলোড়ন তুলেছিল। এবারও তার ব্যতিক্রম হয়নি। পাটের তৈরি দুর্গাপ্রতিমা নজর কেড়েছে সবার। দর্শনার্থী-ভক্তরা প্রতিদিন ভিড় করছেন লালবাজারে। সেখানে রঙ-তুলির আঁচড়ে সেজে উঠছেন দেবী দশভূজা। একইভাবে তৈরি করা হয়েছে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, অসুর এমনকি সিংহও। শাড়ি এবং অলংকার সবকিছুতেই পাটের সূক্ষ্ম আঁশ ব্যবহার করা হয়েছে। এজন্য প্রায় ২০ কেজি সোনালি পাট লেগেছে।প্রতিমা শিল্পী বিশ্বজিৎ পাল বলেন, বংশ পরম্পরায় তাঁরা প্রতিমা তৈরির কাজ করেন। প্রতিবছরই আয়োজকেরা প্রতিমায় নতুনত্ব চান। নতুন কিছু করার অনুরোধ করেন। গত বছর ধানের প্রতিমা তৈরি করা হয়েছিল। সবাই সেটি পছন্দও করেছিল। এবার রবি সূতম সংঘ তাদের মণ্ডপের জন্য সোনালি পাটের বুননে দিয়ে মোড়ানো প্রতিমা তৈরির নিয়ে কথা হয়। কাজটা খুব সহজ নয় জেনেও তিনি কাজটি শুরু করেন।এই প্রতিমা শিল্পী আরও বলেন, প্রায় দুই মাস আগে এই মণ্ডপের দুর্গাপ্রতিমা তৈরির জন্য প্রথমে কাঠ, বাঁশ, পাট ও বিচালির কাঠামো তৈরি করা হয়। পরে তাতে মাটি দিয়ে প্রতিমার আকৃতি আনা হয়। মাটি শুকিয়ে যাওয়ার পর মাটির ওপর সোনালি পাট দিয়ে বুনন করা হয়। এর পর দেখে মনে হচ্ছে, প্রতিমাটি সোনালি আঁশে মোড়ানো হয়েছে। সোনালি পাটের বুননের কাজটা খুবই চ্যালেঞ্জের। এজন্য ২০ কেজি সোনালি পাট ব্যবহার করা হয়েছে। এরপর রং তুলির আঁচড়ে চোখ-মুখসহ পুরো প্রতিমার আদিরূপ ফুটিয়ে তোলা হয়েছে। তিনি আশা করেন, এমন শৈল্পিক কারুকাজে মুগ্ধ হবেন ভক্ত ও দর্শনার্থীরা। আলোচিত এই সোনালি পাটের দুর্গাদেবী পূজিত হবেন লালবাজারের কদমতলা রবি সূতম সংঘের।রবি সূতম সংঘের সাধারণ সম্পাদক পার্থ রায় বলেন, ভক্তদের মনোযোগ আকর্ষণ করতে, রবি সূতম সংঘ প্রতিবছর ভিন্ন রকম প্রতিমা তৈরি করানোর চেষ্টা করে। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। গত বছর ধানের তৈরি প্রতিমায় দেশ-বিদেশে আলোড়ন সৃষ্টি করেছিল। এ বছরেও আশা করছি পাট দিয়ে তৈরি প্রতিমা দর্শন করে ভক্তরা খুশি হবেন।তিনি আরও বলেন, আমাদের প্রতিমা প্রতিবছর নিখুঁত যত্নের সাথে বিশ্বজিৎ পাল তৈরি করেন। পাট দিয়ে প্রতিমা তৈরির এই ইউনিক আইডিয়াটা তিনিই দিয়েছেন।এ বছর নাটোরে ৩৬৮টি মন্দিরে এ দুর্গাপূজা হবে। জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট খগেন্দ্রনাথ রায় বলেন, গত বছরের চেয়ে এ বছরে ১৪টি পূজা বেশি হচ্ছে। প্রশাসকের সম্মেলন কক্ষের সভায় পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী সার্বিকভাবে নিরাপত্তার আশ্বাস দিয়েছে। তবুও দুষ্টুদের কথা তো বলা যায় না, যেকোনো সময় অনাকাঙ্খিত ঘটনা যাতে না ঘটাতে পারে, সেই জন্য প্রতি পূজা মণ্ডপ সিসি ক্যামেরার আওতায় থাকবে।তিনি আশা প্রকাশ করেন, এবার নাটোরে নির্বিগ্নে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। তিনি বলেন, নাটোর একটি শান্তিপ্রিয় জায়গা। অপ্রীতিকর কোনো ঘটনা কখনও হয়নি নাটোরে। পূজা সনাতন ধর্মাবলম্বীদের হলেও উৎসব আমরা সবাই একসাথে উদযাপন করি।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
সিরাজগঞ্জে হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদল কর্মী সুমন হত্যা মামলায় সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি শেখ খালেদ সাইফুল্লাহ সাদীকে গ্রেপ্তার Read more

মেহেরপুরে জমি বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
মেহেরপুরে জমি বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের কোলা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন।বুধবার (১৪ জানুয়ারি) Read more

বেড়েই চলেছে বিমানবন্দরের আগুন, ধোঁয়ায় ছেয়ে গেছে আকাশ
বেড়েই চলেছে বিমানবন্দরের আগুন, ধোঁয়ায় ছেয়ে গেছে আকাশ

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন বেড়েই চলেছে। কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে পুরো আকাশ। আগুন নিয়ন্ত্রণে Read more

জবিতে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস
জবিতে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজকর্ম বিভাগ ও গ্লোবাল স্টিট কানেক্টের যৌথ সহোযোগিতায় নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস।বৃহস্পতিবার (৯ Read more

সার সিন্ডিকেটের যাঁতাকলে পিষ্ট বিরামপুরের সাধারণ কৃষক
সার সিন্ডিকেটের যাঁতাকলে পিষ্ট বিরামপুরের সাধারণ কৃষক

সরকার নির্ধারিত ১৩৫০ টাকা বস্তা ফসফেট (টিএসপি) সার ১৮০০ থেকে ২১০০ টাকা এবং ১০০০ টাকা বস্তা পটাস সার কৃষকদের কাছে Read more

দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে প্রবাসীদের সহযোগিতায় : প্রধান উপদেষ্টা
দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে প্রবাসীদের সহযোগিতায় : প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, প্রবাসীদের সহযোগিতার কারণে বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতি আবার ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে।বৃহস্পতিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন