বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচন ঘিরে চলমান নাটকীয়তা যেন নতুন মোড় নিচ্ছে প্রতিদিন। নানা বিতর্ক আর জটিলতার মাঝে এবার আলোচনার কেন্দ্রে এসেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) মিরপুরে কাউন্সিলরদের বিরুদ্ধে আপত্তির শুনানিতে হাজির হয়েছিলেন তিনি।এসময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তামিম জানান, পরিস্থিতি তাকে যথেষ্ট চাপে রেখেছে। তিনি বলেন, ‘আমি তো ফিয়ারলেসভাবে চেষ্টা করছি। চাপ আমার উপর অনেক আছে। কালকে আমার কাউন্সিলরশিপও বাতিল হয়ে যেতে পারে। কোর্টে রিট হতে পারে, মামলাও হয়ে যেতে পারে। কেন হবে আপনারা খুব ভালো করে বুঝেন।’চট্টগ্রামের শতদল ক্লাব পরিচালনার পাশাপাশি আরও দুটি দলের সঙ্গে যুক্ত থাকার কথা উল্লেখ করে তামিম বলেন, ‘আমি সংগঠক না, এটা কেউ বলতে পারবে না। আমি নিজের ক্লাব চালাই, দুইটা ক্লাবের কমিটিতেও আছি।’বিসিবি নির্বাচনকে যাতে ব্যক্তিগত ইগো বা প্রতিহিংসার জায়গায় না নিয়ে যাওয়া হয় সেই অনুরোধ জানিয়ে তামিম বলেন, ‘আমার নিজেরই লজ্জা লাগছে আজ এখানে এসে ব্যাখ্যা করতে হচ্ছে। আমরা এতটা নিচে নেমে যাচ্ছি শুধু কিছু ইচ্ছে পূরণ করার জন্য। আপনারা এই পর্যায়ে নিয়ে আসছেন। আমি আবারও বলি সঠিকভাবে নির্বাচন করি, হেরে যাই, কে সভাপতি হোক না হোক আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু শুধু ইগো বা জেতার জন্য এই নোংরামি কইরেন না।’এ নির্বাচনে শেষ পর্যন্ত আদৌ তামিম অংশগ্রহণ করতে পারবেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘আমি তো এখন এই জিনিসটা বলতে পারব না। ব্যক্তিগতভাবে আমাকে প্রশ্ন করতে পারেন আমি নির্বাচন করবো কী করবো না। আমার প্রশ্ন হচ্ছে আমাকে নির্বাচন করতে দিবে কী দিবে না। এই জিনিসটাও তো আপনাকে দেখতে হবে।’তিনি সাংবাদিকদের অনুরোধ করে বলেন, ‘আমার পক্ষ হয়ে কারও কোনো কথা বলার দরকার নেই। সত্যের পক্ষে কথা বলেন। যেটা সঠিক ওইটা নিয়ে কথা বলেন। আমার পক্ষ নেয়ার দরকার নাই, অন্য কারও পক্ষ নেয়ার কথা নাই। যদি আমি কোনো ভুল করে থাকি অবশ্যই তুলবেন। আমার সাথে যদি কোনো ভুল হয় এই জিনিসটাও তোলার দায়িত্ব আপনাদের।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্কুল বাসে হামলা নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে নতুন সংঘাত উঁকি দিচ্ছে
স্কুল বাসে হামলা নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে নতুন সংঘাত উঁকি দিচ্ছে

‘যখন আমি হামলার ঘটনা শুনলাম, মনে হলো আমার পায়ের তলা থেকে মাটি সরে গেছে। বাবা-মায়েরা সবাই বাসটির দিকে ছুঁটছে। কেউ Read more

চুয়েটে পানিসম্পদ কৌশল বিভাগের শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বর্জন
চুয়েটে পানিসম্পদ কৌশল বিভাগের শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বর্জন

ক্লাস- পরীক্ষা সহ সকল একাডেমিক কার্যক্রম বর্জন করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর পানি সম্পদ কৌশল বিভাগের শিক্ষার্থীরা। Read more

কটিয়াদীতে অগ্নিকাণ্ডে পাঁচ দোকান পুড়ে ছাই
কটিয়াদীতে অগ্নিকাণ্ডে পাঁচ দোকান পুড়ে ছাই

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার করগাঁও বাজারে গভীর রাতে অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে গেছে। এতে দোকানের মালামালসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) Read more

কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে ১০ ফুট লম্বা ডলফিন
কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে ১০ ফুট লম্বা ডলফিন

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে ১০ ফুট লম্বা একটি ইরাবতী ডলফিন ভেসে এসেছে। এটির পুরো মাথা এবং শরীরের বিভিন্ন অংশে চামড়া উঠানো। Read more

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৮৪ অবৈধ অভিবাসী আটক
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৮৪ অবৈধ অভিবাসী আটক

মালয়েশিয়ার নেগেরি সেম্বিলান রাজ্যের নিলাই এলাকায় একটি ব্যাটারি কারখানায় অভিযান চালিয়ে ১৮৪ জন অননুমোদিত অভিবাসী শ্রমিককে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। Read more

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, নেই লিটন
টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, নেই লিটন

এশিয়া কাপের ১৭তম আসরের সুপারের ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-ভারত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন