নাটোরের বড়াইগ্রামে নির্মাণাধীন একটি পাওয়ার গ্রিড স্টেশনে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা নিরাপত্তা কর্মীদের হাত-পা বেঁধে রেখে প্রায় দুই কোটি টাকা মূল্যের যন্ত্রাংশ লুট করে নিয়ে গেছে। বুধবার (২৫ মার্চ) দিবাগত রাত ৮টা থেকে ভোর ২টার মধ্যে নাটোর-বনপাড়া মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার খোর্দ কাছুটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।পাওয়ার গ্রিডের সহকারী প্রকৌশলী বাবুল কুমার দাস জানান, এলাকায় একটি ১৩২ কেভি ক্ষমতার পাওয়ার গ্রিড স্টেশন নির্মাণ করছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি। সেখানে চায়না ও দেশীয় বিভিন্ন প্রতিষ্ঠান কাজ করছে।তিনি আরও জানান, রাত ৮টার দিকে প্রথমে ৫-৬ জন দুর্বৃত্ত গ্রিডের মূল গেটে দায়িত্বে থাকা দুই নিরাপত্তা কর্মীকে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। পরে আরও ২০-২৫ জনের একটি সংঘবদ্ধ দল ভেতরে প্রবেশ করে মোট ৬ জন নিরাপত্তা কর্মীকে বেঁধে ফেলে। এরপর তারা নির্বিঘ্নে গ্রিডের বিভিন্ন যন্ত্রাংশ লুট করে নিয়ে যায়।লুট হওয়া মালামালের মধ্যে রয়েছে ৩৬৮টি ব্যাটারি, পাওয়ার কেবল, ওয়েল্ডিং মেশিনসহ বিভিন্ন মূল্যবান সরঞ্জাম, যার আনুমানিক মূল্য প্রায় দুই কোটি টাকা।ঘটনার পর আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে অন্য নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হাত-পা বাঁধা অবস্থায় তাদের উদ্ধার করেন এবং পুলিশে খবর দেন।খবর পেয়ে বেলা দেড়টার দিকে নাটোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও বড়াইগ্রাম থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, ‘ডাকাতির ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে। ইতোমধ্যে পাওয়ার গ্রিড কর্তৃপক্ষ একটি মামলা দায়ের করেছেন।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কোনো একটি দেশ বিশ্বের বিচারক হতে পারে না, চীনের হুঁশিয়ারি
কোনো একটি দেশ বিশ্বের বিচারক হতে পারে না, চীনের হুঁশিয়ারি

ভেনেজুয়েলায় মার্কিন অভিযান এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে চীন। বেইজিংয়ের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, কোনো Read more

আনোয়ারায় বাকপ্রতিবন্ধীর বাড়িতে হামলা, দেয়াল ভাঙচুর ও গেইট লুটের অভিযোগ
আনোয়ারায় বাকপ্রতিবন্ধীর বাড়িতে হামলা, দেয়াল ভাঙচুর ও গেইট লুটের অভিযোগ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের মুহাম্মদপুর চায়না ইকোনমিক জোন এলাকায় এক বাকপ্রতিবন্ধীর বাড়িতে হামলা, দেয়াল ভাঙচুর ও লোহার গেইট লুটের Read more

ফ্রিডম ২৫০ তহবিল ঘোষণা করে‌ছে মা‌র্কিন দূতাবাস
ফ্রিডম ২৫০ তহবিল ঘোষণা করে‌ছে মা‌র্কিন দূতাবাস

ঢাকার মা‌র্কিন দূতাবাস ফ্রিডম ২৫০ তহবিল ঘোষণা করেছে। বাংলাদেশের এবং যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠানগুলোকে আমন্ত্রণ জা‌নি‌য়ে‌ছে দূতাবাস।গতকাল সোমবার (৩০ মার্চ) দূতাবাসের এক Read more

রাঙামাটিতে শিক্ষার মানোন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত
রাঙামাটিতে শিক্ষার মানোন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত

জেলার শিক্ষা ব্যবস্থার গুণগত মান উন্নয়ন ও চ্যালেঞ্জসমূহ চিহ্নিতকরণ এবং সমাধানে করণীয় নির্ধারণে রাঙামাটিতে আজ এক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার Read more

গাছের নিচে চাপা পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু
গাছের নিচে চাপা পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বরগুনার তালতলীতে চলন্ত মোটরসাইকেলের ওপর গাছ পড়ে শরীয়ত বিশ্বাস (১৯) নামে এক এইচএসসি পরীক্ষার্থী মারা গেছেন।শনিবার (২৪ মে) সকাল সাড়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন